শুক্রবার, ২৬ জুন ২০২৬ | Friday, 26 June 2026
অনলাইন নিউজ পোর্টাল · Narayanganj Voice
অনলাইন সংস্করণ
সত্য সংবাদ, নির্ভরযোগ্য প্রতিবেদন
শিরোনাম
নারায়ণগঞ্জে ‘বাংলার শিরোনাম’র উদ্যোগে উন্নয়ন সাংবাদিকতা বিষয়ক কর্মশালা আড়াইহাজারের রিপন হত্যা মামলার আসামি আমজাদ চিটাগাং রোড থেকে গ্রেপ্তার নারায়ণগঞ্জ-ঢাকা সড়কে সাঁটানো হলো শত শত কালিমার পতাকা, তদন্তে পুলিশ কামেসীকে এমপি বানাতে ব্যর্থ রিয়াদ-সেন্টু বহাল তবিয়তে, ফেরার অপেক্ষায় গিয়াস-শাহআলম! পাগলায় রেল সেতু নির্মাণ: ফতুল্লা ও সিদ্ধিরগঞ্জসহ বিস্তীর্ণ এলাকায় আজ ৬ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ আদমজীনগরে স্কুলছাত্রী স্বপ্না হত্যার ২ বছর: খুনিরা এখনো অধরা, বিচারের দাবিতে বাবা-মায়ের সংবাদ সম্মেলন সোনারগাঁ–সিদ্ধিরগঞ্জে এমপিপুত্রই ‘ছায়া এমপি,’ দাপট সর্বত্র নারায়ণগঞ্জের বিসিল শিল্প এলাকায় দূষণে বাড়ছে স্বাস্থ্যঝুঁকি, ইটিপি বন্ধ রাখায় ক্ষোভ মাশুকুল ইসলাম রাজীবের আড়াইহাজারে এসিল্যান্ডের ওপর ডাকাত দলের হামলা: গ্রেপ্তার ২ ছুরি ও লুণ্ঠিত টাকাসহ চর সৈয়দপুরের ২ ছিনতাইকারী গ্রেফতার
নারায়ণগঞ্জ ভয়েস 🔍
  1. প্রচ্ছদ
  2. /
  3. health
নারায়ণগঞ্জে তারুণ্যের উৎসবে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী অনুষ্ঠিত
health

নারায়ণগঞ্জে তারুণ্যের উৎসবে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী অনুষ্ঠিত

শেয়ার করুন:

নারায়ণগঞ্জে তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষ্যে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৩ সেপ্টেম্বর) সকাল ১০টায় নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে কর্মসূচীর উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। বিকেল ৫টা পর্যন্ত চলে এ রক্তদান কার্যক্রম।

কর্মসূচীর আয়োজন করে নারায়ণগঞ্জ জেলা প্রশাসন, সহযোগিতায় ছিল কোয়ান্টাম বাংলাদেশবাঁধন। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ জাহিদুল ইসলাম এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ জসীম উদ্দিন, পিপিএম (বার)

উদ্বোধনী বক্তব্যে ডিসি জাহিদুল ইসলাম বলেন,

আজকের রক্তদান কর্মসূচী মানবতার সর্বোচ্চ প্রকাশ। যারা সুস্থ ও সবল আছেন, তারা যদি রক্ত দান করেন তবে একজন মানুষের জীবন বাঁচতে পারে। যারা রক্ত দান করেছেন তারা জানেন, এর ভেতরে যে কতটা তৃপ্তি আছে তা কেবল রক্তদাতারাই উপলব্ধি করতে পারেন।

তিনি আরও বলেন,
আমাদের সমাজে অনেক রোগী আছেন যারা রক্তের অভাবে ভুগছেন। অনেকের আবার রক্ত কিনে নেওয়ার সামর্থ্য নেই। সেই লক্ষ্যেই কোয়ান্টাম ও বাঁধনের মতো প্রতিষ্ঠান মানবতার হাত প্রসারিত করে আমাদের মাঝে এসেছে। যারা সুস্থ আছেন, তারা যেন স্বেচ্ছায় রক্ত দান করে মানুষের পাশে দাঁড়ান। মানুষ হয়ে মানুষের পাশে দাঁড়ানোর চেয়ে মহৎ কাজ আর কিছু নেই।

ডিসি জাহিদুল ইসলাম জানান, তিনি নিজে এই কর্মসূচীতে অংশগ্রহণ করে প্রথম রক্ত দান করেন।
আমি যত কাজ করি না কেন, মাঝে মাঝে মনে হয় এই শহর ও জেলার জন্য আরও কিছু করা দরকার। তাই আজকে আমি নিজ হাতে রক্ত দান করে এই কর্মসূচীর সূচনা করলাম, — যোগ করেন তিনি।

অনুষ্ঠানে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, এ রক্তদান কর্মসূচীতে শতাধিক তরুণ-তরুণী ও স্বেচ্ছাসেবক স্বেচ্ছায় রক্ত দান করেন।

খবরটি ভাল লেগেছে? এক ক্লিকে শেয়ার করুন:

আরও পড়ুন

এই বিভাগের আরও কিছু সাম্প্রতিক খবর

নারায়ণগঞ্জে টাইফয়েড টিকাদান কর্মসূচি পরিদর্শনে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধি দল

নারায়ণগঞ্জে টাইফয়েড টিকাদান কর্মসূচি পরিদর্শনে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধি দল

বৃহস্পতিবার, ০৬ নভেম্বর ২০২৫
বিদ্যালয়ভিত্তিক টাইফয়েড ভ্যাকসিন কার্যক্রম চলমান

বিদ্যালয়ভিত্তিক টাইফয়েড ভ্যাকসিন কার্যক্রম চলমান

রবিবার, ১৯ অক্টোবর ২০২৫
হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে নারায়ণগঞ্জের পুলিশ কর্মকর্তা শাহরিয়ার হোসেন

হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে নারায়ণগঞ্জের পুলিশ কর্মকর্তা শাহরিয়ার হোসেন

শনিবার, ১৮ অক্টোবর ২০২৫
নারায়ণগঞ্জে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন, ডিসির নির্দেশ—‘একজনও বাদ না যায়’

নারায়ণগঞ্জে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন, ডিসির নির্দেশ—‘একজনও বাদ না যায়’

রবিবার, ১২ অক্টোবর ২০২৫
নিতাইগঞ্জে মোবাইল কোর্টঃ বিএসটিআই অনুমোদন ছাড়াই পণ্য উৎপাদনে ওভেনস ফুডকে জরিমানা

নিতাইগঞ্জে মোবাইল কোর্টঃ বিএসটিআই অনুমোদন ছাড়াই পণ্য উৎপাদনে ওভেনস ফুডকে জরিমানা

নারায়ণগঞ্জে ডেঙ্গুঃ চরম সতর্কাবস্থা, আক্রান্ত ও রোগীর সংখ্যা বাড়ছেই

নারায়ণগঞ্জে ডেঙ্গুঃ চরম সতর্কাবস্থা, আক্রান্ত ও রোগীর সংখ্যা বাড়ছেই