রবিবার, ১০ মে ২০২৬ | Sunday, 10 May 2026
অনলাইন নিউজ পোর্টাল · Narayanganj Voice
অনলাইন সংস্করণ
সত্য সংবাদ, নির্ভরযোগ্য প্রতিবেদন
শিরোনাম
১০ মামলায় আইভীর জামিন বহাল, মুক্তিতে বাধা নেই নারায়ণগঞ্জে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ২১টি অস্থায়ী পশুর হাটের ইজারা বিজ্ঞপ্তি প্রকাশ রূপগঞ্জে পুলিশে হামলা ও আসামি ছিনতাই: প্রধান আসামিসহ ৭ জন কক্সবাজারে গ্রেফতার ফতুল্লায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ: একই পরিবারের শিশুসহ দগ্ধ ৫, সবার অবস্থাই আশঙ্কাজনক ফতুল্লায় থানা থেকে লুট হওয়া শটগান ও গুলিসহ যুবক গ্রেফতার সিদ্ধিরগঞ্জ বিহারী ক্যাম্পে যৌথ বাহিনীর অভিযান: মাদকসহ গ্রেফতার ৬, আটক আরও ৫ সিদ্ধিরগঞ্জে বিয়ের অনুষ্ঠানে চাঁদার দাবিতে হামলা-লুটপাট, শিশুসহ আহত ৪ নারায়ণগঞ্জে আবারও হকারদের দখলে বঙ্গবন্ধু সড়কের ফুটপাত: ভোগান্তিতে পথচারী ফতুল্লায় বিশাল মাদকসহ দুই ব্যবসায়ী গ্রেফতার; ইয়াবা, হেরোইন ও গাঁজা উদ্ধার বন্দর এলাকায় ত্রাস সৃষ্টিকারী ‘ক্যাডার সোহেল’ গ্রেফতার, মামলা ১৪টি
নারায়ণগঞ্জ ভয়েস 🔍
  1. প্রচ্ছদ
  2. /
  3. নগরের বাইরে
সিদ্ধিরগঞ্জে বিয়ের অনুষ্ঠানে চাঁদার দাবিতে হামলা-লুটপাট, শিশুসহ আহত ৪
নগরের বাইরে

সিদ্ধিরগঞ্জে বিয়ের অনুষ্ঠানে চাঁদার দাবিতে হামলা-লুটপাট, শিশুসহ আহত ৪

শেয়ার করুন:
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে চাঁদার দাবিতে একটি বিয়ের অনুষ্ঠানে হামলা, মারধর ও স্বর্ণালঙ্কার লুটপাটের অভিযোগ উঠেছে। 

শুক্রবার (৮ মে) রাত সাড়ে ৮টার দিকে নাসিক ১০ নম্বর ওয়ার্ডের গোদনাইল ২ নম্বর ঢাকেশ্বরী এলাকায় এ ঘটনা ঘটে। হামলাকারীদের মারধরে নারী ও শিশুসহ অন্তত ৪ জন আহত হয়েছেন।
​এ ঘটনায় শনিবার (৯ মে) সকালে ভুক্তভোগী লিমা আক্তার বাদী হয়ে ৭ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ১৫-২০ জনকে আসামি করে সিদ্ধিরগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
​অভিযুক্ত ও ঘটনার বিবরণ: মামলায় অভিযুক্তরা হলেন—একই এলাকার মৃদুল (২৩), মাহির (২০), লিটন (৫২), বকুল (৪০), রওশন (৪৫), আকলিমা (৪৮) ও আরাফাত (৩৬)।

​অভিযোগ সূত্রে জানা যায়, শুক্রবার রাতে স্থানীয় বাসিন্দা হেলাল উদ্দিনের বাড়িতে তার মেয়ের বিয়ের অনুষ্ঠান চলছিল। অনুষ্ঠান চলাকালে অভিযুক্তরা সেখানে উপস্থিত হয়ে মোটা অঙ্কের চাঁদা দাবি করে। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তারা ক্ষিপ্ত হয়ে হেলাল উদ্দিনকে গালিগালাজ ও মারধর শুরু করে। তাকে বাঁচাতে স্বজনরা এগিয়ে এলে হামলাকারীরা লাঠিসোটা ও ইট-পাটকেল নিয়ে তাদের ওপর ঝাঁপিয়ে পড়ে।

