মহানগর
তানজিল ভুঁইয়া শিথিলের পিতৃহারা শোকাতুর পরিবারের পাশে সংসদ সদস্য আব্দুল্লাহ আল আমিন
জাতীয় ছাত্রশক্তি নারায়ণগঞ্জ জেলার যুগ্ম সদস্যসচিব তানজিল ভুঁইয়া শিথিলের পিতা পলাশ ভুঁইয়ার মৃত্যুতে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন।
শুক্রবার (১০ এপ্রিল) সকাল ১১টায় বন্দর এলাকায় জাতীয় ছাত্রশক্তি নেতা তানজিল ভুঁইয়া শিথিলের বাড়িতে উপস্থিত হয়ে তিনি এ সমবেদনা জানান।
সাক্ষাতকালে তিনি শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের ধৈর্য ধারণের পরামর্শ দেন এবং তাদের খোঁজখবর নেন। এসময় তিনি বলেন, “পিতা হারানোর শোক অপূরণীয়, এই কঠিন সময়ে আমরা তাদের পাশে আছি।” পরে মরহুমের রূহের মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর এনসিপির আহ্বায়ক শওকত আলী, সদস্য সচিব আশিকুর রহমান অভি, সিনিয়র সহ-সাংগঠনিক সম্পাদক হৃদয় ভুঁইয়া, নারায়ণগঞ্জ জেলার সংগঠক আরাফাত প্রধানসহ বন্দর উপজেলা জাতীয় ছাত্রশক্তি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
উল্লেখ্য, গত বুধবার জাতীয় ছাত্রশক্তি নারায়ণগঞ্জ জেলার যুগ্ম সদস্যসচিব তানজিল ভুঁইয়া শিথিলের পিতা পলাশ ভুঁইয়া ইন্তেকাল করেন। শোক সংবাদ পাওয়ার পর সংসদ সদস্য তাৎক্ষণিকভাবে ব্যথিত হলেও জাতীয় সংসদের অধিবেশন চলমান থাকায় সশরীরে উপস্থিত হতে পারেননি। তবে অধিবেশন শেষে তিনি সরাসরি শোকাহত পরিবারের কাছে যান।