শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬ | Friday, 17 April 2026
অনলাইন নিউজ পোর্টাল · Narayanganj Voice
অনলাইন সংস্করণ
সত্য সংবাদ, নির্ভরযোগ্য প্রতিবেদন
শিরোনাম
নারায়ণগঞ্জ জেলা পুলিশ অফিস পরিদর্শন করলেন ডিআইজি মোহাম্মদ আব্দুল্লাহীল বাকী সিদ্ধিরগঞ্জে হাসপাতাল স্থাপনের প্রস্তাব প্রত্যাহার করলেন এমপি মান্নান বন্দরে বন্ধ হলো যানবাহনের টোল আদায়: নাসিক প্রশাসকের কঠোর পদক্ষেপ নারায়ণগঞ্জ আদর্শ মহিলা মাদরাসায় দাখিল ও আলিম পরীক্ষার্থীদের সংবর্ধনা ও দোয়া মাহফিল নারায়ণগঞ্জে সাড়ে তিন লাখ শিশুকে হাম-রুবেলা টিকা দেবে স্বাস্থ্য বিভাগ নারায়ণগঞ্জে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন নিয়ে জেলা অবহিতকরণ সভা অনুষ্ঠিত রূপগঞ্জে ১১৯ বোতল ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার সোনারগাঁয়ে অভিনব কায়দায় জুতার ভেতর ইয়াবা পাচারকালে যুবক গ্রেপ্তার নারায়ণগঞ্জে ভূমি সেবা অটোমেশন প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত রূপগঞ্জে প্রবাসী মাসুম হত্যা মামলার আসামি শাকিল গ্রেফতার
নারায়ণগঞ্জ ভয়েস 🔍
  1. প্রচ্ছদ
  2. /
  3. নগরের বাইরে
বন্দরে বন্ধ হলো যানবাহনের টোল আদায়: নাসিক প্রশাসকের কঠোর পদক্ষেপ
নগরের বাইরে

বন্দরে বন্ধ হলো যানবাহনের টোল আদায়: নাসিক প্রশাসকের কঠোর পদক্ষেপ

শেয়ার করুন:
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের কদমরসুল তথা বন্দর অঞ্চলে যানবাহনের স্ট্যান্ডগুলোর ইজারার মেয়াদ শেষ হয়ে যাওয়াতে এসব স্থানের ইজারাদারদের টোল আদায় বন্ধ করে দিয়েছে নগর কর্তৃপক্ষ। ফলে পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত বন্দরের কোনো সড়কে কাউকে টোল দেওয়া লাগবে না বলে জানিয়েছে নাসিকের সংশ্লিষ্ট কর্মকর্তারা।

নাসিক সূত্রে জানা গেছে, শহরের কয়েকটি স্ট্যান্ডের এখনো ইজারার মেয়াদ থাকার কারণে এগুলোতে আপাতত টোল সংগ্রহের কার্যক্রম চলমান রয়েছে। তবে আগামী ৩০ জুন এসব স্ট্যান্ডেরও ইজারার মেয়াদ শেষ হয়ে যাবে। তখন ওইসব স্ট্যান্ডেও টোল আদায় বন্ধ করে দেবার পরিকল্পনা রয়েছে সিটি কর্পোরেশনের।

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের আওতাভুক্ত তিনটি এলাকায় যানবাহনের জন্য স্ট্যান্ড ইজারা দেওয়া হয়। নবীগঞ্জ ঘাট, বন্দর ঘাট ও মদনগঞ্জ বাস স্ট্যান্ডে একটি নির্দিষ্ট সময়ে ইজারা নিয়ে সেখানে চলাচল করা যানবাহন প্রতি ১৫ থেকে ৫০ টাকা টোল গ্রহণ করেন ইজারাদার। এজন্য ইজারা নেওয়ার সময় সিটি কর্পোরেশনকে এককালীন অর্থ দিতে হয় ইজারাদারকে।

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের বাজার কর্মকর্তা জহিরুল ইসলাম বলেন, বন্দরের সবগুলো স্ট্যান্ডের ইজারার মেয়াদ শেষ হয়ে গেছে। ফলে এগুলো বাতিল করে দেওয়া হয়েছে। আপাতত কোনো ইজারা দেওয়া হচ্ছে না। এবং সেখানে কাউকে কোনো যানবাহনের জন্য টোল দিতে হবে না।

