শনিবার, ১১ এপ্রিল ২০২৬ | Saturday, 11 April 2026
অনলাইন নিউজ পোর্টাল · Narayanganj Voice
অনলাইন সংস্করণ
সত্য সংবাদ, নির্ভরযোগ্য প্রতিবেদন
শিরোনাম
নাসিক নির্বাচন: ১৭ ওয়ার্ডে জামায়াতের কাউন্সিলর প্রার্থীর নাম ঘোষণা তানজিল ভুঁইয়া শিথিলের পিতৃহারা শোকাতুর পরিবারের পাশে সংসদ সদস্য আব্দুল্লাহ আল আমিন জাতীয় সংসদে নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষ বিল পাস হলো, এমপি ও চেম্বার সভাপতির প্রশংসা সবার মুখে নারায়ণগঞ্জ প্রতিনিধি নারায়ণগঞ্জের যানজট ও ফুটপাত দখলমুক্ত করতে চেম্বার পরিচালক সাঈদের প্রস্তাবনা নারায়ণগঞ্জ মহানগরীর রুকন সম্মেলন '২৬* সিদ্ধিরগঞ্জে শিক্ষার্থীদের মাঝে কোরআন বিতরণ ও বৃত্তিপ্রাপ্তদের সংবর্ধনা ফতুল্লায় সংঘর্ষ ও শিশুসহ গুলিবিদ্ধের ঘটনায় এমপি আব্দুল্লাহ আল আমিনের তীব্র ক্ষোভ নৈতিকতাসম্পন্ন আদর্শ নাগরিকই গড়বে সমৃদ্ধ বাংলাদেশ: নারায়ণগঞ্জ আদর্শ স্কুলে দোয়া ও বিদায় অনুষ্ঠানে মাওলানা মইনুদ্দিন অপহরনের ১০ দিন পর ফোন, মুক্তিপণ দাবি রূপগঞ্জে অবৈধ ভোজ্যতেল উৎপাদন ও মজুদের দায়ে দেড় লাখ টাকা জরিমানা
নারায়ণগঞ্জ ভয়েস 🔍
  1. প্রচ্ছদ
  2. /
  3. মহানগর
নারায়ণগঞ্জ মহানগরীর রুকন সম্মেলন '২৬*
মহানগর

নারায়ণগঞ্জ মহানগরীর রুকন সম্মেলন '২৬*

শেয়ার করুন:
নারায়ণগঞ্জ প্রতিনিধি// নারায়ণগঞ্জ ভয়েস:
(১০ এপ্রিল) শুক্রবার

ষড়যন্ত্র ও ফ্যাসিবাদের বিরুদ্ধে রুকনদের অতন্দ্র প্রহরী হতে হবে: এ টি এম মাসুম

​ নারায়ণগঞ্জে উৎসবমুখর পরিবেশে বাংলাদেশ জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ মহানগরী শাখার রুকন (সদস্য) সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১০ এপ্রিল) সকালে নারায়ণগঞ্জ শিল্পকলা একাডেমী মিলনায়তনে এই সম্মেলন সম্পন্ন হয়।

​সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল এ টি এম মাসুম বর্তমান শিক্ষা ব্যবস্থা ও সামাজিক অবক্ষয় নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, "বর্তমানে শিক্ষা ব্যবস্থার খুব খারাপ অবস্থা আমরা লক্ষ্য করছি। মোবাইল ও ইন্টারনেটে আসক্ত করে ছাত্রদের ধ্বংসের মুখে ঠেলে দেওয়া হচ্ছে। অন্যদিকে চাঁদাবাজদের বিরুদ্ধে কোনো কার্যকর পদক্ষেপ নেই; দেশ যেন আবারও আওয়ামী লীগের মতো ফ্যাসিবাদের দিকে ধাবিত হচ্ছে।"

​জুলাইয়ের ছাত্র-জনতার অভ্যুত্থান প্রসঙ্গে তিনি বলেন, "যে জুলাইয়ের ছাত্র-জনতার আত্মত্যাগের বিনিময়ে আমরা নতুন দেশ পেয়েছি, সেই শহীদের রক্তের মর্যাদা আমাদের রক্ষা করতে হবে। এই দেশ তিতুমীর ও অলি-আউলিয়াদের দেশ। মুসলমানদের এই দেশকে রক্ষা করার জন্য আমাদের অঙ্গিকার করতে হবে। 

