ইসলামী সমাজ কল্যান পরিষশোধ বন্দর ইউনিউনের উদ্যগে ফ্রি মেডিকেল ক্যাম্প: স্বাস্থ্যসেবা পেলেন শত শত মানুষ
নারায়ণগঞ্জের বন্দর ইউনিয়নে দুঃস্থ ও অসহায় মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার মহৎ লক্ষে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৬ ডিসেম্বর) ‘ইসলামী সমাজ কল্যাণ পরিষদ, বন্দর ইউনিয়ন’-এর উদ্যোগে এই মানবতার সেবা কার্যক্রম পরিচালিত হয়।
গতকাল সকালে ক্যাম্পের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এতে এলাকার সুবিধাবঞ্চিত শত শত নারী, পুরুষ ও শিশু বিশেষজ্ঞ চিকিৎসকদের কাছ থেকে বিনামূল্যে ব্যবস্থাপত্র, ডায়াবেটিস পরীক্ষা ও প্রয়োজনীয় ওষুধ গ্রহণ করেন।
অতিথিবৃন্দ: অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, সমাজসেবক ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, বাংলাদেশ জামায়াতে ইসলামী, মাওলানা মঈনুদ্দিন আহমাদ । আয়োজনটির প্রধান পৃষ্ঠপোষক হিসেবে সার্বিক সহযোগিতা করেন বিশিষ্ট সমাজসেবক জনাব আব্দুল করিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিচালক, নারায়ণগঞ্জ চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রি , মোঃ গোলাম সারোয়ার সাঈদ।
বক্তাদের অভিমত: প্রধান অতিথির বক্তব্যে মাওলানা মঈনুদ্দিন আহমাদ বলেন, “আর্তমানবতার সেবাই ইসলামের অন্যতম শিক্ষা। হাড়কাঁপানো এই শীতে সাধারণ মানুষ নানা রোগে আক্রান্ত হচ্ছেন। তাদের পাশে দাঁড়ানোর জন্য ইসলামী সমাজ কল্যাণ পরিষদের এই উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসনীয়। বিত্তবানদের উচিত এভাবেই সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানো।”
প্রধান পৃষ্ঠপোষক জনাব আব্দুল করিম জানান, ভবিষ্যতেও বন্দর ইউনিয়নের মানুষের কল্যাণে তাদের এই ধরণের সামাজিক ও মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।
সেবা কার্যক্রম: মেডিকেল ক্যাম্পে মেডিসিন, শিশু ও বাত-ব্যথাসহ বিভিন্ন রোগের অভিজ্ঞ চিকিৎসকরা দিনব্যাপী রোগী দেখেন এবং স্বাস্থ্যবিষয়ক পরামর্শ প্রদান করেন।