হামলায় গুরুতর আহত হন আকলিমা (৩৬), সাদমান (১১), টুটুল (২৮) ও লিমা আক্তার। এদের মধ্যে ইটের আঘাতে আকলিমার মাথা ফেটে যায়। আহতদের উদ্ধার করে তাৎক্ষণিকভাবে নারায়ণগঞ্জের ৩০০ শয্যা বিশিষ্ট (খানপুর) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
​বাদী অভিযোগে উল্লেখ করেন, হামলার একপর্যায়ে বিবাদীরা ১ ভরি ৪ আনা ও ৮ আনা ওজনের দুটি স্বর্ণের চেইন ছিনিয়ে নিয়ে যায়।

এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হক জানান, "বিয়ের অনুষ্ঠানে হামলার ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি বর্তমানে তদন্তাধীন রয়েছে। তদন্ত শেষে অপরাধীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।"
​এদিকে ঘটনার পর থেকে অভিযুক্তদের এলাকায় পাওয়া যায়নি এবং তাদের পক্ষ থেকেও কোনো বক্তব্য পাওয়া সম্ভব হয়নি।
খবরটি ভাল লেগেছে? এক ক্লিকে শেয়ার করুন:

আরও পড়ুন

এই বিভাগের আরও কিছু সাম্প্রতিক খবর

রূপগঞ্জে পুলিশে হামলা ও আসামি ছিনতাই: প্রধান আসামিসহ ৭ জন কক্সবাজারে গ্রেফতার

রূপগঞ্জে পুলিশে হামলা ও আসামি ছিনতাই: প্রধান আসামিসহ ৭ জন কক্সবাজারে গ্রেফতার

রবিবার, ১০ মে ২০২৬
ফতুল্লায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ: একই পরিবারের শিশুসহ দগ্ধ ৫, সবার অবস্থাই আশঙ্কাজনক

ফতুল্লায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ: একই পরিবারের শিশুসহ দগ্ধ ৫, সবার অবস্থাই আশঙ্কাজনক

রবিবার, ১০ মে ২০২৬
ফতুল্লায় থানা থেকে লুট হওয়া শটগান ও গুলিসহ যুবক গ্রেফতার

ফতুল্লায় থানা থেকে লুট হওয়া শটগান ও গুলিসহ যুবক গ্রেফতার

রবিবার, ১০ মে ২০২৬
সিদ্ধিরগঞ্জ বিহারী ক্যাম্পে যৌথ বাহিনীর অভিযান: মাদকসহ গ্রেফতার ৬, আটক আরও ৫

সিদ্ধিরগঞ্জ বিহারী ক্যাম্পে যৌথ বাহিনীর অভিযান: মাদকসহ গ্রেফতার ৬, আটক আরও ৫

শনিবার, ০৯ মে ২০২৬
ফতুল্লায় বিশাল মাদকসহ দুই ব্যবসায়ী গ্রেফতার; ইয়াবা, হেরোইন ও গাঁজা উদ্ধার

ফতুল্লায় বিশাল মাদকসহ দুই ব্যবসায়ী গ্রেফতার; ইয়াবা, হেরোইন ও গাঁজা উদ্ধার

শনিবার, ০৯ মে ২০২৬
বন্দর এলাকায় ত্রাস সৃষ্টিকারী ‘ক্যাডার সোহেল’ গ্রেফতার, মামলা ১৪টি

বন্দর এলাকায় ত্রাস সৃষ্টিকারী ‘ক্যাডার সোহেল’ গ্রেফতার, মামলা ১৪টি

শনিবার, ০৯ মে ২০২৬