মহানগর
কদম রসুলে সিটি কর্পোরেশনের আল্টিমেটাম: দখলদারদের বিরুদ্ধে একশন কাল
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের কদম রসুল অঞ্চলে রাস্তা দখল করে রাখা ইট, বালু, অস্থায়ী দোকানসহ সকল অবৈধ মালামাল অপসারণে জরুরি গণবিজ্ঞপ্তি জারি করা হয়েছে।
কর্তৃপক্ষ জানিয়েছে, নির্ধারিত সময়সীমা অনুযায়ী আজ শনিবার (১৮ এপ্রিল ২০২৬) বিকালের মধ্যে সংশ্লিষ্টদের নিজ দায়িত্বে এসব মালামাল সরিয়ে নিতে হবে। অন্যথায় আগামীকাল রবিবার (১৯ এপ্রিল ২০২৬) উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে।
এ সময় অভিযানে থাকা সকল অবৈধ মালামাল জব্দ করা হবে বলেও সতর্ক করেছে সিটি কর্পোরেশন।
নগর কর্তৃপক্ষ আরও জানায়, জনসাধারণের চলাচল স্বাভাবিক রাখা এবং সড়কের শৃঙ্খলা বজায় রাখতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।