রবিবার, ১২ এপ্রিল ২০২৬ | Sunday, 12 April 2026
অনলাইন নিউজ পোর্টাল · Narayanganj Voice
অনলাইন সংস্করণ
সত্য সংবাদ, নির্ভরযোগ্য প্রতিবেদন
শিরোনাম
নারায়ণগঞ্জের উন্নয়নে এডিবির বড় পদক্ষেপ: ১,৬৯৪ কোটি টাকার ঋণ অনুমোদন রাজনীতিতে বন্দি ফুটপাত: ১৩ এপ্রিল কি মুক্ত হবে নারায়ণগঞ্জ? গণভোটের রায় বাস্তবায়ন না হলে নারায়ণগঞ্জ থেকেই সরকার পতন আন্দোলন: মাওলানা আব্দুল জব্বার গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে নারায়ণগঞ্জে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ - মিছিল অনুমতিহীন রাস্তা কাটা: নারায়ণগঞ্জে পোশাক কারখানাকে সোয়া লাখ টাকা জরিমানা নারায়ণগঞ্জকে ‘এ’ ক্যাটাগরির জেলা করতে সম্মিলিত প্রচেষ্টার আহ্বান দিপুর নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের ২৮ মামলার আসামি শীর্ষ সন্ত্রাসী 'কাইল্লা রক্সি'কে গ্রেফতার করেছে র‍্যাব-১১ নাসিক নির্বাচন: ১৭ ওয়ার্ডে জামায়াতের কাউন্সিলর প্রার্থীর নাম ঘোষণা তানজিল ভুঁইয়া শিথিলের পিতৃহারা শোকাতুর পরিবারের পাশে সংসদ সদস্য আব্দুল্লাহ আল আমিন জাতীয় সংসদে নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষ বিল পাস হলো, এমপি ও চেম্বার সভাপতির প্রশংসা সবার মুখে নারায়ণগঞ্জ প্রতিনিধি
নারায়ণগঞ্জ ভয়েস 🔍
  1. প্রচ্ছদ
  2. /
  3. অপরাধ
বান্দরবানে সেনাবাহিনীর সঙ্গে পাহাড়ি সন্ত্রাসীদের ‘গোলাগুলি’, নিহত ১
অপরাধ

বান্দরবানে সেনাবাহিনীর সঙ্গে পাহাড়ি সন্ত্রাসীদের ‘গোলাগুলি’, নিহত ১

শেয়ার করুন:

বান্দরবানের রোয়াংছড়িতে সেনা সদস্যদের সঙ্গে সশস্ত্র  পাহাড়ি সন্ত্রাসীদের গোলাগুলিতে একজন নিহত হয়েছেন। অস্ত্রধারী ব্যক্তিদের পুলিশ ও সেনাবাহিনীর তরফে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (জেএসএস) সদস্য বলে দাবি করা হয়েছে।

সোমবার বিকালে রোয়াংছড়ি উপজেলার তারাছা ইউনিয়নের মুরুংগো বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

রাতে রোয়াংছড়ি থানার ওসি এম সাকের আহমেদ বলেন, “সেনাবাহিনীর সদস্যরা ওই ব্যক্তিকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে আসেন। চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে শুনেছি।”

বান্দরবান সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা দিলীপ চৌধুরী বলেন, “রাত সাড়ে ৮টার দিকে ওই যুবককে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়।  “তার শরীরে গুলি লেগেছে কি না, আমি দেখিনি। তবে তার ডান হাত ও ডান পা থেঁতলানো মনে হয়েছে। আনুমানিক ৩০ বছরের ওই যুবককে অজ্ঞাত হিসেবে দেখানো হয়েছে।”

সেনাবাহিনী থেকে বলা হয়েছে, অভিযানে আহত হওয়ার পর ওই ব্যক্তির কাছে একটি এসএমজি বন্দুক ও ১৪৩ রাউন্ড গুলি পাওয়া গেছে।

গোলাগুলির ঘটনার বিষয়ে ওসি বলেন, বিকাল সাড়ে ৪টার দিকে সেনাবাহিনীর টহল দল ও একদল অস্ত্রধারী মুখোমুখি হলে তাদের মধ্যে গোলাগুলি শুরু হয়। এক পর্যায়ে অস্ত্রধারীরা ফাঁকা গুলি করে জঙ্গলে পালিয়ে যায়।

স্থানীয়দের বরাতে অস্ত্রধারীরা জেএসএস সদস্য বলে সাংবাদিকদের তথ্য দেন এ পুলিশ কর্মকর্তা।

মুরুংগো বাজার বান্দরবান-রুমা সড়কে অবস্থিত। জেলা শহর থেকে এর দূরত্ব প্রায় ৩০ কিলোমিটার। এলাকাটি ম্রো অধ্যুষিত। এর আশপাশে কিছু খুমি, ত্রিপুরা ও মারমা পরিবারও বসবাস করে।

