বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬ | Thursday, 25 June 2026
অনলাইন নিউজ পোর্টাল · Narayanganj Voice
অনলাইন সংস্করণ
সত্য সংবাদ, নির্ভরযোগ্য প্রতিবেদন
শিরোনাম
আড়াইহাজারে এসিল্যান্ডের ওপর ডাকাত দলের হামলা: গ্রেপ্তার ২ ছুরি ও লুণ্ঠিত টাকাসহ চর সৈয়দপুরের ২ ছিনতাইকারী গ্রেফতার ছয় মাসের মধ্যে শেষ হবে কাঁচপুর আন্তঃজেলা বাস টার্মিনালের কাজ: প্রতিমন্ত্রী হাবিবুর রশীদ চাষাড়া থেকে নিষিদ্ধ সংগঠনের ২ সদস্য গ্রেফতার: রূপগঞ্জ ও বন্দরের দুই যুবনেতা রিমান্ডে নারায়ণগঞ্জে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৮ পরিবারে ১ কোটি ১৮ লক্ষ টাকার চেক প্রদান অস্ত্রধারীদের ঢাকায় ডেকে মরিচের গুঁড়া ছিটিয়ে অস্ত্র লুট: চক্রের ৪ সদস্য গ্রেপ্তার নারায়ণগঞ্জে ডিশ ব্যবসায়ী নাসির হত্যার বিচার দাবিতে সড়ক অবরোধ, যানজট ফতুল্লায় নদী দূষণের দায়ে ডাইং কারখানাকে জরিমানা ডিএনডি খালের দূষণরোধে জেলা প্রশাসকের হুঁশিয়ারি: অবৈধ কলকারখানা বন্ধের নির্দেশ ২৮ জুন দেশজুড়ে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন: সফল করতে সংবাদ সম্মেলন
নারায়ণগঞ্জ ভয়েস 🔍
  1. প্রচ্ছদ
  2. /
  3. technology
যুক্তরাজ্যের ব্যবসায়ীরা দেশে ডিজিটাল প্ল্যাটফর্মে বিনিয়োগে আগ্রহী: পলক
technology

যুক্তরাজ্যের ব্যবসায়ীরা দেশে ডিজিটাল প্ল্যাটফর্মে বিনিয়োগে আগ্রহী: পলক

শেয়ার করুন:

তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, যুক্তরাজ্যের ব্যবসায়ীরা বাংলাদেশের শিক্ষা, স্বাস্থ্য ও সমাজকল্যাণমূলক ডিজিটাল প্ল্যাটফর্মে বিনিয়োগের ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছেন। গতকাল বুধবার যুক্তরাজ্যের পার্লামেন্টের সদস্য, কনজারভেটিভ ফ্রেন্ডস অব বাংলাদেশ (সিএফওবি) ও অল পার্টি পার্লামেন্টারি গ্রুপের (এপিপিজি) সভাপতি এন মেইনের নেতৃত্বে ২৪-সদস্যের একটি প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের ব্রিফিংকালে এ কথা জানান প্রতিমন্ত্রী। 

প্রতিমন্ত্রী বলেন, যুক্তরাজ্যের প্রতিনিধিদলের মধ্যে যাঁরা ব্যবসায়ী, তাঁরা তথ্যপ্রযুক্তি খাত বিশেষ করে সামাজিক প্রভাব রয়েছে এমন ডিজিটাল প্ল্যাটফর্মে কাজ করার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছেন।

এর আগে আইসিটি বিভাগের সম্মেলনকক্ষে যুক্তরাজ্যের কনজারভেটিভ পার্টির সফররত নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভায় ব্রিটিশ প্রতিনিধিদলের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন কনজারভেটিভ পার্টির ডেপুটি চেয়ারম্যান পল স্ক্যালি এমপি, এক্সিকিউটিভ সেক্রেটারি অব ১৯২২ কমিটির বব ব্লাকম্যান এমপিসহ প্রতিনিধিদলের অন্য সদস্যরা। তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিভাগের পক্ষে হাইটেক পার্ক কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক হোসনে আরা বেগম, বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের (বিসিসি) নির্বাহী পরিচালক পার্থপ্রতিম দেবসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রতিমন্ত্রী বিদেশি বিনিয়োগকারীদের জন্য বর্তমান সরকারের প্রদত্ত সুযোগ-সুবিধা অবহিত করেন। এ ছাড়া সরকারের বিগত ১০ বছরে ডিজিটাল বাংলাদেশের অগ্রগতি, বিভিন্ন কার্যক্রমসহ প্রতিনিধিদলের কাছে তুলে ধরেন। তিনি বলেন, বাংলাদেশ ইতিমধ্যে ৬০টি দেশে ১ বিলিয়ন মার্কিন ডলারের তথ্যপ্রযুক্তি খাতে রপ্তানি এবং এ খাতে ১০ লাখ মানুষের কর্মসংস্থান করেছে। আগামী ৪ বছরে এ খাতে রপ্তানি ৫ বিলিয়ন মার্কিন ডলারে উন্নীত হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

খবরটি ভাল লেগেছে? এক ক্লিকে শেয়ার করুন:

আরও পড়ুন

এই বিভাগের আরও কিছু সাম্প্রতিক খবর

জুনেও স্কুল-কলেজ খোলার সম্ভাবনা নেই

জুনেও স্কুল-কলেজ খোলার সম্ভাবনা নেই

কোভিড ১৯ : ভোগান্তি কমাতে এই তথ্যগুলো আপনার জেনে রাখা জরুরি

কোভিড ১৯ : ভোগান্তি কমাতে এই তথ্যগুলো আপনার জেনে রাখা জরুরি

মোবাইল প্ল্যাটফর্মে আসছে হিরোজ অব মাইট অ্যান্ড ম্যাজিক

মোবাইল প্ল্যাটফর্মে আসছে হিরোজ অব মাইট অ্যান্ড ম্যাজিক

বন্ধু খুঁজতে কফি আড্ডা

বন্ধু খুঁজতে কফি আড্ডা

বন্ধ হয়ে যাচ্ছে ইয়াহু গ্রুপস

বন্ধ হয়ে যাচ্ছে ইয়াহু গ্রুপস

স্টার্টআপদের কাজের ব্যাপক সুযোগ রয়েছে: জুনাইদ আহমেদ

স্টার্টআপদের কাজের ব্যাপক সুযোগ রয়েছে: জুনাইদ আহমেদ