বুধবার, ০১ এপ্রিল ২০২৬ | Wednesday, 01 April 2026
অনলাইন নিউজ পোর্টাল · Narayanganj Voice
অনলাইন সংস্করণ
সত্য সংবাদ, নির্ভরযোগ্য প্রতিবেদন
শিরোনাম
নারায়ণগঞ্জে ঘুষের টাকা ফেরত দিতে গিয়ে পুলিশ কর্মকর্তা অবরুদ্ধ নারায়ণগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে খালের পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন: জেলা প্রশাসক ডেঙ্গু মোকাবিলায় পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন ডিসির নারায়ণগঞ্জে জেলা পুলিশের মাস্টার প্যারেড ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত বাবা পরকীয়ায় বাধা দেওয়ায় ছেলেকে হত্যা, যুবকের মৃত্যুদণ্ড মধ্যপ্রাচ্যে যুদ্ধ: সোনারগাঁয়ে জ্বালানি তদারকিতে ‘ট্যাগ অফিসার’ নিয়োগের সিদ্ধান্ত সিদ্ধিরগঞ্জ আঞ্চলিক কার্যালয়ে প্রশাসকের প্রথম অফিস: প্রতি সোমবার বসার ঘোষণা নারায়ণগঞ্জে ভুল চিকিৎসায় রোগীর মৃত্যু অভিযোগ, চিকিৎসক পলাতক সারা দেশে ৩,৮৪৯ চাঁদাবাজের তালিকা: নারায়ণগঞ্জে চিহ্নিত ৫০ জন আড়াইহাজারে ফার্নিচার কারাখানায় আগুন, ৪০লাখ টাকার ক্ষতির দাবী
নারায়ণগঞ্জ ভয়েস 🔍
  1. প্রচ্ছদ
  2. /
  3. মহানগর
নারায়ণগঞ্জে ঘুষের টাকা ফেরত দিতে গিয়ে পুলিশ কর্মকর্তা অবরুদ্ধ
মহানগর

নারায়ণগঞ্জে ঘুষের টাকা ফেরত দিতে গিয়ে পুলিশ কর্মকর্তা অবরুদ্ধ

শেয়ার করুন:
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে আওয়ামী সংশ্লিষ্টতার অভিযোগ তুলে ঘুষ নেওয়ার পর সেই অর্থ ফেরত দেওয়াকে কেন্দ্র করে জহিরুল ইসলাম নামে এক পুলিশ কর্মকর্তাকে অবরুদ্ধ করার ঘটনা ঘটেছে। পরে পুলিশের হস্তক্ষেপে তাকে উদ্ধার করা হয়।

সোমবার (৩০ মার্চ) দুপুর ২টায় নাসিক ১০ নম্বর ওয়ার্ডের চৌধুরীবাড়ী স্ট্যান্ড সংলগ্ন চৌধুরীবাড়ী বাজারে এ ঘটনা ঘটে।

জহিরুল ইসলাম সহকারী উপ-পরিদর্শক (এএসআই) পদে বর্তমানে ফতুল্লা মডেল থানায় কর্মরত। এর আগে তিনি সিদ্ধিরগঞ্জ থানায় কর্মরত থাকাকালীন সময়ে ঘুষ আদায়ের অভিযোগ ওঠে তার বিরুদ্ধে।

ভুক্তভোগী সূত্রে জানা যায়, ২০২৫ সালের ৩ নভেম্বর ১০ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ইসহাক মিয়ার বাসায় গিয়ে তাকে আওয়ামী লীগ সংশ্লিষ্ট বলে অভিযোগ তোলেন জহিরুল ইসলাম। এ সময় তাকে একাধিক মামলার ভয় দেখিয়ে নগদ ১ লাখ টাকা এবং পরে ৩২ হাজার টাকা মূল্যের একটি মোবাইল ফোন নেওয়া হয়। এ ঘটনায় ভুক্তভোগী পরিবার পুলিশ হেডকোয়ার্টারে লিখিত অভিযোগ দায়ের করলে বিষয়টি তদন্তে যায়।

