জনদুর্ভোগ
মগবাজারে ফ্লাইওভার থেকে ককটেল নিক্ষেপ: কপালে বিদ্ধ হয়ে প্রাণ গেল ডেকোরেশন কর্মীর
রাজধানীর মগবাজার ওয়ারলেস গেট এলাকায় চলন্ত ফ্লাইওভার থেকে দুর্বৃত্তদের ছোঁড়া ককটেল বিস্ফোরণে সিয়াম নামের এক যুবক নিহত হয়েছেন। বুধবার (২৪ ডিসেম্বর) সন্ধ্যায় এ ঘটনা ঘটে। নিহিত সিয়াম স্থানীয় ‘জাহিদ কার ডেকোরেশন’ নামক একটি প্রতিষ্ঠানের কর্মী ছিলেন।
রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার মাসুদ আলম জানান, ধারণা করা হচ্ছে মগবাজার ফ্লাইওভারের ওপর থেকে শক্তিশালী একটি ককটেল নিচে ছুঁড়ে মারা হয়। ককটেলটি সরাসরি পথচারী সিয়ামের মাথার ওপর পড়ে বিস্ফোরিত হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ঘটনায় আরও একজন পথচারী গুরুতর আহত হয়েছেন, তাকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ এলাকাটি ঘিরে রেখেছে এবং সিসিটিভি ফুটেজ দেখে হামলাকারীদের শনাক্ত করার চেষ্টা চলছে।