জনদুর্ভোগ
শিবু মার্কেটের সামনে নিত্য ভোগান্তি: রাস্তায় নামলেই দুর্ভোগ, দেখার কেউ নেই!
নারায়ণগঞ্জ শহরের ব্যস্ততম এলাকা শিবু মার্কেটের সামনের সড়কে প্রতিদিনই চরম ভোগান্তির শিকার হচ্ছেন পথচারী, স্কুলগামী ছাত্র -ছাত্রীরা, ক্রেতা ও যানবাহন চালকরা। দীর্ঘদিন এই সমস্যা থাকলে ও ওবার পাছ তৈরি করে তা কমানোর জন্য। এখন এই ওবার পাছ ই আরো সমস্যা হয়ে দাঁড়িয়েছে,কারণ এখানে কোনো ট্রাফিকের নজর দারি নাই। যানবাহনের শৃঙ্খলা এলোমেলো পার্কিং রাস্তার বেহাল দশা পূর্ব পারের কারণে এই এলাকায় চলাচল যেন এক প্রকার ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে।
স্থানীয়দের অভিযোগ, সকাল থেকে রাত পর্যন্ত শিবু মার্কেটের সামনে সড়কের বড় অংশ দখল করে রাখে ভ্রাম্যমাণ দোকান, হকার অট স্ট্যান্ড । ফলে যানবাহন ঠিকভাবে চলাচল করতে পারে না। সৃষ্টি হয় তীব্র যানজট। বিশেষ করে অফিসগামী মানুষ, শিক্ষার্থী ও অসুস্থ রোগী বহনকারী অ্যাম্বুলেন্স পড়ছে চরম বিপাকে।
স্থানীয় ব্যবসায়ী ও পথচারীরা জানান,
“প্রতিদিন এখানে ছোটখাটো দুর্ঘটনা ঘটছে। কখনো মানুষ পড়ে যাচ্ছে, কখনো রিকশা–মোটরসাইকেলের ধাক্কা লাগছে। কিন্তু দেখার কেউ নেই।”
আরেক পথচারী বলেন,
“ফুটপাত তো দখল হয়েছেই, এখন রাস্তাও দখল। বৃষ্টির সময় কাদা-পানিতে হাঁটাও যায় না।”
সড়কের ওপর যত্রতত্র ভ্যান, রিকশা ও মোটরসাইকেল পার্কিংয়ের কারণে প্রায়ই যানজট লেগে থাকে। ট্রাফিক পুলিশের উপস্থিতি থাকলেও তা নিয়মিত নয় বলে অভিযোগ রয়েছে। ফলে আইনশৃঙ্খলা পরিস্থিতিও প্রশ্নের মুখে পড়ছে।
নগরবাসীর প্রশ্ন—এত গুরুত্বপূর্ণ একটি এলাকায় দীর্ঘদিন ধরে এমন অব্যবস্থাপনা চললেও কেন কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হচ্ছে না? সিটি কর্পোরেশন ও সংশ্লিষ্ট প্রশাসনের নীরব ভূমিকা নিয়ে ক্ষোভ বাড়ছে সাধারণ মানুষের মধ্যে।
অবৈধ দখল উচ্ছেদ
ফুটপাত ও সড়ক আলাদা করে চলাচলের ব্যবস্থা
নিয়মিত ট্রাফিক নজরদারি
স্থায়ী সমাধানে প্রশাসনের হস্তক্ষেপ
নগরবাসীর মতে, দ্রুত ব্যবস্থা না নিলে শিবু মার্কেট এলাকা আরও ভয়াবহ দুর্ঘটনার কেন্দ্রস্থলে পরিণত হতে পারে। এখনই কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন তারা।