রবিবার, ১৪ জুন ২০২৬ | Sunday, 14 June 2026
অনলাইন নিউজ পোর্টাল · Narayanganj Voice
অনলাইন সংস্করণ
সত্য সংবাদ, নির্ভরযোগ্য প্রতিবেদন
শিরোনাম
নাসিকে সায়রাত মহালের ইজারা দরপত্র উন্মুক্ত; স্বচ্ছ পরিবেশের প্রশংসা প্রশাসকের নারীদের জন্য ১,৫০০ শয্যার দু’টি বিশেষায়িত হাসপাতাল করবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী ফতুল্লায় র‍্যাবের অভিযান: পরিত্যক্ত অবস্থায় ‘পেন গান’ ও গুলির খোসা উদ্ধার ফতুল্লা কেন্দ্রীয় জামে মসজিদের নতুন কমিটি গঠন: সভাপতি ফারুক, সম্পাদক রিয়াদ নারায়ণগঞ্জে আইসিইউ উদ্বোধন: স্বাস্থ্যসেবায় নতুন দিগন্তের সূচনা নারায়ণগঞ্জে 'স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং'-এর ফাইনাল ও পুরস্কার বিতরণ সম্পন্ন নারায়ণগঞ্জে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত রূপগঞ্জে মহাসড়কের ময়লা অপসারণে প্রতিমন্ত্রী মীর শাহে আলম, বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা নারায়ণগঞ্জে অজ্ঞাত ও অসহায় রোগীদের জন্য বিশেষ ইউনিটের দাবি টিম খোরশেদের ১০ জেলায় আইসিইউ উদ্বোধন ও ভিক্টোরিয়া হাসপাতাল পরিদর্শন করলেন স্বাস্থ্যমন্ত্রী
নারায়ণগঞ্জ ভয়েস 🔍
  1. প্রচ্ছদ
  2. /
  3. মহানগর
নারায়ণগঞ্জে অজ্ঞাত ও অসহায় রোগীদের জন্য বিশেষ ইউনিটের দাবি টিম খোরশেদের
মহানগর

নারায়ণগঞ্জে অজ্ঞাত ও অসহায় রোগীদের জন্য বিশেষ ইউনিটের দাবি টিম খোরশেদের

শেয়ার করুন:

নারায়ণগঞ্জের রাস্তাঘাটে পড়ে থাকা অজ্ঞাত, অসহায় ও পরিচয়হীন অসুস্থ মানুষের চিকিৎসা নিশ্চিত করতে সরকারি হাসপাতালে বিশেষ ইউনিট চালুর দাবি জানানো হয়েছে। জেলার দুইটি প্রধান সরকারি হাসপাতালের যেকোনো একটিতে জরুরি ভিত্তিতে ২/৩ শয্যার একটি বিশেষ ইউনিট চালুর জোর দাবি জানিয়েছেন মানবিক সংগঠন ‘টিম খোরশেদ’ এবং নাগরিক সংগঠন ‘ওয়ার্কিং ফর বেটার নারায়ণগঞ্জ’-এর আহ্বায়ক ও সাবেক কাউন্সিলর মাকছুদুল আলম খন্দকার খোরশেদ।

​সম্প্রতি গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি স্বাস্থ্যমন্ত্রী, স্থানীয় সংসদ সদস্য, জেলা প্রশাসক (ডিসি), সিভিল সার্জন এবং নারায়ণগঞ্জ ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতালের তত্ত্বাবধায়কের দৃষ্টি আকর্ষণ করে এই দাবি জানান।

​বিবৃতিতে মাকছুদুল আলম খন্দকার খোরশেদ বলেন, "গত ৫ বছর যাবৎ আমরা স্বেচ্ছাসেবী সংগঠন হিসেবে রাস্তায় পড়ে থাকা পরিচয়হীন অসহায় মানুষকে সাধ্যানুযায়ী চিকিৎসা সেবা দিয়ে আসছি। এসব মানুষ সাধারণত অত্যন্ত নোংরা ও অবহেলিত অবস্থায় থাকে। এমনকি অনেকের শরীরের বিভিন্ন স্থানে পচন ধরা জখমও থাকে। যার কারণে অনেক সময় সাধারণ হাসপাতালগুলো তাদের ভর্তি নিতে অনীহা প্রকাশ করে।"

