সোমবার, ০১ জুন ২০২৬ | Monday, 01 June 2026
অনলাইন নিউজ পোর্টাল · Narayanganj Voice
অনলাইন সংস্করণ
সত্য সংবাদ, নির্ভরযোগ্য প্রতিবেদন
শিরোনাম
জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকীতে জেলা স্বেচ্ছাসেবক দলের দোয়া ও খাবার বিতরণ তারেক রহমানকে নিয়ে ‘অসংলগ্ন মন্তব্য’: সোনারগাঁ বিএনপি নেতা রফিকুল ইসলাম বিডিআর-কে শোকজ নবীগঞ্জ সেতু নির্মাণ ও বর্জ্য বিদ্যুৎ প্রকল্পে আগ্রহ চীনের রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান CRBC-র, স্থান পরিদর্শন ঈদের ছুটি শেষে নতুন উদ্যমে চালু নারায়ণগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়; 'জিরো টলারেন্স' নীতি বজায় রাখার নির্দেশ জিয়াউর রহমানের ৪৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ডিআইটি মাঠে স্মরণসভা ও দোয়া মাহফিল ঈদ শেষে স্বস্তির ফিরতি যাত্রা: নারায়ণগঞ্জ ও মুন্সীগঞ্জে বিআরটিএ-র ব্যাপক তৎপরতা ডিসি ও এসপির কঠোর তদারকিতে নারায়ণগঞ্জে শান্তিপূর্ণ ঈদ উদযাপন: মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজি নির্মূলে বিশেষ অভিযান অব্যাহত কাঠগড়ায় বিএনপি নেতা ইকবাল! সিদ্ধিরগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে জড়িত আসামি জসিম গাজী গ্রেফতার ফতুল্লায় ইন্টারনেট সংযোগ দেওয়ার সময় কর্মীকে মারধর, ক্যাবল লুট ও হত্যার চেষ্টা: থানায় অভিযোগ
নারায়ণগঞ্জ ভয়েস 🔍
  1. প্রচ্ছদ
  2. /
  3. নগরের বাইরে
কাঠগড়ায় বিএনপি নেতা ইকবাল!
নগরের বাইরে

কাঠগড়ায় বিএনপি নেতা ইকবাল!

শেয়ার করুন:

আদালতের নিষেধাজ্ঞা ও স্থিতাবস্থা (Status quo)কে বুড়ো আঙুল দেখিয়ে নারায়ণগঞ্জের সাইনবোর্ডে মিতালী মার্কেট সংলগ্ন কোটি কোটি টাকা মূল্যের পৈত্রিক সম্পত্তি জবরদখল চেষ্টার অভিযোগ উঠেছে সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাধারণ সম্পাদক ইকবাল হোসেনের বিরুদ্ধে। অভিযোগ উঠেছে, নিজে পর্দার আড়ালে থেকে পুরো ঘটনার মূল কলকাঠি নাড়ছেন এই প্রভাবশালী নেতা, আর মাঠে থেকে জমি দখলের মিশন বাস্তবায়ন করছেন তারই আপন বোনজামাই, যিনি এই ঘটনায় সিদ্ধিরগঞ্জ থানায় দায়ের করা লিখিত অভিযোগের ১১ নম্বর অভিযুক্ত।


আদালতের নির্দেশ অমান্য করে গত ২৭ মে সকালে দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে মিতালী মার্কেট কমিটির ব্যানারে এই জমি দখলের চেষ্টা চালানো হয় বলে ভুক্তভোগীদের দাবি। এই বিষয়ে অভিযুক্ত বিএনপি নেতা ইকবাল হোসেনের সাথে কথা হলে তিনি জমি দখলের বিষয়টি অস্বীকার করলেও নানা চাঞ্চল্যকর যুক্তি দিয়েছেন।

