বিনোদন
ঐতিহ্যবাহী সোনারগাঁয়ে আনন্দময় পিঠা উৎসব অনুষ্ঠিত
ঐতিহ্যবাহী সোনারগাঁয়ে আজ সারা দিন হাজারো মানুষ মেতে উঠেছিল শীতকালীন পিঠা উৎসবে। সোনারগাঁ ক্যাডেট স্কুল এন্ড কলেজ ও অগ্নিবীনা কিন্ডারগার্টেনের যৌথ আয়োজনে আজ
সকালে পৌর ভবনাথপুর এলাকায় এই পিঠা উৎসব অনুষ্ঠিত হয়।
অ্যাড. মাসুম সরকারের সভাপতিত্বে পিঠা উৎসবে প্রধান অতিথি ছিলেন সোনারগাঁ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশনের দপ্তর সম্পাদক ডঃ আজগর আলী, সাবেক মেজর মোঃ নাসির উদ্দীন, সোনারগাঁও পৌরসভা বিএনপির সভাপতি শাহজাহান মেম্বার, সোনারগাঁও পৌরসভার সাবেক কাউন্সিলর ফারুক আহমেদ তপন, ব্যাংকার মতিউর রহমান প্রমুখ।
আয়োজকরা জানান, পিঠা উৎসব হচ্ছে বাঙালি সংস্কৃতির এক ঐতিহ্যবাহী শীতকালীন উৎসব। ঐতিহ্যকে স্মরণে রাখতে ও হরেক রকম পিঠার সাথে পরিচয় করিয়ে দিতে এই আয়োজন। প্রতি বছর এমন উৎসবের আয়োজন করা হবে জানিয়ে তারা বলেন এবার উৎসবে ভাপা, চিতই, পুলি, পাটিসাপটাসহ ৪৮ রকমের পিঠা প্রদর্শণ ও বিক্রি করা হয়।