​হাসপাতাল কর্তৃপক্ষের সীমাবদ্ধতার কথা উল্লেখ করে তিনি বলেন, "হাসপাতাল প্রশাসনের মতে, এ ধরনের রোগী সাধারণ ওয়ার্ডে ভর্তি নিলে অন্য সাধারণ রোগীদের চিকিৎসা সেবা ও পরিবেশ ব্যাহত হয়, যা অনেকাংশেই সত্য। কিন্তু প্রতিটি মানুষের চিকিৎসা সেবা পাওয়া তার মৌলিক ও নাগরিক অধিকার। এই বাস্তবতার পরিপ্রেক্ষিতে আমরা মনে করি, নারায়ণগঞ্জের দুইটি সরকারি হাসপাতালের যেকোনো একটিতে মাত্র ২ থেকে ৩টি বেডের একটি আলাদা বিশেষ ইউনিট স্থাপন করলেই এই সংকটের স্থায়ী ও মানবিক সমাধান সম্ভব।"

​বিবৃতিতে তিনি আরও উল্লেখ করেন, সরকারিভাবে এই বিশেষ ইউনিট চালু করা হলে অসহায় ও অজ্ঞাত রোগীদের পরিচর্যা এবং প্রয়োজনীয় অন্যান্য সহায়তা প্রদানে ‘টিম খোরশেদ’ এবং ‘ওয়ার্কিং ফর বেটার নারায়ণগঞ্জ’ মাঠপর্যায়ে হাসপাতাল কর্তৃপক্ষকে সার্বিক সহযোগিতা করতে প্রস্তুত রয়েছে।

​স্থানীয় সচেতন মহল মনে করছেন, জেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগ এই মানবিক আবেদনে সাড়া দিলে নারায়ণগঞ্জের রাস্তায় পড়ে থাকা শত শত পরিচয়হীন ও মুমূর্ষু মানুষের জীবন রক্ষা পাবে এবং চিকিৎসা ক্ষেত্রে একটি অনন্য দৃষ্টান্ত স্থাপিত হবে।

খবরটি ভাল লেগেছে? এক ক্লিকে শেয়ার করুন:

আরও পড়ুন

এই বিভাগের আরও কিছু সাম্প্রতিক খবর

নাসিকে সায়রাত মহালের ইজারা দরপত্র উন্মুক্ত; স্বচ্ছ পরিবেশের প্রশংসা প্রশাসকের

নাসিকে সায়রাত মহালের ইজারা দরপত্র উন্মুক্ত; স্বচ্ছ পরিবেশের প্রশংসা প্রশাসকের

রবিবার, ১৪ জুন ২০২৬
নারায়ণগঞ্জে আইসিইউ উদ্বোধন: স্বাস্থ্যসেবায় নতুন দিগন্তের সূচনা

নারায়ণগঞ্জে আইসিইউ উদ্বোধন: স্বাস্থ্যসেবায় নতুন দিগন্তের সূচনা

রবিবার, ১৪ জুন ২০২৬
নারায়ণগঞ্জে 'স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং'-এর ফাইনাল ও পুরস্কার বিতরণ সম্পন্ন

নারায়ণগঞ্জে 'স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং'-এর ফাইনাল ও পুরস্কার বিতরণ সম্পন্ন

রবিবার, ১৪ জুন ২০২৬
নারায়ণগঞ্জে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

নারায়ণগঞ্জে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

রবিবার, ১৪ জুন ২০২৬
১০ জেলায় আইসিইউ উদ্বোধন ও ভিক্টোরিয়া হাসপাতাল পরিদর্শন করলেন স্বাস্থ্যমন্ত্রী

১০ জেলায় আইসিইউ উদ্বোধন ও ভিক্টোরিয়া হাসপাতাল পরিদর্শন করলেন স্বাস্থ্যমন্ত্রী

রবিবার, ১৪ জুন ২০২৬
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি: দেওভোগ সিটি পার্কে নাসিকের উদ্যোগে চারা রোপণ, উপস্থিত প্রশাসক সাখাওয়াত হোসেন

প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি: দেওভোগ সিটি পার্কে নাসিকের উদ্যোগে চারা রোপণ, উপস্থিত প্রশাসক সাখাওয়াত হোসেন

শনিবার, ১৩ জুন ২০২৬