​সংগঠনের সদস্যদের (রুকন) চারিত্রিক দৃঢ়তার ওপর গুরুত্ব দিয়ে তিনি আরও বলেন ওয়াদা ও অঙ্গীকার রক্ষায় কোনো প্রকার শিরক করা যাবে না।একজন রুকনের জীবনে কোনোভাবেই হারামের সংশ্লিষ্টতা থাকতে পারবে না। সমাজ পরিবর্তনের আগে নিজেদের পরিবারকে আদর্শ হিসেবে গড়ে তুলতে হবে। তাড়াহুড়ো করে ঘোলা পানিতে মাছ শিকার না করে জনগণকে আদরের সাথে সুশৃঙ্খলভাবে সংগঠনে নিয়ে আসতে হবে। জামায়াতের পাল্লা ভারী করতে মানুষের হতাশা দূর করে উদ্দীপনা ছড়িয়ে দিতে হবে।

​নারায়ণগঞ্জ মহানগরী আমীর ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা আবদুল জব্বারের সভাপতিত্বে সম্মেলনে প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা-১২ আসনের সাবেক সংসদ সদস্য সাইফুল আলম খান মিলন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ​মাওলানা মইনুদ্দিন আহমাদ, কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও জেলা জামায়াতের আমীর ​মমিনুল হক সরকার, মহানগরী নায়েবে আমীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ​মাওলানা আব্দুল কাইয়ুম।

​মহানগরী সেক্রেটারি ও কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ইঞ্জিনিয়ার মানোয়ার হোসাইনের সঞ্চালনায় সম্মেলনে আরও উপস্থিত ছিলেন সহকারী সেক্রেটারি মুহাম্মদ জামাল হোসাইন ও এইচ এম নাসির উদ্দিন। মহানগরীর কর্মপরিষদ সদস্যবৃন্দ, পেশাজীবী নেতাদের মধ্যে ল’ইয়ার্স কাউন্সিলের সভাপতি অ্যাডভোকেট মাইনউদ্দিন মিয়া, ডক্টরস ফোরামের জেলা সভাপতি ডা. আলী আশরাফ খান এবং মহানগরী শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি হাফেজ আব্দুল মোমিনসহ স্থানীয় বিপুল সংখ্যক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

​সম্মেলন শেষে দেশ, জাতি এবং ইসলামী আন্দোলনের সমৃদ্ধি ও নিরাপত্তা কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
খবরটি ভাল লেগেছে? এক ক্লিকে শেয়ার করুন:

আরও পড়ুন

এই বিভাগের আরও কিছু সাম্প্রতিক খবর

নাসিক নির্বাচন: ১৭ ওয়ার্ডে জামায়াতের কাউন্সিলর প্রার্থীর নাম ঘোষণা

নাসিক নির্বাচন: ১৭ ওয়ার্ডে জামায়াতের কাউন্সিলর প্রার্থীর নাম ঘোষণা

শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬
তানজিল ভুঁইয়া শিথিলের পিতৃহারা শোকাতুর পরিবারের পাশে সংসদ সদস্য আব্দুল্লাহ আল আমিন

তানজিল ভুঁইয়া শিথিলের পিতৃহারা শোকাতুর পরিবারের পাশে সংসদ সদস্য আব্দুল্লাহ আল আমিন

শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬
জাতীয় সংসদে নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষ বিল পাস হলো, এমপি ও চেম্বার সভাপতির প্রশংসা সবার মুখে  নারায়ণগঞ্জ প্রতিনিধি

জাতীয় সংসদে নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষ বিল পাস হলো, এমপি ও চেম্বার সভাপতির প্রশংসা সবার মুখে নারায়ণগঞ্জ প্রতিনিধি

শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬
নারায়ণগঞ্জের যানজট ও ফুটপাত দখলমুক্ত করতে চেম্বার পরিচালক সাঈদের প্রস্তাবনা

নারায়ণগঞ্জের যানজট ও ফুটপাত দখলমুক্ত করতে চেম্বার পরিচালক সাঈদের প্রস্তাবনা

শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬
সিদ্ধিরগঞ্জে শিক্ষার্থীদের মাঝে কোরআন বিতরণ ও বৃত্তিপ্রাপ্তদের সংবর্ধনা

সিদ্ধিরগঞ্জে শিক্ষার্থীদের মাঝে কোরআন বিতরণ ও বৃত্তিপ্রাপ্তদের সংবর্ধনা

বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬
ফতুল্লায় সংঘর্ষ ও শিশুসহ গুলিবিদ্ধের ঘটনায় এমপি আব্দুল্লাহ আল আমিনের তীব্র ক্ষোভ

ফতুল্লায় সংঘর্ষ ও শিশুসহ গুলিবিদ্ধের ঘটনায় এমপি আব্দুল্লাহ আল আমিনের তীব্র ক্ষোভ

বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