তারাছা ইউনিয়নের চেয়ারম্যান উনুমং মারমা বলেন, বিকালে ৮ নম্বর ওয়ার্ডের সাইরুন পাড়ার দিকে স্থানীয়রা গোলাগুলির শব্দ শুনেছেন বলে তাকে জানিয়েছেন। যে এলাকায় ঘটনা ঘটছে, সেখানে কোনো মোবাইল ফোনের নেটওয়ার্ক নেই।

সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মুরুংগো বাজার এলাকার এক বাসিন্দা বলেন, “বেশ কিছুক্ষণ থেমে থেমে গোলাগুলি চলে। এখন অবশ্য বন্ধ হয়েছে।

“মুরুংগো বাজার ব্রিক ফিল্ড এলাকার পাশে একটা ঝরনা রয়েছে। মূলত সেখান থেকে গুলির শব্দটা আসে। তবে কোনো হতাহতের খবর আমরা পাইনি।’’

এ বিষয়ে জানতে চাইলে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পরিচালক লেফটেন্যান্ট কর্নেল সামি উদ দৌলা চৌধুরী জানান, “জেএসএস সদস্যরা চাঁদাবাজি করছে খবর পেয়ে সেনাসদস্যদের টহল টিম ঘটনাস্থলে যায়। এরপর তারা সেনাসদস্যদের উপস্থিতি টের পেয়ে গুলি করতে করতে পিছিয়ে যায়।

“পরে ফোর্স বাড়িয়ে সামনের দিকে গেলে তারা সেনাবাহিনীকে লক্ষ্য করে আবার গুলি করতে শুরু করে। এ সময় উভয়ের মধ্যে গুলি বিনিময় হয়। একপর্যায়ে জেএসএস বাহিনীর সদস্যরা পালিয়ে যায়।”

পরে ঘটনাস্থলে ‘ইউনিফর্ম পরিহিত’ জেএসএস এর এক সদস্যকে আহত অবস্থায় পাওয়ার তথ্য দিয়ে তিনি বলেন, তার কাছে একটি এলএমজি বন্দুক ও ১৪৩ রাউন্ড গুলি পাওয়া গেছে। তাকে পুলিশের সহায়তায় সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

“অভিযান এখনো চলছে। পরে বিস্তারিত জানানো হবে।”

রাতে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) বিজ্ঞপ্তিতে বলা হয়, “অভিযানে সেনা টহল দল ঘটনাস্থল তল্লাশি চালিয়ে ইউনিফর্ম পরিহিত হ্লামংনু মার্মা নামক একজন সশস্ত্র জেএসএস (মূল) সদস্যকে অস্ত্র ও গোলাবারুদসহ গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে।

“তার চিকিৎসার জন্য পুলিশের সহায়তায় জরুরি ভিত্তিতে তাকে বান্দরবান সদর হাসপাতালে পাঠানো হয়।”

খবরটি ভাল লেগেছে? এক ক্লিকে শেয়ার করুন:

আরও পড়ুন

এই বিভাগের আরও কিছু সাম্প্রতিক খবর

আসামি পলায়নের ঘটনায় সেই এস আই পুনর্বহাল!

আসামি পলায়নের ঘটনায় সেই এস আই পুনর্বহাল!

বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ১০০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ১০০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

শনিবার, ০৪ এপ্রিল ২০২৬
রাস্তায় পড়ে ছিলো বিদেশী পিস্তল, আতঙ্কে কুতুবপুরবাসী! জনমনে কৌতূহল পিস্তলটির আসল মালিক কে?

রাস্তায় পড়ে ছিলো বিদেশী পিস্তল, আতঙ্কে কুতুবপুরবাসী! জনমনে কৌতূহল পিস্তলটির আসল মালিক কে?

শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬
রূপগঞ্জে স্বামী সন্তানের গলায় ছুরি, স্ত্রীর উপর পাশবিক নির্যাতন

রূপগঞ্জে স্বামী সন্তানের গলায় ছুরি, স্ত্রীর উপর পাশবিক নির্যাতন

সোমবার, ২৩ মার্চ ২০২৬
নরসিংদীতে বাবার কাছ থেকে ছিনিয়ে নিয়ে কিশোরীকে হত্যা, গ্রেপ্তার ৪

নরসিংদীতে বাবার কাছ থেকে ছিনিয়ে নিয়ে কিশোরীকে হত্যা, গ্রেপ্তার ৪

শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৬
সাবেক এমপি তুহিনের মুখ চেপে ধরে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে বাধা পুলিশের

সাবেক এমপি তুহিনের মুখ চেপে ধরে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে বাধা পুলিশের

সোমবার, ০৯ ফেব্রুয়ারি ২০২৬