মঙ্গলবার, ১৬ জুন ২০২৬ | Tuesday, 16 June 2026
অনলাইন নিউজ পোর্টাল · Narayanganj Voice
অনলাইন সংস্করণ
সত্য সংবাদ, নির্ভরযোগ্য প্রতিবেদন
শিরোনাম
বেনজীরের ঘনিষ্ঠতার অভিযোগে আলোচনায় রূপগঞ্জের আন্ডা রফিক,সামনে আসছে নানা অনিয়মের তথ্য মন্ত্রীর হুঁশিয়ারির পর ভিক্টোরিয়া হাসপাতালের পরিবেশের উন্নতি হয়েছে: নাসিক প্রশাসক জামায়াতের আমীরের নারায়ণগঞ্জ সফর সফল করতে সিদ্ধিরগঞ্জে প্রস্তুতি সভা মানব পাচার ও চোরাচালান প্রতিরোধে নারায়ণগঞ্জে জেলা পর্যায়ের কর্মশালা অনুষ্ঠিত ​পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা নিয়ে বিতর্ক: দুই পক্ষের পরস্পরবিরোধী বক্তব্য, কাজ স্থগিত বন্দরে গ্যাস লাইনের লিকেজ থেকে বিস্ফোরণ: একই পরিবারের ৩ জনের মৃত্যু, সংকটে আরও ২ সড়ক পরিবহন মন্ত্রীর ঘোষণা: চাষাড়া মোড়ে ইন্টারচেঞ্জ ও ওভারপাস নির্মাণের পরিকল্পনা, লিংক সড়কের জমি পেতে সেনাবাহিনীর সাথে আলোচনা ঢাকা বিভাগীয় কমিশনারকে বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব ট্রাস্টের ফুলেল শুভেচ্ছা আবদুর রহমান: সরল সাহসের এক সুন্দর মানুষ, নারায়ণগঞ্জের বিবেকের কণ্ঠস্বর শুধু মুখস্থবিদ্যায় আধুনিক বিশ্বের চ্যালেঞ্জ মোকাবিলা সম্ভব নয়: নারায়ণগঞ্জের ডিসি রায়হান কবির
নারায়ণগঞ্জ ভয়েস 🔍
  1. প্রচ্ছদ
  2. /
  3. মহানগর
জামায়াতের আমীরের নারায়ণগঞ্জ সফর সফল করতে সিদ্ধিরগঞ্জে প্রস্তুতি সভা
মহানগর

জামায়াতের আমীরের নারায়ণগঞ্জ সফর সফল করতে সিদ্ধিরগঞ্জে প্রস্তুতি সভা

শেয়ার করুন:

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এমপি-এর নারায়ণগঞ্জে আগমনকে কেন্দ্র করে ব্যাপক প্রস্তুতি নিতে শুরু করেছে স্থানীয় নেতাকর্মীরা। আগামী ১৯ জুলাই তাঁর এই সফরকে সফল করার লক্ষ্যে আজ মঙ্গলবার (১৬ জুন) সিদ্ধিরগঞ্জের মুক্তিনগর এলাকায় অবস্থিত মুহিত ফাউন্ডেশনে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

​সিদ্ধিরগঞ্জ থানা জামায়াতের উদ্যোগে আয়োজিত এই প্রস্তুতি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগরী জামায়াতের আমীর মাওলানা আবদুল জব্বার।

​প্রধান অতিথির বক্তব্যে মাওলানা আবদুল জব্বার বলেন, "আগামী ১৯ জুলাই জামায়াতের আমীর ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের নারায়ণগঞ্জ আগমন আমাদের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তাঁর এই সফরকে সফল করতে এবং ঐতিহাসিক কর্মী সম্মেলনে রূপ দিতে সিদ্ধিরগঞ্জের প্রতিটি ওয়ার্ড ও ইউনিটের নেতাকর্মীদের সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করতে হবে।" সর্বস্তরের জনশক্তি, সুধী-শুভাকাঙ্ক্ষী ও সহযোগী সদস্যদের সাথে নিয়ে এই আগমনকে স্মরণীয় করে রাখার জন্য তিনি উদাত্ত আহ্বান জানান।

​অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগরী জামায়াতের সহকারী সেক্রেটারি মুহাম্মদ জামাল হোসাইন। এছাড়া সভায় মহানগরী ও স্থানীয় সিদ্ধিরগঞ্জ থানার বিভিন্ন পর্যায়ের শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত থেকে তাদের মূল্যবান মতামত ও দিকনির্দেশনা প্রদান করেন।

​সভায় বক্তারা আগামী ১৯ জুলাইয়ের কর্মসূচি সফল করতে বিভিন্ন উপকমিটি গঠন এবং জনসংযোগ বাড়ানোর ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। জামায়াত আমীরের এই সফরকে কেন্দ্র করে স্থানীয় নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।

খবরটি ভাল লেগেছে? এক ক্লিকে শেয়ার করুন:

আরও পড়ুন

এই বিভাগের আরও কিছু সাম্প্রতিক খবর

মন্ত্রীর হুঁশিয়ারির পর ভিক্টোরিয়া হাসপাতালের পরিবেশের উন্নতি হয়েছে: নাসিক প্রশাসক

মন্ত্রীর হুঁশিয়ারির পর ভিক্টোরিয়া হাসপাতালের পরিবেশের উন্নতি হয়েছে: নাসিক প্রশাসক

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
মানব পাচার ও চোরাচালান প্রতিরোধে নারায়ণগঞ্জে জেলা পর্যায়ের কর্মশালা অনুষ্ঠিত

মানব পাচার ও চোরাচালান প্রতিরোধে নারায়ণগঞ্জে জেলা পর্যায়ের কর্মশালা অনুষ্ঠিত

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
ঢাকা বিভাগীয় কমিশনারকে বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব ট্রাস্টের ফুলেল শুভেচ্ছা

ঢাকা বিভাগীয় কমিশনারকে বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব ট্রাস্টের ফুলেল শুভেচ্ছা

সোমবার, ১৫ জুন ২০২৬
শুধু মুখস্থবিদ্যায় আধুনিক বিশ্বের চ্যালেঞ্জ মোকাবিলা সম্ভব নয়: নারায়ণগঞ্জের ডিসি রায়হান কবির

শুধু মুখস্থবিদ্যায় আধুনিক বিশ্বের চ্যালেঞ্জ মোকাবিলা সম্ভব নয়: নারায়ণগঞ্জের ডিসি রায়হান কবির

সোমবার, ১৫ জুন ২০২৬
নাগরিক সেবার মানোন্নয়নে নাসিকে জিপিএমএস বাস্তবায়নের প্রশিক্ষণ কর্মশালা

নাগরিক সেবার মানোন্নয়নে নাসিকে জিপিএমএস বাস্তবায়নের প্রশিক্ষণ কর্মশালা

সোমবার, ১৫ জুন ২০২৬
নাসিকে সায়রাত মহালের ইজারা দরপত্র উন্মুক্ত; স্বচ্ছ পরিবেশের প্রশংসা প্রশাসকের

নাসিকে সায়রাত মহালের ইজারা দরপত্র উন্মুক্ত; স্বচ্ছ পরিবেশের প্রশংসা প্রশাসকের

রবিবার, ১৪ জুন ২০২৬