শুক্রবার, ২৬ জুন ২০২৬ | Friday, 26 June 2026
অনলাইন নিউজ পোর্টাল · Narayanganj Voice
অনলাইন সংস্করণ
সত্য সংবাদ, নির্ভরযোগ্য প্রতিবেদন
শিরোনাম
নারায়ণগঞ্জে ‘বাংলার শিরোনাম’র উদ্যোগে উন্নয়ন সাংবাদিকতা বিষয়ক কর্মশালা আড়াইহাজারের রিপন হত্যা মামলার আসামি আমজাদ চিটাগাং রোড থেকে গ্রেপ্তার নারায়ণগঞ্জ-ঢাকা সড়কে সাঁটানো হলো শত শত কালিমার পতাকা, তদন্তে পুলিশ কামেসীকে এমপি বানাতে ব্যর্থ রিয়াদ-সেন্টু বহাল তবিয়তে, ফেরার অপেক্ষায় গিয়াস-শাহআলম! পাগলায় রেল সেতু নির্মাণ: ফতুল্লা ও সিদ্ধিরগঞ্জসহ বিস্তীর্ণ এলাকায় আজ ৬ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ আদমজীনগরে স্কুলছাত্রী স্বপ্না হত্যার ২ বছর: খুনিরা এখনো অধরা, বিচারের দাবিতে বাবা-মায়ের সংবাদ সম্মেলন সোনারগাঁ–সিদ্ধিরগঞ্জে এমপিপুত্রই ‘ছায়া এমপি,’ দাপট সর্বত্র নারায়ণগঞ্জের বিসিল শিল্প এলাকায় দূষণে বাড়ছে স্বাস্থ্যঝুঁকি, ইটিপি বন্ধ রাখায় ক্ষোভ মাশুকুল ইসলাম রাজীবের আড়াইহাজারে এসিল্যান্ডের ওপর ডাকাত দলের হামলা: গ্রেপ্তার ২ ছুরি ও লুণ্ঠিত টাকাসহ চর সৈয়দপুরের ২ ছিনতাইকারী গ্রেফতার
নারায়ণগঞ্জ ভয়েস 🔍
  1. প্রচ্ছদ
  2. /
  3. international
রাখাইনে থাকা ৬ লাখ রোহিঙ্গা গণহত্যার চরম ঝুঁকিতে
international

রাখাইনে থাকা ৬ লাখ রোহিঙ্গা গণহত্যার চরম ঝুঁকিতে

শেয়ার করুন:

মিয়ানমারের রাখাইনে যে বিপুলসংখ্যক রোহিঙ্গা রয়ে গেছে, তারা গণহত্যার চরম ঝুঁকিতে রয়েছে। রাখাইনে এখনো ছয় লাখের মতো রোহিঙ্গা বসবাস করছে। জাতিসংঘের তদন্তকারীরা মিয়ানমার পরিস্থিতি নিয়ে গতকাল সোমবার এক প্রতিবেদনে এ আশঙ্কার কথা জানিয়েছেন। একই সঙ্গে তদন্তকারীরা বলেছেন, মিয়ানমারে বর্তমান যে পরিস্থিতি, তাতে বিতাড়িত হওয়া ১০ লাখের বেশি রোহিঙ্গার নিজভূমে প্রত্যাবাসনের বিষয়টি ‘অসম্ভবই’ হয়ে আছে। খবর এএফপির।

মিয়ানমার নিয়ে তদন্তকারীরা যে চূড়ান্ত প্রতিবেদন তৈরি করেছেন, সেটি আজ মঙ্গলবার জেনেভায় উপস্থাপন করার কথা রয়েছে। এর আগে গত বছর মিয়ানমার নিয়ে জাতিসংঘের মানবাধিকার কাউন্সিল গঠিত তথ্যানুসন্ধান মিশন ২০১৭ সালে রাখাইন রাজ্যে দেশটির সেনাবাহিনী পরিচালিত দমনাভিযানকে গণহত্যা বলে উল্লেখ করে এবং মিয়ানমারের সেনাপ্রধান মিন অং হ্লাইংসহ শীর্ষস্থানীয় জেনারেলদের বিচারের আওতায় আনার আহ্বান জানায়।