ভুক্তভোগী ইসহাক মিয়ার ছেলে মো. সাইফুল ইসলাম জানান, অভিযোগ দায়েরের পর জহিরুল ইসলাম একাধিকবার তাদের সঙ্গে যোগাযোগ করে বিষয়টি মীমাংসার চেষ্টা করেন এবং দুই দফায় ৯০ হাজার টাকা ফেরত দেন। সোমবার তিনি বাকি টাকা ফেরত দেওয়ার পাশাপাশি ঘটনাটি মিথ্যা বলে উপস্থাপনের প্রস্তাব দেন। এতে তারা রাজি না হলে তিনি হুমকি দিতে থাকেন। পরে স্থানীয়রা বিষয়টি জেনে তাকে অবরুদ্ধ করেন।

এ বিষয়ে বক্তব্য জানতে চাইলে অভিযুক্ত এএসআই জহিরুল ইসলাম ফোন রিসিভ করে সংক্ষিপ্তভাবে জানান, তিনি তার ঊর্ধ্বতন কর্মকর্তার কক্ষে আছেন এবং কলটি কেটে দেন।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল বারিক বলেন, ঘুষের বিষয়টি তার জানা নেই। তবে স্থানীয়দের সঙ্গে এক পুলিশ কর্মকর্তার বিরোধের ঘটনায় থানার উপ-পরিদর্শক মাসুম বিল্লাহ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাকে উদ্ধার করে নিয়ে আসেন। তিনি আরও জানান, জহিরুল ইসলাম সিদ্ধিরগঞ্জ থানায় কর্মরত থাকাকালে তিনি সেখানে দায়িত্বে ছিলেন না।

অন্যদিকে, পুলিশ হেডকোয়ার্টার থেকে তদন্তের দায়িত্ব পাওয়া নারায়ণগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার (গ-সার্কেল) মেহেদী ইসলাম বলেন, জহিরুল ইসলামের বিরুদ্ধে আনিত অভিযোগের তদন্ত চলমান রয়েছে। তবে এদিনের ঘটনাটি তার জানা নেই।
খবরটি ভাল লেগেছে? এক ক্লিকে শেয়ার করুন:

আরও পড়ুন

এই বিভাগের আরও কিছু সাম্প্রতিক খবর

নারায়ণগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে খালের পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন: জেলা প্রশাসক

নারায়ণগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে খালের পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন: জেলা প্রশাসক

মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬
নারায়ণগঞ্জে জেলা পুলিশের মাস্টার প্যারেড ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

নারায়ণগঞ্জে জেলা পুলিশের মাস্টার প্যারেড ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬
মধ্যপ্রাচ্যে যুদ্ধ: সোনারগাঁয়ে জ্বালানি তদারকিতে ‘ট্যাগ অফিসার’ নিয়োগের সিদ্ধান্ত

মধ্যপ্রাচ্যে যুদ্ধ: সোনারগাঁয়ে জ্বালানি তদারকিতে ‘ট্যাগ অফিসার’ নিয়োগের সিদ্ধান্ত

সোমবার, ৩০ মার্চ ২০২৬
সিদ্ধিরগঞ্জ আঞ্চলিক কার্যালয়ে প্রশাসকের প্রথম অফিস: প্রতি সোমবার বসার ঘোষণা

সিদ্ধিরগঞ্জ আঞ্চলিক কার্যালয়ে প্রশাসকের প্রথম অফিস: প্রতি সোমবার বসার ঘোষণা

সোমবার, ৩০ মার্চ ২০২৬
নারায়ণগঞ্জে ভুল চিকিৎসায় রোগীর মৃত্যু অভিযোগ, চিকিৎসক পলাতক

নারায়ণগঞ্জে ভুল চিকিৎসায় রোগীর মৃত্যু অভিযোগ, চিকিৎসক পলাতক

সোমবার, ৩০ মার্চ ২০২৬
আড়াইহাজারে ফার্নিচার কারাখানায় আগুন, ৪০লাখ টাকার ক্ষতির দাবী

আড়াইহাজারে ফার্নিচার কারাখানায় আগুন, ৪০লাখ টাকার ক্ষতির দাবী

সোমবার, ৩০ মার্চ ২০২৬