বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬ | Thursday, 25 June 2026
অনলাইন নিউজ পোর্টাল · Narayanganj Voice
অনলাইন সংস্করণ
সত্য সংবাদ, নির্ভরযোগ্য প্রতিবেদন
শিরোনাম
আড়াইহাজারে এসিল্যান্ডের ওপর ডাকাত দলের হামলা: গ্রেপ্তার ২ ছুরি ও লুণ্ঠিত টাকাসহ চর সৈয়দপুরের ২ ছিনতাইকারী গ্রেফতার ছয় মাসের মধ্যে শেষ হবে কাঁচপুর আন্তঃজেলা বাস টার্মিনালের কাজ: প্রতিমন্ত্রী হাবিবুর রশীদ চাষাড়া থেকে নিষিদ্ধ সংগঠনের ২ সদস্য গ্রেফতার: রূপগঞ্জ ও বন্দরের দুই যুবনেতা রিমান্ডে নারায়ণগঞ্জে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৮ পরিবারে ১ কোটি ১৮ লক্ষ টাকার চেক প্রদান অস্ত্রধারীদের ঢাকায় ডেকে মরিচের গুঁড়া ছিটিয়ে অস্ত্র লুট: চক্রের ৪ সদস্য গ্রেপ্তার নারায়ণগঞ্জে ডিশ ব্যবসায়ী নাসির হত্যার বিচার দাবিতে সড়ক অবরোধ, যানজট ফতুল্লায় নদী দূষণের দায়ে ডাইং কারখানাকে জরিমানা ডিএনডি খালের দূষণরোধে জেলা প্রশাসকের হুঁশিয়ারি: অবৈধ কলকারখানা বন্ধের নির্দেশ ২৮ জুন দেশজুড়ে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন: সফল করতে সংবাদ সম্মেলন
নারায়ণগঞ্জ ভয়েস 🔍
  1. প্রচ্ছদ
  2. /
  3. অপরাধ
ফতুল্লা মডেল থানা পুলিশ কর্তৃক দেশীয় অস্ত্র ও মাদকসহ চিহ্নিত ০১ জন সন্ত্রাসী গ্রেফতার।
অপরাধ

ফতুল্লা মডেল থানা পুলিশ কর্তৃক দেশীয় অস্ত্র ও মাদকসহ চিহ্নিত ০১ জন সন্ত্রাসী গ্রেফতার।

শেয়ার করুন:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে নারায়ণগঞ্জ জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী মহোদয়ের নির্দেশনায় চিহ্নিত অস্ত্রধারী ও সন্ত্রাসীদের গ্রেফতারের লক্ষ্যে অভিযান অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় অদ্য ০৬ জানুয়ারি (মঙ্গলবার) ২০২৬ খ্রি. বেলা ১৫.০০ ঘটিকা থেকে ১৭.০০ ঘটিকা পর্যন্ত ফতুল্লা থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ আব্দুল মান্নান এর নেতৃত্বে এসআই (নিঃ)/মোঃ রফিক, বিপিএম; এসআই (নিঃ)/শামীম হোসাইন; এসআই (নিঃ)/মিজান, এসআই (নিঃ)/মিলন ফকির; এএসআই (নিঃ) শরিফুল সঙ্গীয় ফোর্সসহ ফতুল্লা থানার গলাচিপা এলাকার কুখ্যাত সন্ত্রাসী মোঃ জাহিদ হোসেন এর বাড়িতে বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযান পরিচালনা করে কুখ্যাত অপরাধী ও চিহ্নিত সন্ত্রাসী হিসেবে পরিচিত জাহিদ হোসেন এর সহযোগী মোঃ মনির হোসেন ওরফে *ফাইটার মনির(৪০)*, পিতাঃ মোঃ সাইদুর রহমান, মাতাঃ পারভীন বেগম, সাং- মাসদাইর, থানাঃ ফতুল্লা, জেলাঃ নারায়ণগঞ্জকে গ্রেফতার করে। অতঃপর গ্রেফতারকৃত আসামি মোঃ মনিরের দেখানো মতে উক্ত বাড়ি হতে ১। স্টিলের বড় ছোড়া-০২টি, ২। হাতল ছাড়া স্টিলের রামদা-০১ টি, ৩। বড় দা-০৩ টি, ৪। ডেগার-০১ টি, ৫। সামুরাই-০১ টি, ৬। বড় ছোরা- ০৬ টি, ৭। ছোট ছোড়া-০২ টি, ৮। চাপাতি বড়-০১ টি, ৯। চাপাতি ছোট-০১ টি, ১০। করাত-০১ টি, ১১। হাতুড়ি বড়- ০১ টি, ১২। লোহা কাটার-০১ টি, ১৩। পাইপ-০৩টি
১৪। কম্পিউটার এর সিপিইউ- ০১ টি, ১৫। মনিটর-০২ টি, ১৬। গাঁজা-২৪ পুড়িয়া, ১৭। গাঁজা মাপার মেশিন ছোট-০১ টি উদ্ধারপূর্বক জব্দ তালিকা মূলে জব্দ করা হয়। গ্রেফতারকৃত আসামি মোঃ মনিরের বিরুদ্ধে অস্ত্র আইন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। এই অভিযান অব্যাহত থাকবে।
খবরটি ভাল লেগেছে? এক ক্লিকে শেয়ার করুন:

আরও পড়ুন

এই বিভাগের আরও কিছু সাম্প্রতিক খবর

সিদ্ধিরগঞ্জে থানা থেকে লুট হওয়া পিস্তল ও গুলি উদ্ধার করল র‍্যাব-১১

সিদ্ধিরগঞ্জে থানা থেকে লুট হওয়া পিস্তল ও গুলি উদ্ধার করল র‍্যাব-১১

বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় শীতলক্ষ্যা নদী থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির ভাসমান লাশ উদ্ধার করেছে নৌ পুলিশ।

নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় শীতলক্ষ্যা নদী থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির ভাসমান লাশ উদ্ধার করেছে নৌ পুলিশ।

রবিবার, ১৯ এপ্রিল ২০২৬
ফতুল্লায় ব্যবসা দখলচেষ্টা ও হামলার অভিযোগ, আহত ১

ফতুল্লায় ব্যবসা দখলচেষ্টা ও হামলার অভিযোগ, আহত ১

শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের জিমখানা লেক থেকে নিখোঁজ দুই শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে।

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের জিমখানা লেক থেকে নিখোঁজ দুই শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে।

শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
আসামি পলায়নের ঘটনায় সেই এস আই পুনর্বহাল!

আসামি পলায়নের ঘটনায় সেই এস আই পুনর্বহাল!

বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ১০০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ১০০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

শনিবার, ০৪ এপ্রিল ২০২৬