বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬ | Thursday, 25 June 2026
অনলাইন নিউজ পোর্টাল · Narayanganj Voice
অনলাইন সংস্করণ
সত্য সংবাদ, নির্ভরযোগ্য প্রতিবেদন
শিরোনাম
আড়াইহাজারে এসিল্যান্ডের ওপর ডাকাত দলের হামলা: গ্রেপ্তার ২ ছুরি ও লুণ্ঠিত টাকাসহ চর সৈয়দপুরের ২ ছিনতাইকারী গ্রেফতার ছয় মাসের মধ্যে শেষ হবে কাঁচপুর আন্তঃজেলা বাস টার্মিনালের কাজ: প্রতিমন্ত্রী হাবিবুর রশীদ চাষাড়া থেকে নিষিদ্ধ সংগঠনের ২ সদস্য গ্রেফতার: রূপগঞ্জ ও বন্দরের দুই যুবনেতা রিমান্ডে নারায়ণগঞ্জে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৮ পরিবারে ১ কোটি ১৮ লক্ষ টাকার চেক প্রদান অস্ত্রধারীদের ঢাকায় ডেকে মরিচের গুঁড়া ছিটিয়ে অস্ত্র লুট: চক্রের ৪ সদস্য গ্রেপ্তার নারায়ণগঞ্জে ডিশ ব্যবসায়ী নাসির হত্যার বিচার দাবিতে সড়ক অবরোধ, যানজট ফতুল্লায় নদী দূষণের দায়ে ডাইং কারখানাকে জরিমানা ডিএনডি খালের দূষণরোধে জেলা প্রশাসকের হুঁশিয়ারি: অবৈধ কলকারখানা বন্ধের নির্দেশ ২৮ জুন দেশজুড়ে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন: সফল করতে সংবাদ সম্মেলন
নারায়ণগঞ্জ ভয়েস 🔍
  1. প্রচ্ছদ
  2. /
  3. organization
তানযীমুল উম্মাহ হিফয মাদরাসা নারায়ণগঞ্জ শহর শাখায় আল-কুরআন হিফয সমাপনী ও সবক অনুষ্ঠান অনুষ্ঠিত
organization

তানযীমুল উম্মাহ হিফয মাদরাসা নারায়ণগঞ্জ শহর শাখায় আল-কুরআন হিফয সমাপনী ও সবক অনুষ্ঠান অনুষ্ঠিত

শেয়ার করুন:
তানযীমুল উম্মাহ হিফয মাদরাসা নারায়ণগঞ্জ শহর শাখায় আল-কুরআন হিফয সমাপনী ও সবক অনুষ্ঠান অনুষ্ঠিত

নারায়ণগঞ্জ ভয়েস ॥

তানযীমুল উম্মাহ হিফয মাদরাসা, নারায়ণগঞ্জ শহর শাখার উদ্যোগে পবিত্র আল-কুরআনের হিফয সমাপনী ও সবক অনুষ্ঠান উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাফেজ মাওলানা নাসিরুদ্দিন, সহকারী সুপার, শাহ ফতেহউল্লাহ ইসলামিয়া দাখিল মাদরাসা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষানুরাগী মনজুরুল রহমান ও মাকসুদর রহমান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোঃ আসলাম মিয়া, সিনিয়র ডিরেক্টর, তানযীমুল উম্মাহ ফাউন্ডেশন এবং ব্রাঞ্চ চেয়ারম্যান, তানযীমুল উম্মাহ হিফয মাদরাসা, নারায়ণগঞ্জ শহর শাখা।

সভাপতির বক্তব্যে তিনি বলেন,

“তোমরা যারা এখানে পবিত্র কুরআন তেলাওয়াত ও হিফযের মতো মহান ইবাদতে নিজেকে সম্পৃক্ত করেছ, তোমাদের প্রতি আমাদের প্রত্যাশা অনেক। তোমরা বাবা-মাকে সম্মান করবে, তাদের কাজে সহযোগিতা করবে, বাবার মাথায় স্নেহভরে হাত বুলিয়ে দোয়া করবে। সমাজে সবার প্রতি বিনয় দেখাবে—দারোয়ান থেকে শুরু করে কাজের বুয়াকেও সালাম দিবে। আগামীতে তোমরাই এই দেশ ও সমাজের নেতৃত্ব দেবে—কুরআনের আদর্শে দেশ গড়বে।”

অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে আনুষ্ঠানিকতা শুরু হয়। তেলাওয়াত করেন মাদরাসার শিক্ষার্থী আয়াত আবরার তাঈফ।

স্বাগত বক্তব্য রাখেন ইকবাল হোসাইন, শাখা প্রধান, তানযীমুল উম্মাহ হিফয মাদরাসা, নারায়ণগঞ্জ শহর শাখা। 
অত্র শাখার হিফয সমাপনী শিক্ষার্থী রিজওয়ানা ইসলাম কে ক্রেস্ট প্রদান করা হয়।

অনুষ্ঠানে শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। হিফয সমাপনকারী শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট ও উপহার তুলে দেন অতিথিরা।

শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানটি সম্পন্ন হয়।
খবরটি ভাল লেগেছে? এক ক্লিকে শেয়ার করুন:

আরও পড়ুন

এই বিভাগের আরও কিছু সাম্প্রতিক খবর

নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্সের সৌজন্য সাক্ষাৎ: জেলা প্রশাসককে ফুলেল শুভেচ্ছা ও বিদায় সংবর্ধনা

নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্সের সৌজন্য সাক্ষাৎ: জেলা প্রশাসককে ফুলেল শুভেচ্ছা ও বিদায় সংবর্ধনা

রবিবার, ১৬ নভেম্বর ২০২৫
বিকেএমইএ সভাপতি মোহাম্মদ হাতেমকে নিয়ে তোলারাম কলেজের ঘটনায় বিসিক সমবায় সমিতির নিন্দা

বিকেএমইএ সভাপতি মোহাম্মদ হাতেমকে নিয়ে তোলারাম কলেজের ঘটনায় বিসিক সমবায় সমিতির নিন্দা

বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫
নতুন প্রজন্মকে উদ্যোক্তা বানানোর লক্ষ্যে IBWF আয়োজিত ‘এন্টারপ্রিনিউর সামিট ২০২৫’

নতুন প্রজন্মকে উদ্যোক্তা বানানোর লক্ষ্যে IBWF আয়োজিত ‘এন্টারপ্রিনিউর সামিট ২০২৫’

মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫
নারায়ণগঞ্জ ভয়েসের নির্বাহী সম্পাদক কাওসার মাহমুদ এর একমাত্র কন্যা নুসাইবা মাহমুদের জন্মদিন উপলক্ষ্যে নারায়ণগঞ্জ ভয়েসের  পক্ষ থেকে জানানো হয়েছে আন্তরিক শুভেচ্ছা ও দোয়া।

নারায়ণগঞ্জ ভয়েসের নির্বাহী সম্পাদক কাওসার মাহমুদ এর একমাত্র কন্যা নুসাইবা মাহমুদের জন্মদিন উপলক্ষ্যে নারায়ণগঞ্জ ভয়েসের পক্ষ থেকে জানানো হয়েছে আন্তরিক শুভেচ্ছা ও দোয়া।

মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫
নারায়ণগঞ্জ কলেজে উদ্যোক্তা সেমিনার নিয়ে শিক্ষার্থীদের মধ্যে উৎসাহ — প্রচারণায় প্রাণচাঞ্চল্য

নারায়ণগঞ্জ কলেজে উদ্যোক্তা সেমিনার নিয়ে শিক্ষার্থীদের মধ্যে উৎসাহ — প্রচারণায় প্রাণচাঞ্চল্য

সোমবার, ০৩ নভেম্বর ২০২৫
সমবায় দিবস উপলক্ষে নারায়ণগঞ্জে বর্ণাঢ্য র‍্যালি — অংশ নেয় ফতুল্লা বাজার নিত্যপণ্য বিক্রেতা সমবায় সমিতি

সমবায় দিবস উপলক্ষে নারায়ণগঞ্জে বর্ণাঢ্য র‍্যালি — অংশ নেয় ফতুল্লা বাজার নিত্যপণ্য বিক্রেতা সমবায় সমিতি

শনিবার, ০১ নভেম্বর ২০২৫