রবিবার, ১৪ জুন ২০২৬ | Sunday, 14 June 2026
অনলাইন নিউজ পোর্টাল · Narayanganj Voice
অনলাইন সংস্করণ
সত্য সংবাদ, নির্ভরযোগ্য প্রতিবেদন
শিরোনাম
নাসিকে সায়রাত মহালের ইজারা দরপত্র উন্মুক্ত; স্বচ্ছ পরিবেশের প্রশংসা প্রশাসকের নারীদের জন্য ১,৫০০ শয্যার দু’টি বিশেষায়িত হাসপাতাল করবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী ফতুল্লায় র‍্যাবের অভিযান: পরিত্যক্ত অবস্থায় ‘পেন গান’ ও গুলির খোসা উদ্ধার ফতুল্লা কেন্দ্রীয় জামে মসজিদের নতুন কমিটি গঠন: সভাপতি ফারুক, সম্পাদক রিয়াদ নারায়ণগঞ্জে আইসিইউ উদ্বোধন: স্বাস্থ্যসেবায় নতুন দিগন্তের সূচনা নারায়ণগঞ্জে 'স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং'-এর ফাইনাল ও পুরস্কার বিতরণ সম্পন্ন নারায়ণগঞ্জে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত রূপগঞ্জে মহাসড়কের ময়লা অপসারণে প্রতিমন্ত্রী মীর শাহে আলম, বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা নারায়ণগঞ্জে অজ্ঞাত ও অসহায় রোগীদের জন্য বিশেষ ইউনিটের দাবি টিম খোরশেদের ১০ জেলায় আইসিইউ উদ্বোধন ও ভিক্টোরিয়া হাসপাতাল পরিদর্শন করলেন স্বাস্থ্যমন্ত্রী
নারায়ণগঞ্জ ভয়েস 🔍
  1. প্রচ্ছদ
  2. /
  3. জাতীয়
সংসদ বসছে আজ, স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন হবে
জাতীয়

সংসদ বসছে আজ, স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন হবে

শেয়ার করুন:

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হচ্ছে আজ বৃহস্পতিবার। নতুন সংসদের  প্রথম অধিবেশনে স্পিকার ও ডেপুটি স্পিকারের নির্বাচন করা হবে।

গতকাল বুধবার (১১ মার্চ) সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে সংসদ ভবনের সরকারদলীয় সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। সেখানে স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন এবং অধিবেশনের শুরুতে সভাপতিত্বের বিষয়টি নিয়ে আলোচনা ও সিদ্ধান্ত হয়েছে।

সংখ্যাগরিষ্ঠতা থাকায় সাধারণত ক্ষমতাসীন দলের মনোনীত প্রার্থীই স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচিত হন। এ দুটি পদে ক্ষমতাসীন দল থেকেই সদস্য নির্বাচিত হয়ে থাকেন। তবে এবার ডেপুটি স্পিকারের পদটি বিরোধী দল জামায়াতে ইসলামীকে দেওয়ার প্রস্তাব দিয়েছে বিএনপি। জামায়াতে ইসলামী এই পদটি নেবে কি না, তা এখনো নিশ্চিত নয়।

বিএনপি সূত্রে জানা গেছে, স্পিকার পদে দলের স্থায়ী কমিটির দুই সদস্য আবদুল মঈন খান, হাফিজ উদ্দিন আহমদ ও সাবেক শিক্ষামন্ত্রী ওসমান ফারুকের নাম আলোচনায় রয়েছে। এর মধ্যে হাফিজ উদ্দিন আহমদের ব্যাপারে আলোচনা বেশি।

২০২৪ সালের ৫ আগস্ট গণ-অভ্যুত্থানে পতন হয় আওয়ামী লীগ সরকারের। এর দেড় বছর গত ১২ ফেব্রুয়ারি অন্তর্বর্তী সরকারের অধীনে অনুষ্ঠিত হয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। নির্বাচনে দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করেছে বিএনপি।

সংবিধান অনুযায়ী, কোনো সাধারণ নির্বাচনের ফলাফল ঘোষিত হওয়ার ৩০ দিনের মধ্যে সংসদের বৈঠক আহ্বান করতে হয়। ১২ মার্চ ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন আহ্বান করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। সে অনুযায়ী, আগামীকাল বেলা ১১টায় জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে শুরু হবে নতুন সংসদের প্রথম অধিবেশন। সাধারণত জাতীয় সংসদের প্রথম অধিবেশন দীর্ঘ হয়। এই অধিবেশন কত দিন চলবে, তা এখনো চূড়ান্ত হয়নি। জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটি গঠনের পর কমিটির বৈঠকে প্রথম অধিবেশনের সময়কাল ঠিক হবে।

আজ বেলা ১১টায় জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে শুরু হবে নতুন সংসদের প্রথম অধিবেশন। সাধারণত জাতীয় সংসদের প্রথম অধিবেশন দীর্ঘ হয়। এই অধিবেশন কত দিন চলবে, তা এখনো চূড়ান্ত হয়নি।

খবরটি ভাল লেগেছে? এক ক্লিকে শেয়ার করুন:

আরও পড়ুন

এই বিভাগের আরও কিছু সাম্প্রতিক খবর

চাঁদ দেখা গেছে: আগামী ২৮ মে দেশে পবিত্র ঈদুল আযহা

চাঁদ দেখা গেছে: আগামী ২৮ মে দেশে পবিত্র ঈদুল আযহা

সোমবার, ১৮ মে ২০২৬
এশিয়ান হাইওয়ের ধীরগতি: সংসদে এমপি মান্নানের প্রশ্ন, এলজিইডির আওতাভুক্ত নয় জানালেন মন্ত্রী

এশিয়ান হাইওয়ের ধীরগতি: সংসদে এমপি মান্নানের প্রশ্ন, এলজিইডির আওতাভুক্ত নয় জানালেন মন্ত্রী

রবিবার, ২৯ মার্চ ২০২৬
ব্রহ্মপুত্র নদের তীরে চলছে ‘পাপমুক্তির’ স্নানোৎসব

ব্রহ্মপুত্র নদের তীরে চলছে ‘পাপমুক্তির’ স্নানোৎসব

বুধবার, ২৫ মার্চ ২০২৬

জ্বালানি তেল বিতরণে রেশনিং ও সব ধরনের বিধিনিষেধ প্রত্যাহার

রবিবার, ১৫ মার্চ ২০২৬
আচরণে সংযত ও সতর্ক থাকার নির্দেশ প্রধানমন্ত্রীর

আচরণে সংযত ও সতর্ক থাকার নির্দেশ প্রধানমন্ত্রীর

বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬
হাফিজ উদ্দিন আহমদ স্পিকার নির্বাচিত হলেন

হাফিজ উদ্দিন আহমদ স্পিকার নির্বাচিত হলেন

বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