রবিবার, ০৩ মে ২০২৬ | Sunday, 03 May 2026
অনলাইন নিউজ পোর্টাল · Narayanganj Voice
অনলাইন সংস্করণ
সত্য সংবাদ, নির্ভরযোগ্য প্রতিবেদন
শিরোনাম
সিদ্ধিরগঞ্জে ডিবির অভিযান: ৩০০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার রূপগঞ্জে এনসিপি’র সম্মেলন: বিএনপি ও গণঅধিকার পরিষদের অর্ধশত নেতাকর্মীর যোগদান ৩ মে: বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস—সত্য বলার শক্তি না থাকলে গণতন্ত্র ঝুঁকিতে! নারায়ণগঞ্জ কলেজ ছাত্রদলের আংশিক কমিটি ঘোষণা নারায়ণগঞ্জে জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নে ১১ দলীয় ঐক্যের গণসমাবেশ ও মিছিল বন্দরে পুলিশের ওপর হামলা ও অস্ত্র লুট: ৩ জন গ্রেপ্তার, থানায় মামলা বন্দরে ৩ বন্ধুকে পিটিয়ে ছিনতাই, থানায় মামলা ফতুল্লার জলাবদ্ধতা নিরসনে জেলা পরিষদের খাল খনন কর্মসূচি উদ্বোধন সোনারগাঁওয়ে ১০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার সোনারগাঁয়ে ‘ফিল্মি কায়দায়’ নগদ ডিস্ট্রিবিউশন হাউজে ডাকাতি: লুট প্রায় এক কোটি টাকা
নারায়ণগঞ্জ ভয়েস 🔍
  1. প্রচ্ছদ
  2. /
  3. মতামত
ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ওসমান হাদির ওপর হামলার নিন্দা জানালেন নারায়ণগঞ্জের স্বেচ্ছাসেবক দল নেতা নাজমুল হাসান বাবু
মতামত

ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ওসমান হাদির ওপর হামলার নিন্দা জানালেন নারায়ণগঞ্জের স্বেচ্ছাসেবক দল নেতা নাজমুল হাসান বাবু

শেয়ার করুন:

ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ওসমান হাদির ওপর হামলার নিন্দা জানালেন নারায়ণগঞ্জের স্বেচ্ছাসেবক দল নেতা নাজমুল হাসান বাবু

ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক নাজমুল হাসান বাবু।

শনিবার রাতে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি বলেন, “একজন জনপ্রতিনিধি ও প্রার্থীকে লক্ষ্য করে এ ধরনের ন্যাক্কারজনক হামলা গণতান্ত্রিক প্রক্রিয়া ও নির্বাচন ব্যবস্থার জন্য হুমকি। যারা এ ঘটনার সঙ্গে জড়িত, তাদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।”

তিনি আরও বলেন, “নির্বাচনকে সামনে রেখে প্রার্থীদের ওপর হামলা—এটি একটি আতঙ্কজনক পরিস্থিতি তৈরি করছে। নির্বাচন কমিশন ও আইন-শৃঙ্খলা বাহিনীর উচিত সকল প্রার্থীর নিরাপত্তা নিশ্চিত করা, যাতে ভোটাররা নির্ভয়ে তাঁদের পছন্দের প্রার্থীকে সমর্থন করতে পারেন।”

নাজমুল হাসান বাবু আহত প্রার্থী ওসমান হাদির দ্রুত সুস্থতা কামনা করেন এবং তার পরিবার-সমর্থকদের প্রতি ধৈর্য ধারণের আহ্বান জানান।

উল্লেখ্য, এর আগে রাজধানীর বিজয়নগর এলাকায় ওসমান হাদির ওপর হামলা চালানো হয় বলে অভিযোগ ওঠে। হামলায় তিনি আহত হলে স্থানীয়রা তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যায়। ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পুলিশের পক্ষ থেকে তদন্ত চলছে বলে জানা গেছে।
খবরটি ভাল লেগেছে? এক ক্লিকে শেয়ার করুন:

আরও পড়ুন

এই বিভাগের আরও কিছু সাম্প্রতিক খবর

৩ মে: বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস—সত্য বলার শক্তি না থাকলে গণতন্ত্র ঝুঁকিতে!

৩ মে: বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস—সত্য বলার শক্তি না থাকলে গণতন্ত্র ঝুঁকিতে!

রবিবার, ০৩ মে ২০২৬
মিডিয়াকে অন্ধকারে রাখার সুযোগ নেই: বিএফইউজে সভাপতি ওবায়দুর রহমান শাহিন

মিডিয়াকে অন্ধকারে রাখার সুযোগ নেই: বিএফইউজে সভাপতি ওবায়দুর রহমান শাহিন

শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