রবিবার, ১২ এপ্রিল ২০২৬ | Sunday, 12 April 2026
অনলাইন নিউজ পোর্টাল · Narayanganj Voice
অনলাইন সংস্করণ
সত্য সংবাদ, নির্ভরযোগ্য প্রতিবেদন
শিরোনাম
নারায়ণগঞ্জের উন্নয়নে এডিবির বড় পদক্ষেপ: ১,৬৯৪ কোটি টাকার ঋণ অনুমোদন রাজনীতিতে বন্দি ফুটপাত: ১৩ এপ্রিল কি মুক্ত হবে নারায়ণগঞ্জ? গণভোটের রায় বাস্তবায়ন না হলে নারায়ণগঞ্জ থেকেই সরকার পতন আন্দোলন: মাওলানা আব্দুল জব্বার গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে নারায়ণগঞ্জে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ - মিছিল অনুমতিহীন রাস্তা কাটা: নারায়ণগঞ্জে পোশাক কারখানাকে সোয়া লাখ টাকা জরিমানা নারায়ণগঞ্জকে ‘এ’ ক্যাটাগরির জেলা করতে সম্মিলিত প্রচেষ্টার আহ্বান দিপুর নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের ২৮ মামলার আসামি শীর্ষ সন্ত্রাসী 'কাইল্লা রক্সি'কে গ্রেফতার করেছে র‍্যাব-১১ নাসিক নির্বাচন: ১৭ ওয়ার্ডে জামায়াতের কাউন্সিলর প্রার্থীর নাম ঘোষণা তানজিল ভুঁইয়া শিথিলের পিতৃহারা শোকাতুর পরিবারের পাশে সংসদ সদস্য আব্দুল্লাহ আল আমিন জাতীয় সংসদে নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষ বিল পাস হলো, এমপি ও চেম্বার সভাপতির প্রশংসা সবার মুখে নারায়ণগঞ্জ প্রতিনিধি
নারায়ণগঞ্জ ভয়েস 🔍
  1. প্রচ্ছদ
  2. /
  3. মহানগর
গণভোটের রায় বাস্তবায়ন না হলে নারায়ণগঞ্জ থেকেই সরকার পতন আন্দোলন: মাওলানা আব্দুল জব্বার
মহানগর

গণভোটের রায় বাস্তবায়ন না হলে নারায়ণগঞ্জ থেকেই সরকার পতন আন্দোলন: মাওলানা আব্দুল জব্বার

শেয়ার করুন:
গণভোটের রায় বাস্তবায়ন না হলে নারায়ণগঞ্জ থেকেই সরকার পতন আন্দোলন শুরু হতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছেন নারায়ণগঞ্জ মহানগর জামায়াতে ইসলামীর আমীর মাওলানা আব্দুল জব্বার।

শনিবার (১১ এপ্রিল) বিকেলে গণভোট বাস্তবায়নের দাবিতে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ ও সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মাওলানা আব্দুল জব্বার বলেন, দেশের ছাত্র-জনতার আন্দোলনে নারায়ণগঞ্জ গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। জনগণের রায় বাস্তবায়ন না হলে এখান থেকেই নতুন আন্দোলনের সূচনা হবে। তিনি বলেন, “এই অগ্নিগর্ভ পরিস্থিতির যে শিখা জ্বলছে, তা রুখার মতো সাধ্য কারো থাকবে না।”

বিএনপির সমালোচনা করে তিনি বলেন, গুম কমিশন, সংস্কার কমিশন ও মানবাধিকার কমিশন বাদ দেওয়ার চেষ্টা করা হচ্ছে, যা জনগণের প্রত্যাশার পরিপন্থী। তিনি সতর্ক করে বলেন, “এই পথ ফ্যাসিবাদের দিকে নিয়ে যায়। এখনই সেই পথ থেকে ফিরে আসতে হবে।”

গণভোট প্রসঙ্গে তিনি বলেন, দেশের জনগণ বিপুল সমর্থন দিয়ে গণভোটের মাধ্যমে তাদের মতামত দিয়েছে। কিন্তু সংসদে এ নিয়ে প্রশ্ন তোলার মাধ্যমে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।

