শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬ | Friday, 10 April 2026
অনলাইন নিউজ পোর্টাল · Narayanganj Voice
অনলাইন সংস্করণ
সত্য সংবাদ, নির্ভরযোগ্য প্রতিবেদন
শিরোনাম
সিদ্ধিরগঞ্জে শিক্ষার্থীদের মাঝে কোরআন বিতরণ ও বৃত্তিপ্রাপ্তদের সংবর্ধনা ফতুল্লায় সংঘর্ষ ও শিশুসহ গুলিবিদ্ধের ঘটনায় এমপি আব্দুল্লাহ আল আমিনের তীব্র ক্ষোভ নৈতিকতাসম্পন্ন আদর্শ নাগরিকই গড়বে সমৃদ্ধ বাংলাদেশ: নারায়ণগঞ্জ আদর্শ স্কুলে দোয়া ও বিদায় অনুষ্ঠানে মাওলানা মইনুদ্দিন অপহরনের ১০ দিন পর ফোন, মুক্তিপণ দাবি রূপগঞ্জে অবৈধ ভোজ্যতেল উৎপাদন ও মজুদের দায়ে দেড় লাখ টাকা জরিমানা আসামি পলায়নের ঘটনায় সেই এস আই পুনর্বহাল! নারায়ণগঞ্জ জেলায় এসএসসি ও সমমান পরীক্ষার প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত নারায়ণগঞ্জ চারুকলা ইনস্টিটিউটে মঙ্গল শোভাযাত্রার প্রস্তুতি তুঙ্গে নারায়ণগঞ্জে বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদান করল ‘হলি উইলস স্কুল’ নারায়ণগঞ্জে শিশু ধর্ষণ মামলায় চার আসামীর যাবজ্জীবন কারাদণ্ড
নারায়ণগঞ্জ ভয়েস 🔍
  1. প্রচ্ছদ
  2. /
  3. মহানগর
সিদ্ধিরগঞ্জে শিক্ষার্থীদের মাঝে কোরআন বিতরণ ও বৃত্তিপ্রাপ্তদের সংবর্ধনা
মহানগর

সিদ্ধিরগঞ্জে শিক্ষার্থীদের মাঝে কোরআন বিতরণ ও বৃত্তিপ্রাপ্তদের সংবর্ধনা

শেয়ার করুন:
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে শিক্ষার্থীদের মাঝে পবিত্র কোরআন শরীফ (বাংলা অনুবাদসহ) বিতরণ ও জুনিয়র বৃত্তিপ্রাপ্তদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকালে হিরাঝিলে গিয়াসউদ্দিন ইসলামিক মডেল স্কুল প্রাঙ্গণে এম এ হাসেম ইয়াতুন নেছা ফাউন্ডেশনের উদ্যোগে এ আয়োজন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এম এ হাসেম ইয়াতুন নেছা ফাউন্ডেশনের চেয়ারম্যান ও নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ গিয়াসউদ্দিন।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “কোরআন শুধু তেলাওয়াত বা মুখস্থ করার জন্য নাযিল হয়নি। মহান আল্লাহ এই কোরআন দিয়েছেন মানুষ কিভাবে জীবন যাপন করবে, কিভাবে ইবাদত করবে—সেই দিকনির্দেশনা দেওয়ার জন্য। কোরআন হচ্ছে আমাদের পূর্ণাঙ্গ জীবন বিধান। তাই কোরআন পড়তে হবে, বুঝতে হবে এবং কোরআনের আলোকে জীবন গড়তে হবে।”

তিনি আরও বলেন, “শিক্ষা মানে জ্ঞান অর্জন করা। আর জ্ঞান হলো যা আমরা জানি না, তা জানা। আজ তোমাদের হাতে যে কিতাব তুলে দেওয়া হচ্ছে, সেটিই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জ্ঞানের আধার—পবিত্র কোরআন।”

গিয়াসউদ্দিন ইসলামিক মডেল স্কুলের প্রধান শিক্ষক মহিম উদ্দিনের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক ফারুক হোসেন রাজুর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গিয়াসউদ্দিন ইসলামিক মডেল কলেজের উপাধ্যক্ষ মীর মোসাদ্দেক হোসেন, ম্যানেজিং কমিটির সদস্য শিশির ঘোষ অমর, প্রভাষক মোহাম্মদ দেলোয়ার হোসেন এবং বালিকা শাখার প্রধান শিক্ষক কাজী ফারহানা আক্তার।

অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের মাঝে পবিত্র কোরআন শরীফ বিতরণ এবং বৃত্তিপ্রাপ্তদের সংবর্ধনা প্রদান করা হয়।
খবরটি ভাল লেগেছে? এক ক্লিকে শেয়ার করুন:

আরও পড়ুন

এই বিভাগের আরও কিছু সাম্প্রতিক খবর

ফতুল্লায় সংঘর্ষ ও শিশুসহ গুলিবিদ্ধের ঘটনায় এমপি আব্দুল্লাহ আল আমিনের তীব্র ক্ষোভ

ফতুল্লায় সংঘর্ষ ও শিশুসহ গুলিবিদ্ধের ঘটনায় এমপি আব্দুল্লাহ আল আমিনের তীব্র ক্ষোভ

বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬
নৈতিকতাসম্পন্ন আদর্শ নাগরিকই গড়বে সমৃদ্ধ বাংলাদেশ: নারায়ণগঞ্জ আদর্শ স্কুলে দোয়া ও বিদায় অনুষ্ঠানে মাওলানা মইনুদ্দিন

নৈতিকতাসম্পন্ন আদর্শ নাগরিকই গড়বে সমৃদ্ধ বাংলাদেশ: নারায়ণগঞ্জ আদর্শ স্কুলে দোয়া ও বিদায় অনুষ্ঠানে মাওলানা মইনুদ্দিন

বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬
রূপগঞ্জে অবৈধ ভোজ্যতেল উৎপাদন ও মজুদের দায়ে দেড় লাখ টাকা জরিমানা

রূপগঞ্জে অবৈধ ভোজ্যতেল উৎপাদন ও মজুদের দায়ে দেড় লাখ টাকা জরিমানা

বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬
নারায়ণগঞ্জ জেলায় এসএসসি ও সমমান পরীক্ষার প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

নারায়ণগঞ্জ জেলায় এসএসসি ও সমমান পরীক্ষার প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬
নারায়ণগঞ্জ চারুকলা ইনস্টিটিউটে মঙ্গল শোভাযাত্রার প্রস্তুতি তুঙ্গে

নারায়ণগঞ্জ চারুকলা ইনস্টিটিউটে মঙ্গল শোভাযাত্রার প্রস্তুতি তুঙ্গে

বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬
নারায়ণগঞ্জে বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদান করল ‘হলি উইলস স্কুল’

নারায়ণগঞ্জে বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদান করল ‘হলি উইলস স্কুল’

বুধবার, ০৮ এপ্রিল ২০২৬