স্থানীয় সূত্র ও ভুক্তভোগীদের সাথে কথা বলে জানা গেছে, সিদ্ধিরগঞ্জ থানাধীন খোদ্দুঘোষ মৌজার আরএস বিভিন্ন দাগের ৯৩ শতাংশ ৬৬ পয়েন্ট জমি পৈত্রিক ও ওয়ারিশ সূত্রে মালিক তানভীর ইসলাম গংরা। সেখানে তারা বহুতল ইমারত নির্মাণ করে শান্তিপূর্ণভাবে ব্যবসা পরিচালনা করে আসছেন। কিন্তু এই জমির ওপর দীর্ঘদিন ধরে লোলুপ দৃষ্টি পড়েছে সাইনবোর্ড মিতালী মার্কেট কমিটির পেছনে থাকা সিন্ডিকেটের।

আইনি লড়াইয়ে টিকতে না পেরে এবং দেওয়ানী আদালতে (মামলা নং-২৪৮/২০২১) এই জমির ওপর ‘স্থিতাবস্থা’ জারির পর ওই চক্রটি ভিন্ন কৌশল নেন। রাজনৈতিক ক্ষমতার দাপট দেখিয়ে থানা বিএনপির সাধারণ সম্পাদক ইকবাল হোসেনের আপন বোনজামাই মুক্তার হোসেনকে (অভিযোগের ১১ নং অভিযুক্ত) সামনে এগিয়ে দেওয়া হয়। গত ২৭ মে সকাল ৭টার দিকে ওই চক্রের প্রত্যক্ষ মদদে ২০/২৫ জনের একটি সশস্ত্র দল রামদা, চাপাতি, লোহার রড ও সাবল নিয়ে মিতালী মার্কেট সংলগ্ন উক্ত জমিতে অনধিকার প্রবেশ করে টিনের বেড়া দেওয়ার চেষ্টা করে। মালিকপক্ষ বাধা দিলে তারা বড় ধরণের ক্ষয়ক্ষতিসহ প্রাণনাশের হুমকি দেয়।

গত ২৭ তারিখ সকালে মিতালী মার্কেট সংলগ্ন জমি দখলের অভিযোগের বিষয়ে জানতে চাইলে সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাধারণ সম্পাদক ইকবাল হোসেন প্রথমে ক্ষোভ প্রকাশ করে পাল্টা প্রশ্ন ছুড়ে বলেন, "জমি দখল কাকে বলে? যার জমি সে বাউন্ডারি দিতে গেলে কি জমি দখল হয়?"

আমাদের কাছে প্রাপ্ত তথ্য মতে, তানভীর ইসলামরা এই জমির মূল মালিক এবং তারা ১১ জনের নামে সিদ্ধিরগঞ্জ থানায় জমি দখলের অভিযোগও করেছে, যেখানে ১১ নম্বর আসামী করা হয়েছে আপনার বোনজামাই মুক্তার হোসেনকে—এমন তথ্যের জবাবে ইকবাল হোসেন বলেন, "জমি দখলের প্রশ্নই আসে না। আপনারা তদন্ত করে দেখেন। একটি পক্ষ তাদের জমির কাগজপত্র নিয়ে আমার কাছে আসে। দেখতে পাই কাগজপত্রে তারা জমির মালিক।"

তখন আমাদের প্রতিবেদকের পক্ষ থেকে বলা হয়, তানভীররাও তো কাগজপত্র দেখিয়ে দাবি করছে যে তারাই এই জমির মূল মালিক। জবাবে বিএনপি নেতা ইকবাল হোসেন তার ল্যান্ড ব্যবসার দাপট দেখিয়ে বলেন, "আমি তো ভাই ল্যান্ডের ব্যবসা করি ২০০২ সাল থেকে। ৪ হাজারেরও অধিক প্লট বিক্রি করেছি। কিছু তো বুঝি।"

তবে এই জমির বিষয়ে যে বিজ্ঞ আদালতের নিষেধাজ্ঞা বা 'স্ট্যাটাস কু' (স্থিতাবস্থা) জারি আছে, সেটি তিনি জানেন কি না—এমন প্রশ্নে ইকবাল হোসেন বলেন, "না, এটা আমার জানা নেই।"

আদালতের নিষেধাজ্ঞা না জেনেই এই দখল প্রক্রিয়ায় সম্পৃক্ত হয়েছেন কি না—প্রতিবেদকের এই তীক্ষ্ণ প্রশ্নের উত্তরে তিনি কিছুটা উত্তেজিত হয়ে বলেন, "আমি সম্পৃক্ত হয়েছি আপনি জানলেন কিভাবে?"

