বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬ | Thursday, 02 April 2026
অনলাইন নিউজ পোর্টাল · Narayanganj Voice
অনলাইন সংস্করণ
সত্য সংবাদ, নির্ভরযোগ্য প্রতিবেদন
শিরোনাম
দীর্ঘদিনের জলাবদ্ধতা থেকে মুক্তি পাচ্ছে গোয়ালবন্দ সরকারি প্রাথমিক বিদ্যালয় রূপগঞ্জে বিধবার বসতবাড়িতে আগুন: দগ্ধ ছেলের মৃত্যু রূপগঞ্জে ছাত্রদল নেতার কার্যালয়ে হামলা ও ভাঙচুর, আহত ৫ লাইসেন্স সংক্রান্ত অনিয়ম: নারায়ণগঞ্জে দুই ক্লিনিককে জরিমানা ইজিবাইকের ধাক্কায় শিশুর মৃত্যু থানা থেকে আসামির পলায়ন, এসআই প্রত্যাহার নারায়ণগঞ্জে গভীর রাতে পৃথক আরেকটি যৌথ অভিযানে ৪৮৮০ লিটার ডিজেল জব্দ, একজনকে কারাদণ্ড নারায়ণগঞ্জে পরিচ্ছন্নতা অভিযান: খাল থেকে ময়লা এখন রাস্তার ওপর, জনমনে প্রশ্ন — এটি কি কেবলই 'ফটোসেশন'? আড়াইহাজার থানায় এসে পালানো আসামি গ্রেফতার নারায়ণগঞ্জে ঘুষের টাকা ফেরত দিতে গিয়ে পুলিশ কর্মকর্তা অবরুদ্ধ
নারায়ণগঞ্জ ভয়েস 🔍
  1. প্রচ্ছদ
  2. /
  3. মহানগর
দীর্ঘদিনের জলাবদ্ধতা থেকে মুক্তি পাচ্ছে গোয়ালবন্দ সরকারি প্রাথমিক বিদ্যালয়
মহানগর

দীর্ঘদিনের জলাবদ্ধতা থেকে মুক্তি পাচ্ছে গোয়ালবন্দ সরকারি প্রাথমিক বিদ্যালয়

শেয়ার করুন:
দীর্ঘদিন ধরে পানিতে জলাবদ্ধ অবস্থায় থাকা ফতুল্লার কাশীপুরের গোয়ালবন্দ প্রাথমিক বিদ্যালয়ের মাঠের সংস্কার ও জলাবদ্ধতা নিরসনে নিজে থেকেই এগিয়ে এসেছেন নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক মামুন মাহমুদ। স্কুলটির জলাবদ্ধ মাঠ রক্ষায় প্রয়োজনীয় সব ব্যবস্থার আশ্বাস দিয়েছেন তিনি।

বুধবার (১ এপ্রিল) বিকালে স্কুলে পরিদর্শনে এসে তিনি এমন আশ্বাস দেন। তবে আগের রাতেই স্কুলের মাঠে তার নির্দেশে মাটি ভরাটের কাজ শুরু হয়েছে।

এর আগে বিদ্যালয়টির মাঠে পানি জমে থাকার কারণে পানি ডিঙিয়ে ক্লাস শেষে শিক্ষার্থীদের বাড়ি ফিরতে হতো। এবং খেলাধুলার ব্যবস্থা ছিলো না। 

পরিদর্শন শেষে মামুন মাহমুদ বলেন, ‘‘পত্রিকায় স্কুলটিকে নিয়ে একটি প্রতিবেদন দেখে বেশ কষ্ট লাগে। তখনই নিজে থেকে সিদ্ধান্ত নিই স্কুলের মাঠ রক্ষায় প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করব। মঙ্গলবার রাতেই মাঠে বালু ফেলে সাময়িক সমাধান করা হয়েছে। স্কুলের শিক্ষক ও ম্যানেজিং কমিটির সাথে কথা বলেছি। এর স্থায়ী সমাধানে জেলা পরিষদ পাশে থাকবে।’’

স্কুলের প্রধান শিক্ষিকা নূর জাহান আক্তার শীলা জেলা পরিষদের প্রশাসকের এমন উদ্যোগে কৃতজ্ঞতা জানিয়ে বলেন, ‘‘দীর্ঘদিনের সমস্যাটির সমাধান হচ্ছে। এতে স্কুলের সাড়ে পাঁচশত শিক্ষার্থী উপকৃত হবে।’’ 

এ সময় আরও উপস্থিত ছিলেন ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহীদুল ইসলাম টিটু, সাধারণ সম্পাদক আব্দুল বারী ভূঁইয়া, সাংগঠনিক সম্পাদক রিয়াদ মোহাম্মদ চৌধুরী, জেলা যুবদলের আহ্বায়ক সাদেকুর রহমান, নজরুল ইসলাম বাবুল প্রমুখ।
খবরটি ভাল লেগেছে? এক ক্লিকে শেয়ার করুন:

আরও পড়ুন

এই বিভাগের আরও কিছু সাম্প্রতিক খবর

নারায়ণগঞ্জে ঘুষের টাকা ফেরত দিতে গিয়ে পুলিশ কর্মকর্তা অবরুদ্ধ

নারায়ণগঞ্জে ঘুষের টাকা ফেরত দিতে গিয়ে পুলিশ কর্মকর্তা অবরুদ্ধ

মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬
নারায়ণগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে খালের পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন: জেলা প্রশাসক

নারায়ণগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে খালের পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন: জেলা প্রশাসক

মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬
নারায়ণগঞ্জে জেলা পুলিশের মাস্টার প্যারেড ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

নারায়ণগঞ্জে জেলা পুলিশের মাস্টার প্যারেড ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬
মধ্যপ্রাচ্যে যুদ্ধ: সোনারগাঁয়ে জ্বালানি তদারকিতে ‘ট্যাগ অফিসার’ নিয়োগের সিদ্ধান্ত

মধ্যপ্রাচ্যে যুদ্ধ: সোনারগাঁয়ে জ্বালানি তদারকিতে ‘ট্যাগ অফিসার’ নিয়োগের সিদ্ধান্ত

সোমবার, ৩০ মার্চ ২০২৬
সিদ্ধিরগঞ্জ আঞ্চলিক কার্যালয়ে প্রশাসকের প্রথম অফিস: প্রতি সোমবার বসার ঘোষণা

সিদ্ধিরগঞ্জ আঞ্চলিক কার্যালয়ে প্রশাসকের প্রথম অফিস: প্রতি সোমবার বসার ঘোষণা

সোমবার, ৩০ মার্চ ২০২৬
নারায়ণগঞ্জে ভুল চিকিৎসায় রোগীর মৃত্যু অভিযোগ, চিকিৎসক পলাতক

নারায়ণগঞ্জে ভুল চিকিৎসায় রোগীর মৃত্যু অভিযোগ, চিকিৎসক পলাতক

সোমবার, ৩০ মার্চ ২০২৬