মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬ | Tuesday, 31 March 2026
অনলাইন নিউজ পোর্টাল · Narayanganj Voice
অনলাইন সংস্করণ
সত্য সংবাদ, নির্ভরযোগ্য প্রতিবেদন
শিরোনাম
মধ্যপ্রাচ্যে যুদ্ধ: সোনারগাঁয়ে জ্বালানি তদারকিতে ‘ট্যাগ অফিসার’ নিয়োগের সিদ্ধান্ত সিদ্ধিরগঞ্জ আঞ্চলিক কার্যালয়ে প্রশাসকের প্রথম অফিস: প্রতি সোমবার বসার ঘোষণা নারায়ণগঞ্জে ভুল চিকিৎসায় রোগীর মৃত্যু অভিযোগ, চিকিৎসক পলাতক সারা দেশে ৩,৮৪৯ চাঁদাবাজের তালিকা: নারায়ণগঞ্জে চিহ্নিত ৫০ জন আড়াইহাজারে ফার্নিচার কারাখানায় আগুন, ৪০লাখ টাকার ক্ষতির দাবী নারায়ণগঞ্জে সেলিম মন্ডল হত্যা মামলায় সাবেক মেয়র আইভীর জামিন নামঞ্জুর বিতর্কিত কর্মকাণ্ড ও নিষ্ক্রিয়তার অভিযোগ: নারায়ণগঞ্জ জেলা জমিয়ত সাধারণ সম্পাদকের বিরুদ্ধে অনাস্থা নারায়ণগঞ্জ-৩ আসনের এমপি মান্নানের হোয়াটসঅ্যাপ হ্যাক: সতর্ক থাকার অনুরোধ ফতুল্লায় পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল ও ৭ রাউন্ড গুলি উদ্ধার হেফাজতে ইসলাম মহাসচিবের সহধর্মিণীর ইন্তেকালে মুফতি মনির কাসেমীর গভীর শোক
নারায়ণগঞ্জ ভয়েস 🔍
  1. প্রচ্ছদ
  2. /
  3. অপরাধ
সাবেক এমপি তুহিনের মুখ চেপে ধরে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে বাধা পুলিশের
অপরাধ

সাবেক এমপি তুহিনের মুখ চেপে ধরে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে বাধা পুলিশের

শেয়ার করুন:

আদালত থেকে কারাগারে নেয়ার পথে পুলিশ মুখ আটকে ধরায় সাংবাদিকদের সঙ্গে কথা বলতে পারলেন না সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য সাবিনা আক্তার তুহিন। সোমবার, (০৯ ফেব্রুয়ারী ২০২৬) ঢাকার মহানগর দায়রা জজ আদালতের রেবতী মেনশনের সামনে এ ঘটনা ঘটে। রাষ্ট্রদ্রোহের এক মামলায় এদিন সাবিনাসহ ৩০ জনকে আদালতে তোলা হয়। ‘জয় বাংলা ব্রিগেডের’ জুম মিটিংয়ে অংশ নিয়ে অর্ন্তবর্তী সরকারকে ‘উৎখাত ও রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে’ অংশ নেয়ার অভিযোগে এ মামলা হয়। এতে আসামির তালিকায় নাম রয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২৮৬ জনের।

দুপুর ২টার দিকে মাথায় হেলমেট, বুলেটপ্রুফ জ্যাকেট পরিয়ে আসামিদের ঢাকার বিশেষ জজ আদালত-১০ এ নেয়া হয়। তবে বিচারক ছুটিতে থাকায় ভারপ্রাপ্ত বিচারক রবিউল ইসলাম আগামী ২ মার্চ শুনানির পরবর্তী দিন ধার্য করেন। এরপর ২টা ১৮ মিনিটের দিকে সাবিনা আক্তার তুহিনসহ অন্যদের আবার মহানগর দায়রা জজ আদালতের হাজতখানায় নেয়া হয়। যাওয়ার পথে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে কথা বলতে চান সাবিনা। তখন তার মুখ চেপে ধরেন এক নারী পুলিশ সদস্য। এরপর তাদের আবার কারাগারে নিয়ে যাওয়া হয়।

এর কিছুক্ষণ পরে প্রিজনভ্যানে করে তাদের (নারী হাজতিদের) গাজীপুরের কাশিমপুর কারাগারে নিয়ে যাওয়া হয়। গত ২১ জানুয়ারি মামলাটির অভিযোগ গঠনের বিষয়ে শুনানি শুরু হয়। রাষ্ট্রপক্ষে ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী অভিযোগ গঠনের পক্ষে শুনানি করেন। এরপর এ মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে থাকা ৩০ আসামির মধ্যে ২০ আসামির মামলা থেকে অব্যাহতির শুনানি করেন তাদের আইনজীবীরা।

