শনিবার, ১৮ এপ্রিল ২০২৬ | Saturday, 18 April 2026
অনলাইন নিউজ পোর্টাল · Narayanganj Voice
অনলাইন সংস্করণ
সত্য সংবাদ, নির্ভরযোগ্য প্রতিবেদন
শিরোনাম
ফতুল্লায় ৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার নারায়ণগঞ্জে বিদ্যানিকেতন হাই স্কুলের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নারায়ণগঞ্জে নদী নিয়ে এনপিসির ব্যতিক্রমী আলোকচিত্র প্রদর্শনী শুরু তারেক রহমানকে নিয়ে 'কটূক্তি': জাগপা নেতা রাশেদ খানকে গ্রেপ্তারের দাবি খোরশেদের নারায়ণগঞ্জে পানির ট্যাংকের বিষাক্ত গ্যাসে প্রাণ হারালেন ২ শ্রমিক নারায়ণগঞ্জ জেলা পুলিশ অফিস পরিদর্শন করলেন ডিআইজি মোহাম্মদ আব্দুল্লাহীল বাকী সিদ্ধিরগঞ্জে হাসপাতাল স্থাপনের প্রস্তাব প্রত্যাহার করলেন এমপি মান্নান বন্দরে বন্ধ হলো যানবাহনের টোল আদায়: নাসিক প্রশাসকের কঠোর পদক্ষেপ নারায়ণগঞ্জ আদর্শ মহিলা মাদরাসায় দাখিল ও আলিম পরীক্ষার্থীদের সংবর্ধনা ও দোয়া মাহফিল নারায়ণগঞ্জে সাড়ে তিন লাখ শিশুকে হাম-রুবেলা টিকা দেবে স্বাস্থ্য বিভাগ
নারায়ণগঞ্জ ভয়েস 🔍
  1. প্রচ্ছদ
  2. /
  3. মহানগর
নারায়ণগঞ্জে নদী নিয়ে এনপিসির ব্যতিক্রমী আলোকচিত্র প্রদর্শনী শুরু
মহানগর

নারায়ণগঞ্জে নদী নিয়ে এনপিসির ব্যতিক্রমী আলোকচিত্র প্রদর্শনী শুরু

শেয়ার করুন:
নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীর পাড়ে শুরু হয়েছে নারায়ণগঞ্জ ফটোগ্রাফি ক্লাবের (এনপিসি) তিন দিনের নদী বিষয়ক প্রদর্শনী। শুক্রবার (১৭ এপ্রিল) বিকেল চারটায় দেশের প্রখ্যাত আলোকচিত্রী ও ফটোজিয়ামের প্রতিষ্ঠাতা নাসির আলী মামুন এই প্রদর্শনীর উদ্বোধন করেন।

এনপিসির প্রতিষ্ঠার ১৪ বছর উপলক্ষে ‘স্মৃতি, জীবন আর অস্তিত্বের দৃশ্যপট: নদী.. তবু আছি’ শিরোনামে এই প্রদর্শনীর আয়োজন করেছে সংগঠনটি।

আয়োজনে দেশের ৩০টি নদীর ওপর তোলা ১১০ জন আলোকচিত্রীর ১২১টি একক আলোকচিত্র, ১৪টি ছবির গল্প ও ৯টি ভিডিওচিত্র স্থান পেয়েছে।

শীতলক্ষ্যা পাড়ে নদী বিষয়ক এই প্রদর্শনীর মাধ্যমে নারায়ণগঞ্জ ফটোগ্রাফি ক্লাব (এনপিসি) ইতিহাস সৃষ্টি করেছে বলে মন্তব্য করেছেন দেশের প্রখ্যাত আলোকচিত্রী ও ফটোজিয়ামের প্রতিষ্ঠাতা নাসির আলী মামুন।

প্রদর্শনীর উদ্বোধনের সময় তিনি বলেন, “১৮২৬ সালে প্রথম ছবি উঠেছিল, আজ ২০২৬ সাল। এই আয়োজনের মাধ্যমে ফটোগ্রাফির ২০০ বছরের ইতিহাসের মধ্যে নারায়ণগঞ্জ ফটোগ্রাফি ক্লাব একটি ইতিহাস সৃষ্টি করল। এই দুইশো বছরের ইতিহাসের মধ্যে কেউ নারায়ণগঞ্জ ফটোগ্রাফি ক্লাবকে অস্বীকার করতে পারবে না। এটা কোনোভাবেই সম্ভব না।”

এনপিসির এই প্রদর্শনীকে দৃশ্যশিল্পের একটি প্রতিবাদ হিসেবে মূল্যায়ন করেন প্রখ্যাত এই আলোকচিত্রী।

তিনি বলেন, “যখন সারা বাংলাদেশে নদী শুকিয়ে যাচ্ছে, মরে যাচ্ছে, এবং দেশের শিল্প, সাহিত্য, সংস্কৃতি ও দৃশ্যশিল্প- সবকিছু একটি মুমূর্ষু সময় পার করছে, তখন এনপিসির এই প্রদর্শনী দৃশ্যশিল্পের একটি প্রতিবাদ। এমন প্রতিবাদ কেবল আলোকচিত্রীদের পক্ষেই সম্ভব।”

শীতলক্ষ্যাসহ বাংলাদেশের নদ-নদীগুলো ‘আইসিইউতে শোয়া’ উল্লেখ করে তিনি বলেন, “আজকের এই প্রদর্শনীতে যারা অংশগ্রহণ করেছেন, আপনাদের চোখের সামনেই যদি নদী শুকিয়ে যায়, মরে যায়, তাহলে এই দায় আপনাদেরও নিতে হবে।”