উত্তরে প্রতিবেদক তাকে মনে করিয়ে দেন যে, তিনি নিজেই তো স্বীকার করলেন একটি পক্ষ উনার কাছে এসেছে এবং উনি তাদের কাগজপত্র দেখেছেন। তাছাড়া, তানভীররা ওইদিনই সিদ্ধিরগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেন যেখানে ১১ নম্বর আসামী খোদ উনার বোনজামাই মুক্তার হোসেন। জবাবে ইকবাল হোসেন সাফ জানিয়ে দেন, "প্রশ্নই উঠে না। একটি পক্ষ এসে কাগজ দেখিয়ে বলেছে তারা মালিক। এখন ভেতরে যদি অন্য কিছু থাকে সেটা তো আমার বিষয় না। অন্য কেউ যদি মালিক হয়, তারা আইনের দ্বারস্থ হোক, আদালতের দ্বারস্থ হোক বা গ্রাম্য সালিসে বসুক।"

এই ঘটনায় কাজী তানভীর ইসলাম বাদী হয়ে ১১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ২০/২৫ জনের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
খবরটি ভাল লেগেছে? এক ক্লিকে শেয়ার করুন:

আরও পড়ুন

এই বিভাগের আরও কিছু সাম্প্রতিক খবর

তারেক রহমানকে নিয়ে ‘অসংলগ্ন মন্তব্য’: সোনারগাঁ বিএনপি নেতা রফিকুল ইসলাম বিডিআর-কে শোকজ

তারেক রহমানকে নিয়ে ‘অসংলগ্ন মন্তব্য’: সোনারগাঁ বিএনপি নেতা রফিকুল ইসলাম বিডিআর-কে শোকজ

সোমবার, ০১ জুন ২০২৬
নবীগঞ্জ সেতু নির্মাণ ও বর্জ্য বিদ্যুৎ প্রকল্পে আগ্রহ চীনের রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান CRBC-র, স্থান পরিদর্শন

নবীগঞ্জ সেতু নির্মাণ ও বর্জ্য বিদ্যুৎ প্রকল্পে আগ্রহ চীনের রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান CRBC-র, স্থান পরিদর্শন

সোমবার, ০১ জুন ২০২৬
ঈদ শেষে স্বস্তির ফিরতি যাত্রা: নারায়ণগঞ্জ ও মুন্সীগঞ্জে বিআরটিএ-র ব্যাপক তৎপরতা

ঈদ শেষে স্বস্তির ফিরতি যাত্রা: নারায়ণগঞ্জ ও মুন্সীগঞ্জে বিআরটিএ-র ব্যাপক তৎপরতা

সোমবার, ০১ জুন ২০২৬
সিদ্ধিরগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে জড়িত আসামি জসিম গাজী গ্রেফতার

সিদ্ধিরগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে জড়িত আসামি জসিম গাজী গ্রেফতার

রবিবার, ৩১ মে ২০২৬
ফতুল্লায় ইন্টারনেট সংযোগ দেওয়ার সময় কর্মীকে মারধর, ক্যাবল লুট ও হত্যার চেষ্টা: থানায় অভিযোগ

ফতুল্লায় ইন্টারনেট সংযোগ দেওয়ার সময় কর্মীকে মারধর, ক্যাবল লুট ও হত্যার চেষ্টা: থানায় অভিযোগ

শনিবার, ৩০ মে ২০২৬
বক্তাবলী ইউনিয়নে জামায়াতের প্রার্থী হিসেবে আবু বক্কর সিদ্দিকের নাম ঘোষণা

বক্তাবলী ইউনিয়নে জামায়াতের প্রার্থী হিসেবে আবু বক্কর সিদ্দিকের নাম ঘোষণা

শনিবার, ৩০ মে ২০২৬