মঙ্গলবার, ১৬ জুন ২০২৬ | Tuesday, 16 June 2026
অনলাইন নিউজ পোর্টাল · Narayanganj Voice
অনলাইন সংস্করণ
সত্য সংবাদ, নির্ভরযোগ্য প্রতিবেদন
শিরোনাম
বেনজীরের ঘনিষ্ঠতার অভিযোগে আলোচনায় রূপগঞ্জের আন্ডা রফিক,সামনে আসছে নানা অনিয়মের তথ্য মন্ত্রীর হুঁশিয়ারির পর ভিক্টোরিয়া হাসপাতালের পরিবেশের উন্নতি হয়েছে: নাসিক প্রশাসক জামায়াতের আমীরের নারায়ণগঞ্জ সফর সফল করতে সিদ্ধিরগঞ্জে প্রস্তুতি সভা মানব পাচার ও চোরাচালান প্রতিরোধে নারায়ণগঞ্জে জেলা পর্যায়ের কর্মশালা অনুষ্ঠিত ​পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা নিয়ে বিতর্ক: দুই পক্ষের পরস্পরবিরোধী বক্তব্য, কাজ স্থগিত বন্দরে গ্যাস লাইনের লিকেজ থেকে বিস্ফোরণ: একই পরিবারের ৩ জনের মৃত্যু, সংকটে আরও ২ সড়ক পরিবহন মন্ত্রীর ঘোষণা: চাষাড়া মোড়ে ইন্টারচেঞ্জ ও ওভারপাস নির্মাণের পরিকল্পনা, লিংক সড়কের জমি পেতে সেনাবাহিনীর সাথে আলোচনা ঢাকা বিভাগীয় কমিশনারকে বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব ট্রাস্টের ফুলেল শুভেচ্ছা আবদুর রহমান: সরল সাহসের এক সুন্দর মানুষ, নারায়ণগঞ্জের বিবেকের কণ্ঠস্বর শুধু মুখস্থবিদ্যায় আধুনিক বিশ্বের চ্যালেঞ্জ মোকাবিলা সম্ভব নয়: নারায়ণগঞ্জের ডিসি রায়হান কবির
নারায়ণগঞ্জ ভয়েস 🔍
  1. প্রচ্ছদ
  2. /
  3. মহানগর
মন্ত্রীর হুঁশিয়ারির পর ভিক্টোরিয়া হাসপাতালের পরিবেশের উন্নতি হয়েছে: নাসিক প্রশাসক
মহানগর

মন্ত্রীর হুঁশিয়ারির পর ভিক্টোরিয়া হাসপাতালের পরিবেশের উন্নতি হয়েছে: নাসিক প্রশাসক

শেয়ার করুন:

স্বাস্থ্যমন্ত্রীর হুঁশিয়ারির পর নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালের পরিবেশের অনেকটাই উন্নতি হয়েছে বলে জানিয়েছেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের (নাসিক) প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান। আজ মঙ্গলবার (১৬ জুন) বিকেলে হাসপাতালটি আকস্মিক পরিদর্শনের পর সাংবাদিকদের দেওয়া বক্তব্যে তিনি এ কথা বলেন।

​নাসিক প্রশাসক বলেন, "স্বাস্থ্যমন্ত্রী আসার পর হাসপাতালের যে পরিস্থিতি ছিল, তা পুরোপুরি না হলেও আগের চেয়ে অনেকটা উন্নতি হয়েছে। আমরা এ উন্নতির ধারা বজায় রাখতে চাই। আজ যদি ৬০ শতাংশ উন্নতি হয়ে থাকে, তবে আগামী ৭ দিনের মধ্যে যেন আরও ১০ বা ২০ শতাংশ অগ্রগতি হয়, সেই লক্ষ্যে কাজ করবো।" তিনি আরও যোগ করেন, "আমরা নারায়ণগঞ্জের ভিক্টোরিয়া হাসপাতালকে এই অঞ্চলের মানুষের জন্য একটি অত্যন্ত সুন্দর ও মানসম্মত স্বাস্থ্যসেবা কেন্দ্র হিসেবে গড়ে তুলতে চাই।"

​হাসপাতাল পরিদর্শন শেষে কিছু বিদ্যমান সমস্যার কথা উল্লেখ করে সাখাওয়াত হোসেন বলেন, "আজ পরিদর্শনের পর যেসব সমস্যা পরিলক্ষিত হয়েছে, সেগুলো নিরসনের জন্য আমি এবং জেলা প্রশাসক মহোদয় নির্দিষ্ট নির্দেশনা দিয়েছি। আমরা হাসপাতালটিকে আর এভাবে অবহেলায় ফেলে রাখবো না। এখন থেকে নিয়মিত জেলা প্রশাসক, সংসদ সদস্য এবং আমাদের অন্যান্য নেতৃবৃন্দকে নিয়ে হাসপাতালটি পরিদর্শন ও তদারকি করা হবে।"

