বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬ | Thursday, 02 April 2026
অনলাইন নিউজ পোর্টাল · Narayanganj Voice
অনলাইন সংস্করণ
সত্য সংবাদ, নির্ভরযোগ্য প্রতিবেদন
শিরোনাম
দীর্ঘদিনের জলাবদ্ধতা থেকে মুক্তি পাচ্ছে গোয়ালবন্দ সরকারি প্রাথমিক বিদ্যালয় রূপগঞ্জে বিধবার বসতবাড়িতে আগুন: দগ্ধ ছেলের মৃত্যু রূপগঞ্জে ছাত্রদল নেতার কার্যালয়ে হামলা ও ভাঙচুর, আহত ৫ লাইসেন্স সংক্রান্ত অনিয়ম: নারায়ণগঞ্জে দুই ক্লিনিককে জরিমানা ইজিবাইকের ধাক্কায় শিশুর মৃত্যু থানা থেকে আসামির পলায়ন, এসআই প্রত্যাহার নারায়ণগঞ্জে গভীর রাতে পৃথক আরেকটি যৌথ অভিযানে ৪৮৮০ লিটার ডিজেল জব্দ, একজনকে কারাদণ্ড নারায়ণগঞ্জে পরিচ্ছন্নতা অভিযান: খাল থেকে ময়লা এখন রাস্তার ওপর, জনমনে প্রশ্ন — এটি কি কেবলই 'ফটোসেশন'? আড়াইহাজার থানায় এসে পালানো আসামি গ্রেফতার নারায়ণগঞ্জে ঘুষের টাকা ফেরত দিতে গিয়ে পুলিশ কর্মকর্তা অবরুদ্ধ
নারায়ণগঞ্জ ভয়েস 🔍
  1. প্রচ্ছদ
  2. /
  3. নগরের বাইরে
ইজিবাইকের ধাক্কায় শিশুর মৃত্যু
নগরের বাইরে

ইজিবাইকের ধাক্কায় শিশুর মৃত্যু

শেয়ার করুন:

নারায়ণগঞ্জ শহরের চর সৈয়দপুর এলাকায় ব্যাটারিচালিত ইজিবাইকের ধাক্কায় আবু বকর নামের তিন বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার বেলা ১১টার দিকে তৃতীয় শীতলক্ষ্যা সেতুর ঢালে এই দুর্ঘটনা ঘটে। নিহত শিশু ওই এলাকার দেলোয়ার হোসেনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে শিশুটি নিজ বাড়ি থেকে নানাবাড়ি গোপনগর যাওয়ার উদ্দেশ্যে বের হয়েছিল। পথে শীতলক্ষ্যা সেতুর ঢালে একটি দ্রুতগতির ইজিবাইক তাকে ধাক্কা দিলে সে মাথায় গুরুতর আঘাত পায়। স্থানীয়রা দ্রুত উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নারায়ণগঞ্জ সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) নজরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম জানান, পুলিশ ইজিবাইকটি জব্দ করেছে এবং চালককে আটক করা হয়েছে। নিহতের মরদেহের সুরতহাল শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এই ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে।
খবরটি ভাল লেগেছে? এক ক্লিকে শেয়ার করুন:

আরও পড়ুন

এই বিভাগের আরও কিছু সাম্প্রতিক খবর

রূপগঞ্জে বিধবার বসতবাড়িতে আগুন: দগ্ধ ছেলের মৃত্যু

রূপগঞ্জে বিধবার বসতবাড়িতে আগুন: দগ্ধ ছেলের মৃত্যু

বুধবার, ০১ এপ্রিল ২০২৬
রূপগঞ্জে ছাত্রদল নেতার কার্যালয়ে হামলা ও ভাঙচুর, আহত ৫

রূপগঞ্জে ছাত্রদল নেতার কার্যালয়ে হামলা ও ভাঙচুর, আহত ৫

বুধবার, ০১ এপ্রিল ২০২৬
থানা থেকে আসামির পলায়ন, এসআই প্রত্যাহার

থানা থেকে আসামির পলায়ন, এসআই প্রত্যাহার

বুধবার, ০১ এপ্রিল ২০২৬
নারায়ণগঞ্জে পরিচ্ছন্নতা অভিযান: খাল থেকে ময়লা এখন রাস্তার ওপর, জনমনে প্রশ্ন — এটি কি কেবলই 'ফটোসেশন'?

নারায়ণগঞ্জে পরিচ্ছন্নতা অভিযান: খাল থেকে ময়লা এখন রাস্তার ওপর, জনমনে প্রশ্ন — এটি কি কেবলই 'ফটোসেশন'?

বুধবার, ০১ এপ্রিল ২০২৬
ডেঙ্গু মোকাবিলায় পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন ডিসির

ডেঙ্গু মোকাবিলায় পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন ডিসির

মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬
রূপগঞ্জের পূর্বাচলে ১২টি ঘোড়ার মাংস ও ২৫টি জীবিত ঘোড়া জব্দ

রূপগঞ্জের পূর্বাচলে ১২টি ঘোড়ার মাংস ও ২৫টি জীবিত ঘোড়া জব্দ

শুক্রবার, ২৭ মার্চ ২০২৬