২০১৭ সালের আগস্টে রাখাইনে রোহিঙ্গা মুসলিমদের ওপর দেশটির সেনাবাহিনীর ওই অভিযান শুরুর পর প্রাণ বাঁচাতে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছে à§­ লাখ ৪০ হাজারের বেশি রোহিঙ্গা। অভিযানকালে সেনাবাহিনী ও তাদের সহযোগী হিসেবে স্থানীয় উগ্রপন্থী রাখাইন বৌদ্ধদের বিরুদ্ধে রোহিঙ্গাদের ওপর ব্যাপক হত্যাকাণ্ড, ধর্ষণ, নির্যাতন, তাদের বাড়িঘর পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। 

পরিস্থিতি দেখতে রাখাইনে যেতে রাজি রোহিঙ্গা নেতারা

রাখাইনে প্রত্যাবাসনের সহায়ক পরিবেশ ফিরেছে কি না, তা দেখতে রোহিঙ্গাদের একটি প্রতিনিধিদলকে সেখানে যাওয়ার প্রস্তাব দিয়েছে চীন। এ প্রস্তাবে সাড়া দিয়ে রোহিঙ্গা নেতারা রাখাইনের পরিবেশ কেমন, তা দেখতে যেতে রাজি হয়েছেন। গতকাল টেকনাফের জাদিমোরা শালবাগান আশ্রয়শিবিরে রোহিঙ্গাদের সঙ্গে আলাপের সময় বাংলাদেশে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত লি জিমিং তাঁদের রাখাইনে যাওয়ার বিষয়ে কথা বলেছেন। 

চীনা রাষ্ট্রদূত ওই শিবিরে ২০ জন রোহিঙ্গা নারী-পুরুষের সঙ্গে কথা বলেন। রাখাইনে ফিরতে তাঁদের অনীহা কেন, তিনি তা তাঁদের কাছে জানতে চান। রোহিঙ্গারা রাষ্ট্রদূতকে জানান, রাখাইনে ফেরার পরিবেশ হয়নি। সেখানকার বিবদমান গোষ্ঠীগুলোর মধ্যে এখনো সংঘাত চলছে। এই মুহূর্তে রাখাইনে অবস্থানরত রোহিঙ্গাদের ওপর নির্যাতন চলছে।

চীনা রাষ্ট্রদূত জানতে চান, বাংলাদেশ সরকারের সহায়তায় মিয়ানমারের পরিস্থিতি দেখতে রোহিঙ্গাদের একটি প্রতিনিধিদল রাখাইনে যেতে রাজি কি না? জবাবে রোহিঙ্গারা রাখাইনে যেতে সম্মতি জানায়।

খবরটি ভাল লেগেছে? এক ক্লিকে শেয়ার করুন:

আরও পড়ুন

এই বিভাগের আরও কিছু সাম্প্রতিক খবর

বাবরি মসজিদের জায়গায় মন্দির, মসজিদের জন্যে অন্যত্র যায়গা বরাদ্দ দেওয়ার নির্দেশ

বাবরি মসজিদের জায়গায় মন্দির, মসজিদের জন্যে অন্যত্র যায়গা বরাদ্দ দেওয়ার নির্দেশ

মণিপুরে প্রবাসী সরকার গঠন, সাবেক মহারাজার বিরোধিতা

মণিপুরে প্রবাসী সরকার গঠন, সাবেক মহারাজার বিরোধিতা

একটি দীর্ঘ চুমুক

একটি দীর্ঘ চুমুক

মোদিকে আকাশসীমা ব্যবহার করতে দেবে না পাকিস্তান

মোদিকে আকাশসীমা ব্যবহার করতে দেবে না পাকিস্তান

নতুন নজির গড়বে আদালতের সিদ্ধান্ত

নতুন নজির গড়বে আদালতের সিদ্ধান্ত

ট্রাম্পের অভিশংসনে ডেমোক্র্যাটে দ্বিধা

ট্রাম্পের অভিশংসনে ডেমোক্র্যাটে দ্বিধা