বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬ | Thursday, 25 June 2026
অনলাইন নিউজ পোর্টাল · Narayanganj Voice
অনলাইন সংস্করণ
সত্য সংবাদ, নির্ভরযোগ্য প্রতিবেদন
শিরোনাম
আড়াইহাজারে এসিল্যান্ডের ওপর ডাকাত দলের হামলা: গ্রেপ্তার ২ ছুরি ও লুণ্ঠিত টাকাসহ চর সৈয়দপুরের ২ ছিনতাইকারী গ্রেফতার ছয় মাসের মধ্যে শেষ হবে কাঁচপুর আন্তঃজেলা বাস টার্মিনালের কাজ: প্রতিমন্ত্রী হাবিবুর রশীদ চাষাড়া থেকে নিষিদ্ধ সংগঠনের ২ সদস্য গ্রেফতার: রূপগঞ্জ ও বন্দরের দুই যুবনেতা রিমান্ডে নারায়ণগঞ্জে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৮ পরিবারে ১ কোটি ১৮ লক্ষ টাকার চেক প্রদান অস্ত্রধারীদের ঢাকায় ডেকে মরিচের গুঁড়া ছিটিয়ে অস্ত্র লুট: চক্রের ৪ সদস্য গ্রেপ্তার নারায়ণগঞ্জে ডিশ ব্যবসায়ী নাসির হত্যার বিচার দাবিতে সড়ক অবরোধ, যানজট ফতুল্লায় নদী দূষণের দায়ে ডাইং কারখানাকে জরিমানা ডিএনডি খালের দূষণরোধে জেলা প্রশাসকের হুঁশিয়ারি: অবৈধ কলকারখানা বন্ধের নির্দেশ ২৮ জুন দেশজুড়ে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন: সফল করতে সংবাদ সম্মেলন
নারায়ণগঞ্জ ভয়েস 🔍
  1. প্রচ্ছদ
  2. /
  3. আদালত
আড়াইহাজার থানায় এসে পালানো আসামি গ্রেফতার
আদালত

আড়াইহাজার থানায় এসে পালানো আসামি গ্রেফতার

শেয়ার করুন:


নারায়ণগঞ্জের আড়াইহাজার থানায় এসে কৌশলে পালিয়ে যাওয়া এক আসামিকে অবশেষে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারকৃত আসামি ইসমাঈল (৩০), তিনি আড়াইহাজার উপজেলার খাগকান্দা ইউনিয়নের চর কমলাপুর গ্রামের বাসিন্দা। তার পিতার নাম হাবিবুল্লাহ।

পুলিশ জানায়, গত ২৯ মার্চ ২০২৬ তারিখে বিল্লাল হোসেন নামে এক ব্যক্তি ১৩ জনকে আসামি করে আড়াইহাজার থানায় একটি মামলা দায়ের করেন। মামলার তদন্ত কর্মকর্তা হিসেবে দায়িত্ব পান এসআই (নিঃ) অজিত চন্দ্র বর্মন।

এরপর ৩০ মার্চ বিকেল সাড়ে ৪টার দিকে মামলার ৫ নম্বর আসামি ইসমাঈল থানায় আসেন। তবে নিজের বিরুদ্ধে মামলা হওয়ার বিষয়টি জানতে পেরে তিনি কৌশলে থানা থেকে পালিয়ে যান।

ঘটনাটি জানাজানি হলে জেলা জুড়ে শুরু হয় নানা আলোচনা সমালোচনা। আড়াইহাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আলাউদ্দিন তাৎক্ষণিকভাবে তাকে গ্রেফতারের নির্দেশ দেন। পাশাপাশি নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী বিষয়টি অবগত হয়ে সহকারী পুলিশ সুপার (সি সার্কেল) মেহেদী ইসলামকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেন।

এরই ধারাবাহিকতায় ৩১ মার্চ রাত আনুমানিক ১১টা ৪৫ মিনিটে এসআই (নিঃ) জহিরুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে আড়াইহাজার উপজেলার উচিৎপুর বাজার এলাকা থেকে পলাতক আসামি ইসমাঈলকে গ্রেফতার করে।

পুলিশ আরও জানায়, গ্রেফতারকৃত আসামিকে ১ এপ্রিল সকালে আদালতে সোপর্দ করা হবে।
খবরটি ভাল লেগেছে? এক ক্লিকে শেয়ার করুন:

আরও পড়ুন

এই বিভাগের আরও কিছু সাম্প্রতিক খবর

সিদ্ধিরগঞ্জে যুবককে কুপিয়ে জখম ও ছিনতাইয়ের অভিযোগ  নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানাধীন

সিদ্ধিরগঞ্জে যুবককে কুপিয়ে জখম ও ছিনতাইয়ের অভিযোগ নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানাধীন

শুক্রবার, ২২ মে ২০২৬
সোনারগাঁয়ে ডাকাতদের হামলায়  একজন নিহত।

সোনারগাঁয়ে ডাকাতদের হামলায় একজন নিহত।

বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬
ফতুল্লায় ডিবি পরিচয়ে অপহরণের চেষ্টা, গুলিতে আহত ৪; গণধোলাই দিয়ে আটক এক**

ফতুল্লায় ডিবি পরিচয়ে অপহরণের চেষ্টা, গুলিতে আহত ৪; গণধোলাই দিয়ে আটক এক**

সোমবার, ২০ এপ্রিল ২০২৬
নারায়ণগঞ্জে পরিত্যক্ত অস্ত্রের ছড়াছড়ি: জনমনে আতঙ্ক, উদ্ধারে প্রশাসনের হস্তক্ষেপ দাবি ।

নারায়ণগঞ্জে পরিত্যক্ত অস্ত্রের ছড়াছড়ি: জনমনে আতঙ্ক, উদ্ধারে প্রশাসনের হস্তক্ষেপ দাবি ।

রবিবার, ১৯ এপ্রিল ২০২৬
নারায়ণগঞ্জে শিশু ধর্ষণ মামলায় চার আসামীর যাবজ্জীবন কারাদণ্ড

নারায়ণগঞ্জে শিশু ধর্ষণ মামলায় চার আসামীর যাবজ্জীবন কারাদণ্ড

বুধবার, ০৮ এপ্রিল ২০২৬
তারেক রহমানসহ তার কন্যা জায়েমা রহমানকে কটুক্তি; যুবলীগ নেতার দৃষ্টান্তমূলক শাস্তির দাবী

তারেক রহমানসহ তার কন্যা জায়েমা রহমানকে কটুক্তি; যুবলীগ নেতার দৃষ্টান্তমূলক শাস্তির দাবী

সোমবার, ০৬ এপ্রিল ২০২৬