মামলায় সাবিনা আক্তার তুহিনসহ ৩০ জন গ্রেপ্তার হয়ে কারাগারে আছেন। শেখ হাসিনাসহ ২৫৬ জন পলাতক রয়েছেন। অন্য আসামিদের মধ্যে রয়েছেন, খুলনার যুবলীগ নেতা পারভেজ খান ইমন, চট্টগ্রাম ‘জয় বাংলা ব্রিগেড’ প্রধান কবিরুল ইসলাম আকাশ, ‘জয় বাংলা ব্রিগেড’ বরিশাল বিভাগের কামরুল ইসলাম, সোহানা পারভীন রুনা, হাফিজুর রহমান ইকবাল, মাহবুবুর রহমান মধু, এ কে এম আক্তারুজ্জামান, আল মারুফ, এলাহী নেওয়াজ মাছুম ও সাজ্জাদুল আনাম।

মামলার অভিযোগে বলা হয়, গত বছরের ১৯ ডিসেম্বর যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সহ-সভাপতি রাব্বী আলমের নেতৃত্বে ‘জয় বাংলা ব্রিগেড’-এর জুম মিটিংয়ে অংশগ্রহণ করেন কয়েকশ’ নেতাকর্মী। এ সময় শেখ হাসিনা নেতাকর্মীদের সামনে ‘দেশবিরোধী’ বক্তব্য দেন। ‘বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ড. মুহাম্মদ ইউনূসকে উৎখাতের নির্দেশ দেন। এ বক্তব্য সারাদেশের সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।’

দশম জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনের এমপি ছিলেন সাবিনা আক্তার তুহিন। একাদশ জাতীয় নির্বাচনে ঢাকা-১৪ আসনে আওয়ামী লীগ থেকে মনোনয়ন চেয়েও পাননি যুব মহিলা লীগের এই নেত্রী। পরে সংরক্ষিত আসনে এমপি হওয়ার আশা পূরণ না হওয়ায় ‘অভিমানে’ রাজনীতি ছাড়ার ঘোষণা দিয়েছিলেন।

গত বছরের ২২ জুন ঢাকার নবাবগঞ্জের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

‘জাতীয়’ : আরও খবর

খবরটি ভাল লেগেছে? এক ক্লিকে শেয়ার করুন:

আরও পড়ুন

এই বিভাগের আরও কিছু সাম্প্রতিক খবর

রূপগঞ্জে স্বামী সন্তানের গলায় ছুরি, স্ত্রীর উপর পাশবিক নির্যাতন

রূপগঞ্জে স্বামী সন্তানের গলায় ছুরি, স্ত্রীর উপর পাশবিক নির্যাতন

সোমবার, ২৩ মার্চ ২০২৬
নরসিংদীতে বাবার কাছ থেকে ছিনিয়ে নিয়ে কিশোরীকে হত্যা, গ্রেপ্তার ৪

নরসিংদীতে বাবার কাছ থেকে ছিনিয়ে নিয়ে কিশোরীকে হত্যা, গ্রেপ্তার ৪

শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৬
বান্দরবানে সেনাবাহিনীর সঙ্গে পাহাড়ি সন্ত্রাসীদের ‘গোলাগুলি’, নিহত ১

বান্দরবানে সেনাবাহিনীর সঙ্গে পাহাড়ি সন্ত্রাসীদের ‘গোলাগুলি’, নিহত ১

মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি ২০২৬
আড়াইহাজারে হামলা ও অগ্নিসংযোগের অভিযোগ, জামায়াত কর্মী আহত

আড়াইহাজারে হামলা ও অগ্নিসংযোগের অভিযোগ, জামায়াত কর্মী আহত

সোমবার, ০২ ফেব্রুয়ারি ২০২৬
দিনে-দুপুরে কুপিয়ে হোসিয়ারি শ্রমিকের ৪০ হাজার টাকা ও আইফোন ছিনতাই—বন্দরে আতঙ্ক

দিনে-দুপুরে কুপিয়ে হোসিয়ারি শ্রমিকের ৪০ হাজার টাকা ও আইফোন ছিনতাই—বন্দরে আতঙ্ক

সোমবার, ১২ জানুয়ারি ২০২৬
সানারপাড়ে মাদকের বড় চালান ধরা: ১,৭০০ ইয়াবা ও গুড়াসহ গ্রেপ্তার আমান উল্লাহ

সানারপাড়ে মাদকের বড় চালান ধরা: ১,৭০০ ইয়াবা ও গুড়াসহ গ্রেপ্তার আমান উল্লাহ

শনিবার, ১০ জানুয়ারি ২০২৬