শুক্রবার, ২৬ জুন ২০২৬ | Friday, 26 June 2026
অনলাইন নিউজ পোর্টাল · Narayanganj Voice
অনলাইন সংস্করণ
সত্য সংবাদ, নির্ভরযোগ্য প্রতিবেদন
শিরোনাম
নারায়ণগঞ্জে ‘বাংলার শিরোনাম’র উদ্যোগে উন্নয়ন সাংবাদিকতা বিষয়ক কর্মশালা আড়াইহাজারের রিপন হত্যা মামলার আসামি আমজাদ চিটাগাং রোড থেকে গ্রেপ্তার নারায়ণগঞ্জ-ঢাকা সড়কে সাঁটানো হলো শত শত কালিমার পতাকা, তদন্তে পুলিশ কামেসীকে এমপি বানাতে ব্যর্থ রিয়াদ-সেন্টু বহাল তবিয়তে, ফেরার অপেক্ষায় গিয়াস-শাহআলম! পাগলায় রেল সেতু নির্মাণ: ফতুল্লা ও সিদ্ধিরগঞ্জসহ বিস্তীর্ণ এলাকায় আজ ৬ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ আদমজীনগরে স্কুলছাত্রী স্বপ্না হত্যার ২ বছর: খুনিরা এখনো অধরা, বিচারের দাবিতে বাবা-মায়ের সংবাদ সম্মেলন সোনারগাঁ–সিদ্ধিরগঞ্জে এমপিপুত্রই ‘ছায়া এমপি,’ দাপট সর্বত্র নারায়ণগঞ্জের বিসিল শিল্প এলাকায় দূষণে বাড়ছে স্বাস্থ্যঝুঁকি, ইটিপি বন্ধ রাখায় ক্ষোভ মাশুকুল ইসলাম রাজীবের আড়াইহাজারে এসিল্যান্ডের ওপর ডাকাত দলের হামলা: গ্রেপ্তার ২ ছুরি ও লুণ্ঠিত টাকাসহ চর সৈয়দপুরের ২ ছিনতাইকারী গ্রেফতার
নারায়ণগঞ্জ ভয়েস 🔍
  1. প্রচ্ছদ
  2. /
  3. technology
বন্ধু খুঁজতে কফি আড্ডা
technology

বন্ধু খুঁজতে কফি আড্ডা

শেয়ার করুন:

সুড়ুত সুড়ুত চুমুকে আয়েশ করে কফি পানের সঙ্গে আড্ডা কথাটা এসেই যায়। তা অবশ্য কফির কাপে ঝড় তোলা আড্ডাও হতে পারে। আর আড্ডা কি সে রকম বন্ধু ছাড়া জমে? কিন্তু সামাজিক যোগাযোগের মাধ্যমে এখন প্রকৃত বন্ধু বা সঙ্গী খুঁজে পাওয়া বেশ কঠিন। বিজ্ঞাপন দিয়ে উপযুক্ত সঙ্গী খুঁজতে তৃতীয় পক্ষের সহযোগিতাও নেন কেউ কেউ। উপযুক্ত সঙ্গী খোঁজার প্ল্যাটফর্ম হিসেবে জনপ্রিয় হয়ে উঠেছে ‘কফি আড্ডা’ নামের একটি অ্যাপ্লিকেশন।

দেশি অ্যাপ ডেভেলপার প্রতিষ্ঠান এমসিসি লিমিটেডের তৈরি কফি আড্ডা অ্যাপটির ডাউনলোড এক লাখ ছাড়িয়েছে।
 

এমসিসির তথ্য অনুযায়ী, ২১ হাজার ব্যবহারকারী ইতিমধ্যে পছন্দসই সঙ্গী এ প্ল্যাটফর্মে খুঁজে পেয়েছেন। এতে ১৫ লাখ বারের বেশি যোগাযোগ হয়েছে। এটি মূলত পরস্পরের পছন্দসই বিষয়গুলোর মিল খুঁজে বন্ধু খুঁজে পাওয়ার অ্যাপ্লিকেশন। কফি আড্ডা ব্যবহার করে একই রকম আগ্রহ, লোকেশনভিত্তিক সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের অভিজ্ঞতা পাওয়া যায়। এখানে ব্যবহারকারীরা নিজ নিজ অবস্থান এবং পছন্দের বিষয় উল্লেখ করে প্রোফাইল খোলার মাধ্যমে বন্ধু খুঁজে নিতে পারেন।

কফি আড্ডা ব্যবহারকারী নিজ অবস্থানের আশপাশে অবস্থানরত অন্য কফি আড্ডা ব্যবহারকারীদের খুঁজে পাবেন। পারস্পরিক মিলের ভিত্তিতে দুজন ব্যবহারকারী একে অপরের সঙ্গে চ্যাট করতে পারেন এই প্ল্যাটফর্মে। পছন্দের সাদৃশ্যের ভিত্তিতে বন্ধু তালিকা দেখানোয় পারস্পরিক ম্যাচের সম্ভাবনা থাকে বেশি। এতে ব্যবহার করা হয়েছে বিশেষ অ্যালগোরিদম যা বয়স, এলাকা, পছন্দ ও লিঙ্গভিত্তিক অনেক মানুষের প্রোফাইলের মিল বের করতে পারে। অ্যাপটিতে কেনাকাটার সুযোগও রয়েছে।

কফি আড্ডা গুগলের প্লে স্টোরে পাওয়া যাবে।

খবরটি ভাল লেগেছে? এক ক্লিকে শেয়ার করুন:

আরও পড়ুন

এই বিভাগের আরও কিছু সাম্প্রতিক খবর

জুনেও স্কুল-কলেজ খোলার সম্ভাবনা নেই

জুনেও স্কুল-কলেজ খোলার সম্ভাবনা নেই

কোভিড ১৯ : ভোগান্তি কমাতে এই তথ্যগুলো আপনার জেনে রাখা জরুরি

কোভিড ১৯ : ভোগান্তি কমাতে এই তথ্যগুলো আপনার জেনে রাখা জরুরি

মোবাইল প্ল্যাটফর্মে আসছে হিরোজ অব মাইট অ্যান্ড ম্যাজিক

মোবাইল প্ল্যাটফর্মে আসছে হিরোজ অব মাইট অ্যান্ড ম্যাজিক

বন্ধ হয়ে যাচ্ছে ইয়াহু গ্রুপস

বন্ধ হয়ে যাচ্ছে ইয়াহু গ্রুপস

স্টার্টআপদের কাজের ব্যাপক সুযোগ রয়েছে: জুনাইদ আহমেদ

স্টার্টআপদের কাজের ব্যাপক সুযোগ রয়েছে: জুনাইদ আহমেদ

একাধিক কাজের জাবরা এলিট ২৫ই হেডফোন

একাধিক কাজের জাবরা এলিট ২৫ই হেডফোন