যদিও স্থানীয় গাড়িচালক ও যাত্রীরা বলছেন, টোল বন্ধ হওয়ার কথা থাকলেও একটিপক্ষ অনৈতিকভাবে এখনো তা আদায় করছেন। এ বিষয়ে গত বুধবার ইজারাদারদেরও একটি অংশ সিটি কর্পোরেশনে মৌখিক অভিযোগ জানিয়েছেন।

সিটি কর্পোরেশন সূত্র বলছে, এমন অভিযোগ পেয়ে নাসিক প্রশাসক সাখাওয়াত হোসেন খান থানা পুলিশকে এ ব্যাপারে ব্যবস্থা নেওয়ারও নির্দেশনা দিয়েছেন।

এদিকে বাজার কর্মকর্তা জহিরুল ইসলাম বলেন, শহরেও সিটি কর্পোরেশনের কয়েকটি স্ট্যান্ড ইজারা দেওয়া আছে। এগুলোর মেয়াদ শেষ হবে আগামী ৩০ জুন। পরবর্তীতে অন্য কোনো নির্দেশনা না আসলে তখন এসব স্থানেও টোল গ্রহণ বন্ধ করা হবে। তবে, আপাতত শহরের স্ট্যান্ডগুলোতে নিয়মতান্ত্রিকভাবে টোল আদায় করতে পারবেন ইজারাদাররা।

গত ফেব্রুয়ারিতে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক হিসেবে দায়িত্ব পান মহানগর বিএনপির আহ্বায়ক সাখাওয়াত হোসেন খান। তিনি দায়িত্ব গ্রহণের করার পর এক অনুষ্ঠানে জানিয়েছিলেন, সিটি কর্পোরেশনের কোনো সড়কে চলাচলের জন্য টোল দিতে হবে না। টোল প্রক্রিয়া তিনি বন্ধ করে দেবেন।
খবরটি ভাল লেগেছে? এক ক্লিকে শেয়ার করুন:

আরও পড়ুন

এই বিভাগের আরও কিছু সাম্প্রতিক খবর

সিদ্ধিরগঞ্জে হাসপাতাল স্থাপনের প্রস্তাব প্রত্যাহার করলেন এমপি মান্নান

সিদ্ধিরগঞ্জে হাসপাতাল স্থাপনের প্রস্তাব প্রত্যাহার করলেন এমপি মান্নান

বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬
রূপগঞ্জে ১১৯ বোতল ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

রূপগঞ্জে ১১৯ বোতল ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

বুধবার, ১৫ এপ্রিল ২০২৬
সোনারগাঁয়ে অভিনব কায়দায় জুতার ভেতর ইয়াবা পাচারকালে যুবক গ্রেপ্তার

সোনারগাঁয়ে অভিনব কায়দায় জুতার ভেতর ইয়াবা পাচারকালে যুবক গ্রেপ্তার

বুধবার, ১৫ এপ্রিল ২০২৬
রূপগঞ্জে প্রবাসী মাসুম হত্যা মামলার আসামি শাকিল গ্রেফতার

রূপগঞ্জে প্রবাসী মাসুম হত্যা মামলার আসামি শাকিল গ্রেফতার

বুধবার, ১৫ এপ্রিল ২০২৬
ফতুল্লায় ঝুট নিয়ে সংঘর্ষ ও গুলিবর্ষণ: যুবদলের সভাপতি-সম্পাদকসহ গ্রেপ্তার ৩

ফতুল্লায় ঝুট নিয়ে সংঘর্ষ ও গুলিবর্ষণ: যুবদলের সভাপতি-সম্পাদকসহ গ্রেপ্তার ৩

বুধবার, ১৫ এপ্রিল ২০২৬
বন্দরে আলোচিত একাধিক মামলার আসামি অনিক সরদার গ্রেপ্তার

বন্দরে আলোচিত একাধিক মামলার আসামি অনিক সরদার গ্রেপ্তার

মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