বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬ | Thursday, 25 June 2026
অনলাইন নিউজ পোর্টাল · Narayanganj Voice
অনলাইন সংস্করণ
সত্য সংবাদ, নির্ভরযোগ্য প্রতিবেদন
শিরোনাম
আড়াইহাজারে এসিল্যান্ডের ওপর ডাকাত দলের হামলা: গ্রেপ্তার ২ ছুরি ও লুণ্ঠিত টাকাসহ চর সৈয়দপুরের ২ ছিনতাইকারী গ্রেফতার ছয় মাসের মধ্যে শেষ হবে কাঁচপুর আন্তঃজেলা বাস টার্মিনালের কাজ: প্রতিমন্ত্রী হাবিবুর রশীদ চাষাড়া থেকে নিষিদ্ধ সংগঠনের ২ সদস্য গ্রেফতার: রূপগঞ্জ ও বন্দরের দুই যুবনেতা রিমান্ডে নারায়ণগঞ্জে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৮ পরিবারে ১ কোটি ১৮ লক্ষ টাকার চেক প্রদান অস্ত্রধারীদের ঢাকায় ডেকে মরিচের গুঁড়া ছিটিয়ে অস্ত্র লুট: চক্রের ৪ সদস্য গ্রেপ্তার নারায়ণগঞ্জে ডিশ ব্যবসায়ী নাসির হত্যার বিচার দাবিতে সড়ক অবরোধ, যানজট ফতুল্লায় নদী দূষণের দায়ে ডাইং কারখানাকে জরিমানা ডিএনডি খালের দূষণরোধে জেলা প্রশাসকের হুঁশিয়ারি: অবৈধ কলকারখানা বন্ধের নির্দেশ ২৮ জুন দেশজুড়ে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন: সফল করতে সংবাদ সম্মেলন
নারায়ণগঞ্জ ভয়েস 🔍
  1. প্রচ্ছদ
  2. /
  3. দুর্যোগ
ফতুল্লায় সোয়েটার কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড
দুর্যোগ

ফতুল্লায় সোয়েটার কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড

শেয়ার করুন:

নারায়ণগঞ্জের ফতুল্লায় ভেকু দিয়ে মাটি তুলতে গিয়ে তিতাস গ্যাস লাইনের লিকেজ থেকে একটি সোয়েটার কারখানায় আগুনের ঘটনা ঘটেছে।

সোমবার (২ মার্চ) রাত প্রায় ৯ টায় ফতুল্লার পঞ্চবটি এলাকায় কে-লিগো সোয়েটার কারখানায় এ ঘটনা ঘটে। এতে কোন হতাহত না হলেও এলাকাবাসীর মধ্যে আতংক দেখা দেয়।

কারখানার প্রোটাকশন ম্যানেজার বাবুল আহমেদ দাবি জানান, আগুনে কারখানার বয়লারের অধিকাংশ স্থান পুড়ে যায় এতে প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন বলেন, কারখানার বয়লারের সামনে মাটির নিচে ছিল তিতাস গ্যাস সংযোগ। মাটি তুলতে গেলে সংযোগের থাকা লিকেজ থেকে গ্যাস বেরিয়ে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। আগুন অনেকটা উপরে ওঠায় এলাকাবাসীর মধ্যে কিছুটা আতংক ছড়িয়ে পড়েছিল।

তৎক্ষণাৎ জাতীয় জরুরি নম্বরে ফোন পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে দুই ইউনিট আগুন নিয়ন্ত্রন করা হয় বলেও জানান তিনি।
খবরটি ভাল লেগেছে? এক ক্লিকে শেয়ার করুন:

আরও পড়ুন

এই বিভাগের আরও কিছু সাম্প্রতিক খবর

ভয়াবহ ভূমিকম্পে কাঁপল দেশ

শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৬
ভূমিকম্পের ঝুঁকি কমাতে এখনই নিন প্রস্তুতি: জানুন জীবন বাঁচানোর জরুরি পদক্ষেপ

ভূমিকম্পের ঝুঁকি কমাতে এখনই নিন প্রস্তুতি: জানুন জীবন বাঁচানোর জরুরি পদক্ষেপ

সোমবার, ২৪ নভেম্বর ২০২৫