তিনি আরও বলেন, সংবিধানের অজুহাতে জনগণকে নতুন কোনো চক্রান্তের দিকে ঠেলে দেওয়া যাবে না। আগামী সংসদে ‘জুলাই সনদ’ বাস্তবায়নের দাবি জানান তিনি।

সমাবেশে তিনি বলেন, জনগণের রায়ই সর্বোচ্চ কর্তৃত্ব। এই রায়ের বাইরে যাওয়ার চেষ্টা করা হলে জনগণ আবারও রুখে দাঁড়াবে। তবে তিনি দেশে কোনো ধরনের বিশৃঙ্খলা না চেয়ে সবাইকে ঐক্যবদ্ধভাবে দেশ গঠনের আহ্বান জানান।

এসময় প্রধান অতিথি হিসাবে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য মাওলানা মঈনুদ্দিন আহমাদ, নারায়ণগঞ্জ ৪ আসনের এমপি আবদুল্লাহ আল আমিন, এবি পার্টির মহানগর সভাপতি শাজাহান বেপারি, খেলাফত মজলিস মহানগর সভাপতি ইলিয়াস আহমাদ, এনসিপির মহানগর আহবায়ক শওকত আলী, মহানগরী জামায়াতের নায়েবে আমীর মাওলানা আবদুল কাইয়ুম,সহকারী সেক্রেটারি মুহাম্মদ জামাল হোসাইন,এইচ এম নাসির উদ্দিন, শ্রমিক নেতা হাফেজ আবদুল মোমিন প্রমূখ।
খবরটি ভাল লেগেছে? এক ক্লিকে শেয়ার করুন:

আরও পড়ুন

এই বিভাগের আরও কিছু সাম্প্রতিক খবর

নারায়ণগঞ্জের উন্নয়নে এডিবির বড় পদক্ষেপ: ১,৬৯৪ কোটি টাকার ঋণ অনুমোদন

নারায়ণগঞ্জের উন্নয়নে এডিবির বড় পদক্ষেপ: ১,৬৯৪ কোটি টাকার ঋণ অনুমোদন

শনিবার, ১১ এপ্রিল ২০২৬
রাজনীতিতে বন্দি ফুটপাত: ১৩ এপ্রিল কি মুক্ত হবে নারায়ণগঞ্জ?

রাজনীতিতে বন্দি ফুটপাত: ১৩ এপ্রিল কি মুক্ত হবে নারায়ণগঞ্জ?

শনিবার, ১১ এপ্রিল ২০২৬
অনুমতিহীন রাস্তা কাটা: নারায়ণগঞ্জে পোশাক কারখানাকে সোয়া লাখ টাকা জরিমানা

অনুমতিহীন রাস্তা কাটা: নারায়ণগঞ্জে পোশাক কারখানাকে সোয়া লাখ টাকা জরিমানা

শনিবার, ১১ এপ্রিল ২০২৬
নারায়ণগঞ্জকে ‘এ’ ক্যাটাগরির জেলা করতে সম্মিলিত প্রচেষ্টার আহ্বান দিপুর

নারায়ণগঞ্জকে ‘এ’ ক্যাটাগরির জেলা করতে সম্মিলিত প্রচেষ্টার আহ্বান দিপুর

শনিবার, ১১ এপ্রিল ২০২৬
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের ২৮ মামলার আসামি শীর্ষ সন্ত্রাসী 'কাইল্লা রক্সি'কে গ্রেফতার করেছে র‍্যাব-১১

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের ২৮ মামলার আসামি শীর্ষ সন্ত্রাসী 'কাইল্লা রক্সি'কে গ্রেফতার করেছে র‍্যাব-১১

শনিবার, ১১ এপ্রিল ২০২৬
নাসিক নির্বাচন: ১৭ ওয়ার্ডে জামায়াতের কাউন্সিলর প্রার্থীর নাম ঘোষণা

নাসিক নির্বাচন: ১৭ ওয়ার্ডে জামায়াতের কাউন্সিলর প্রার্থীর নাম ঘোষণা

শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