​সেবার মান নিশ্চিত করার প্রত্যয় ব্যক্ত করে তিনি বলেন, "আমরা শুধু একটা কথাই বলতে চাই—আমরা এখানে কারও বিরুদ্ধে আসি নাই, এসেছি মানুষ যেন সুষ্ঠু ও সুন্দর সেবা পায় তা নিশ্চিত করার জন্য। সেই শ্রম দিতেই আমাদের এখানে আসা।"

​পরিদর্শনকালে হাসপাতালের পক্ষ থেকে জনবল সংকটসহ কিছু অভিযোগের কথা জানানো হলে, প্রশাসক সেগুলো দ্রুত সময়ের মধ্যে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে অবহিত করার আশ্বাস দেন।

​হাসপাতালের বিশেষায়িত সেবার প্রশংসা করে নাসিক প্রশাসক বলেন, "ভিক্টোরিয়া হাসপাতালের ডায়রিয়া সেবাটি অনেক ভালো মানের; আমরা চাই এটি যেন আরও উন্নত হয়। এছাড়া এখানকার ১০ শয্যার যে আইসিইউ (ICU) ইউনিটটি হয়েছে, সেটি নারায়ণগঞ্জের মানুষের বড় সম্পদ। এই সম্পদটিকে আমাদের রক্ষা করতে হবে এবং এর সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে হবে।" পাশাপাশি হাসপাতালের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদারেও দ্রুত কার্যকর উদ্যোগ গ্রহণ করা হবে বলে জানান তিনি।

​হাসপাতাল পরিদর্শনের সময় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মো. রায়হান কবির এবং জেলা সিভিল সার্জন ডা. এএফএম মুশিউর রহমানসহ প্রশাসনের বিভিন্ন স্তরের সরকারি কর্মকর্তারা।

খবরটি ভাল লেগেছে? এক ক্লিকে শেয়ার করুন:

আরও পড়ুন

এই বিভাগের আরও কিছু সাম্প্রতিক খবর

জামায়াতের আমীরের নারায়ণগঞ্জ সফর সফল করতে সিদ্ধিরগঞ্জে প্রস্তুতি সভা

জামায়াতের আমীরের নারায়ণগঞ্জ সফর সফল করতে সিদ্ধিরগঞ্জে প্রস্তুতি সভা

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
মানব পাচার ও চোরাচালান প্রতিরোধে নারায়ণগঞ্জে জেলা পর্যায়ের কর্মশালা অনুষ্ঠিত

মানব পাচার ও চোরাচালান প্রতিরোধে নারায়ণগঞ্জে জেলা পর্যায়ের কর্মশালা অনুষ্ঠিত

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
ঢাকা বিভাগীয় কমিশনারকে বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব ট্রাস্টের ফুলেল শুভেচ্ছা

ঢাকা বিভাগীয় কমিশনারকে বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব ট্রাস্টের ফুলেল শুভেচ্ছা

সোমবার, ১৫ জুন ২০২৬
শুধু মুখস্থবিদ্যায় আধুনিক বিশ্বের চ্যালেঞ্জ মোকাবিলা সম্ভব নয়: নারায়ণগঞ্জের ডিসি রায়হান কবির

শুধু মুখস্থবিদ্যায় আধুনিক বিশ্বের চ্যালেঞ্জ মোকাবিলা সম্ভব নয়: নারায়ণগঞ্জের ডিসি রায়হান কবির

সোমবার, ১৫ জুন ২০২৬
নাগরিক সেবার মানোন্নয়নে নাসিকে জিপিএমএস বাস্তবায়নের প্রশিক্ষণ কর্মশালা

নাগরিক সেবার মানোন্নয়নে নাসিকে জিপিএমএস বাস্তবায়নের প্রশিক্ষণ কর্মশালা

সোমবার, ১৫ জুন ২০২৬
নাসিকে সায়রাত মহালের ইজারা দরপত্র উন্মুক্ত; স্বচ্ছ পরিবেশের প্রশংসা প্রশাসকের

নাসিকে সায়রাত মহালের ইজারা দরপত্র উন্মুক্ত; স্বচ্ছ পরিবেশের প্রশংসা প্রশাসকের

রবিবার, ১৪ জুন ২০২৬