বক্তব্য শেষে তিনি এনপিসির তিনদিনের প্রদর্শনীর উদ্বোধন ঘোষণা করেন।

প্রদর্শনী কমিটির আহ্বায়ক প্রকৌশলী মো. মাইন উদ্দিন উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। সংগঠনের সহ-প্রতিষ্ঠাতা ও সাবেক সভাপতি জয় কে রায় চৌধুরীর সঞ্চালনায় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক সাখাওয়াত হোসেন খান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন। বিশেষ অতিথি হিসেবে আলোচনা করেন লেখক, গবেষক ও আলোকচিত্রী সাহাদাত পারভেজ এবং নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আফজাল হোসেন পন্টি।

তার আগে বিকেল চারটায় অতিথিদের নিয়ে আয়োজকরা প্রদর্শনী ঘুরে দেখেন। এনপিসির সভাপতি আলোকচিত্রী ইউসুফ শাহরিয়ার মুন্তাকিম, সদস্য সচিব শিল্পী মুনতাসীর মঈন, প্রদর্শনী কমিটির সদস্য সচিব আলোকচিত্রী শাহেলা আক্তার উমামা, সাবেক সভাপতি সৌমিক দাসসহ সংগঠনের সদস্য ও আয়োজনে আসা বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এ সময় উপস্থিত ছিলেন।

সরকার দেশের নদ-নদীগুলো রক্ষায় বিশেষ উদ্যোগ নিয়েছে বলে মন্তব্য করেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক সাখাওয়াত হোসেন খান। এ সময় তিনি শীতলক্ষ্যা নদীকে দখল ও দূষণমুক্ত করতে তার অঙ্গীকারের কথা জানান।

শীতলক্ষ্যার পাড়ে এ আয়োজনের জন্য এনপিসি’র প্রতি শুভেচ্ছা জানিয়ে শাহাদাত পারভেজ বলেন, “বাংলাদেশের ইতিহাস নদীর ইতিহাস। নদীকে বাদ দিয়ে বাংলাদেশের ইতিহাস নির্মাণ করতে যাওয়া নিতান্তই অপরিণামদর্শিতা। নদীর আলো-বাতাসে আমাদের পূর্ব-পুরুষেরা বড় হয়েছেন। আমাদের গায়েস রঙও নদী থেকে পাওয়া।”

এমন আয়োজন নদী রক্ষায় মানুষকে আরও সচেতন করবে বলে মন্তব্য করেন আফজাল হোসেন পন্টি।

তিন দিনব্যাপী এই আয়োজন ১৮ ও ১৯ এপ্রিল সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে বলে জানিয়েছেন এনপিসির সভাপতি ইউসুফ শাহরিয়ার মুন্তাকিম।

তিনি জানান, আয়োজনে সারাদেশ থেকে পাঠানো ১,২০০-এর বেশি নদী বিষয়ক ছবি থেকে বাছাই করা ছবিগুলো প্রদর্শনীতে স্থান পেয়েছে। ১৯ এপ্রিল বরেণ্য আলোকচিত্রী হাসান সাইফুদ্দিন চন্দনের সঙ্গে বিশেষ ফটোআড্ডার মধ্য দিয়ে প্রদর্শনী শেষ হবে।
খবরটি ভাল লেগেছে? এক ক্লিকে শেয়ার করুন:

আরও পড়ুন

এই বিভাগের আরও কিছু সাম্প্রতিক খবর

নারায়ণগঞ্জে বিদ্যানিকেতন হাই স্কুলের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

নারায়ণগঞ্জে বিদ্যানিকেতন হাই স্কুলের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬
তারেক রহমানকে নিয়ে 'কটূক্তি': জাগপা নেতা রাশেদ খানকে গ্রেপ্তারের দাবি খোরশেদের

তারেক রহমানকে নিয়ে 'কটূক্তি': জাগপা নেতা রাশেদ খানকে গ্রেপ্তারের দাবি খোরশেদের

শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬
নারায়ণগঞ্জ জেলা পুলিশ অফিস পরিদর্শন করলেন ডিআইজি মোহাম্মদ আব্দুল্লাহীল বাকী

নারায়ণগঞ্জ জেলা পুলিশ অফিস পরিদর্শন করলেন ডিআইজি মোহাম্মদ আব্দুল্লাহীল বাকী

বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬
নারায়ণগঞ্জ আদর্শ মহিলা মাদরাসায় দাখিল ও আলিম পরীক্ষার্থীদের সংবর্ধনা ও দোয়া মাহফিল

নারায়ণগঞ্জ আদর্শ মহিলা মাদরাসায় দাখিল ও আলিম পরীক্ষার্থীদের সংবর্ধনা ও দোয়া মাহফিল

বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬
নারায়ণগঞ্জে সাড়ে তিন লাখ শিশুকে হাম-রুবেলা টিকা দেবে স্বাস্থ্য বিভাগ

নারায়ণগঞ্জে সাড়ে তিন লাখ শিশুকে হাম-রুবেলা টিকা দেবে স্বাস্থ্য বিভাগ

বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬
নারায়ণগঞ্জে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন নিয়ে জেলা অবহিতকরণ সভা অনুষ্ঠিত

নারায়ণগঞ্জে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন নিয়ে জেলা অবহিতকরণ সভা অনুষ্ঠিত

বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