বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬ | Thursday, 25 June 2026
অনলাইন নিউজ পোর্টাল · Narayanganj Voice
অনলাইন সংস্করণ
সত্য সংবাদ, নির্ভরযোগ্য প্রতিবেদন
শিরোনাম
আড়াইহাজারে এসিল্যান্ডের ওপর ডাকাত দলের হামলা: গ্রেপ্তার ২ ছুরি ও লুণ্ঠিত টাকাসহ চর সৈয়দপুরের ২ ছিনতাইকারী গ্রেফতার ছয় মাসের মধ্যে শেষ হবে কাঁচপুর আন্তঃজেলা বাস টার্মিনালের কাজ: প্রতিমন্ত্রী হাবিবুর রশীদ চাষাড়া থেকে নিষিদ্ধ সংগঠনের ২ সদস্য গ্রেফতার: রূপগঞ্জ ও বন্দরের দুই যুবনেতা রিমান্ডে নারায়ণগঞ্জে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৮ পরিবারে ১ কোটি ১৮ লক্ষ টাকার চেক প্রদান অস্ত্রধারীদের ঢাকায় ডেকে মরিচের গুঁড়া ছিটিয়ে অস্ত্র লুট: চক্রের ৪ সদস্য গ্রেপ্তার নারায়ণগঞ্জে ডিশ ব্যবসায়ী নাসির হত্যার বিচার দাবিতে সড়ক অবরোধ, যানজট ফতুল্লায় নদী দূষণের দায়ে ডাইং কারখানাকে জরিমানা ডিএনডি খালের দূষণরোধে জেলা প্রশাসকের হুঁশিয়ারি: অবৈধ কলকারখানা বন্ধের নির্দেশ ২৮ জুন দেশজুড়ে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন: সফল করতে সংবাদ সম্মেলন
নারায়ণগঞ্জ ভয়েস 🔍
  1. প্রচ্ছদ
  2. /
  3. জনদুর্ভোগ
নারায়ণগঞ্জে ট্রান্সফরমার মেরামতের সময় হঠাৎ বিদ্যুৎ সংযোগ, স্পৃষ্ট হয়ে যুবকের প্রাণহানি
জনদুর্ভোগ

নারায়ণগঞ্জে ট্রান্সফরমার মেরামতের সময় হঠাৎ বিদ্যুৎ সংযোগ, স্পৃষ্ট হয়ে যুবকের প্রাণহানি

শেয়ার করুন:
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বৈদ্যুতিক ট্রান্সফরমার মেরামতের কাজ করার সময় মর্মান্তিক দুর্ঘটনায় নজরুল ইসলাম নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর দগ্ধ হয়ে আহত হয়েছেন আরও দুই শ্রমিক।
বুধবার (২৬ নভেম্বর) বেলা ১১টার দিকে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ৬ নম্বর ওয়ার্ডের সুমিলপাড়া এলাকায় মুনলাইট গার্মেন্টস সংলগ্ন সড়কে এই দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানান, আব্দুল রহমান নামের এক ঠিকাদারের তত্ত্বাবধানে ১২ থেকে ১৩ জন শ্রমিক ওই এলাকায় ট্রান্সফরমার মেরামতের কাজ করছিলেন। নিয়ম অনুযায়ী কাজ শুরুর আগে বৈদ্যুতিক সংযোগ বন্ধ করা হয়েছিল। কিন্তু মেরামতের এক পর্যায়ে আচমকা লাইনে বিদ্যুৎ সংযোগ চালু হয়ে যায়। এতে নজরুল ইসলামসহ লাইনে থাকা অন্য শ্রমিকরা বিদ্যুতায়িত হন। ঘটনাস্থলেই নজরুলের মৃত্যু হয় এবং তার দুই সহকর্মী গুরুতর আহত হন।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় আদমজী ফায়ার সার্ভিসের একটি ইউনিট। ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মিরন মিয়া বলেন, ‘আমরা ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করি এবং ময়নাতদন্তের জন্য শহরের খানপুর হাসপাতালে প্রেরণ করি। তবে আমাদের টিম পৌঁছানোর আগেই স্থানীয়রা আহত দুজনকে উদ্ধার করে চিকিৎসার জন্য পাশের একটি হাসপাতালে নিয়ে যায়।’
এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহিনূর আলম দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, বিদ্যুতায়িত হয়ে নজরুল নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে এবং দুজন আহত অবস্থায় চিকিৎসাধীন আছেন। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
খবরটি ভাল লেগেছে? এক ক্লিকে শেয়ার করুন:

আরও পড়ুন

এই বিভাগের আরও কিছু সাম্প্রতিক খবর

সাইনবোর্ডে সওজ-এর বড় অভিযান: অর্ধশতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

সাইনবোর্ডে সওজ-এর বড় অভিযান: অর্ধশতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬
শিবু মার্কেটের নিত্য ভোগান্তি কমছেই না, প্রতিদিনই চরম দুর্ভোগে মানুষ

শিবু মার্কেটের নিত্য ভোগান্তি কমছেই না, প্রতিদিনই চরম দুর্ভোগে মানুষ

বুধবার, ১৪ জানুয়ারি ২০২৬
বিক্রেতাদের হাত ঘুরলেই বাড়ছে দাম: এলপি গ্যাসের বাজারে চরম নৈরাজ্য

বিক্রেতাদের হাত ঘুরলেই বাড়ছে দাম: এলপি গ্যাসের বাজারে চরম নৈরাজ্য

মঙ্গলবার, ১৩ জানুয়ারি ২০২৬
নারায়ণগঞ্জবাসীর দীর্ঘদিনের সমস্যাগুলো কী?

নারায়ণগঞ্জবাসীর দীর্ঘদিনের সমস্যাগুলো কী?

শুক্রবার, ০৯ জানুয়ারি ২০২৬
শিবু মার্কেটের সামনে নিত্য ভোগান্তি: রাস্তায় নামলেই দুর্ভোগ, দেখার কেউ নেই!

শিবু মার্কেটের সামনে নিত্য ভোগান্তি: রাস্তায় নামলেই দুর্ভোগ, দেখার কেউ নেই!

মঙ্গলবার, ০৬ জানুয়ারি ২০২৬
ডিসি অফিসের সামনে ফুটওভার ব্রিজ থাকলেও কাজে আসছে না! ঝুঁকি নিয়ে রাস্তা পারাপার, বাড়ছে দুর্ঘটনা

ডিসি অফিসের সামনে ফুটওভার ব্রিজ থাকলেও কাজে আসছে না! ঝুঁকি নিয়ে রাস্তা পারাপার, বাড়ছে দুর্ঘটনা

বৃহস্পতিবার, ০১ জানুয়ারি ২০২৬