বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬ | Thursday, 25 June 2026
অনলাইন নিউজ পোর্টাল · Narayanganj Voice
অনলাইন সংস্করণ
সত্য সংবাদ, নির্ভরযোগ্য প্রতিবেদন
শিরোনাম
আড়াইহাজারে এসিল্যান্ডের ওপর ডাকাত দলের হামলা: গ্রেপ্তার ২ ছুরি ও লুণ্ঠিত টাকাসহ চর সৈয়দপুরের ২ ছিনতাইকারী গ্রেফতার ছয় মাসের মধ্যে শেষ হবে কাঁচপুর আন্তঃজেলা বাস টার্মিনালের কাজ: প্রতিমন্ত্রী হাবিবুর রশীদ চাষাড়া থেকে নিষিদ্ধ সংগঠনের ২ সদস্য গ্রেফতার: রূপগঞ্জ ও বন্দরের দুই যুবনেতা রিমান্ডে নারায়ণগঞ্জে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৮ পরিবারে ১ কোটি ১৮ লক্ষ টাকার চেক প্রদান অস্ত্রধারীদের ঢাকায় ডেকে মরিচের গুঁড়া ছিটিয়ে অস্ত্র লুট: চক্রের ৪ সদস্য গ্রেপ্তার নারায়ণগঞ্জে ডিশ ব্যবসায়ী নাসির হত্যার বিচার দাবিতে সড়ক অবরোধ, যানজট ফতুল্লায় নদী দূষণের দায়ে ডাইং কারখানাকে জরিমানা ডিএনডি খালের দূষণরোধে জেলা প্রশাসকের হুঁশিয়ারি: অবৈধ কলকারখানা বন্ধের নির্দেশ ২৮ জুন দেশজুড়ে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন: সফল করতে সংবাদ সম্মেলন
নারায়ণগঞ্জ ভয়েস 🔍
  1. প্রচ্ছদ
  2. /
  3. publicsuffering
নারায়ণগঞ্জে ইশাখা রোডের বেহাল অবস্থা, মেরামতের দাবি স্থানীয়দের
publicsuffering

নারায়ণগঞ্জে ইশাখা রোডের বেহাল অবস্থা, মেরামতের দাবি স্থানীয়দের

শেয়ার করুন:
নারায়ণগঞ্জে ইশাখা রোডের বেহাল অবস্থা, মেরামতের দাবি স্থানীয়দের

নারায়ণগঞ্জ শহরের ইশাখা রোড থেকে নবীগঞ্জ গুদারাঘাট পর্যন্ত সড়কটি এখন চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। পুরো রাস্তাজুড়ে গর্ত, কাঁদা, পানি আর ভাঙাচোরা—দেখলে মনে হয় যেন যুদ্ধবিধ্বস্ত কোনো এলাকা!

স্থানীয়রা জানান, হাজিগঞ্জ রেললাইন মোড় থেকে শুরু করে আইইটি স্কুল পর্যন্ত রাস্তাটির একটিও জায়গা অক্ষত নেই। কোথাও গর্ত, কোথাও হাঁটু-সমান পানি—রাস্তায় হাঁটা বা রিকশা চালানো যেন প্রতিদিনের এক যুদ্ধ।

প্রতিদিন অফিসগামী মানুষ থেকে শুরু করে শিক্ষার্থীরা পর্যন্ত এই দুর্ভোগের শিকার হচ্ছেন। বৃষ্টির পর কাদা আর পানি জমে রাস্তাটি পরিণত হয় ছোট ছোট পুকুরে। প্রায়ই রিকশা উল্টে যায়, পথচারীরা পড়ে গিয়ে আহত হন।

স্থানীয় এক ব্যবসায়ী ক্ষোভ প্রকাশ করে বলেন, “এই রাস্তায় প্রতিদিন মানুষ কষ্টে চলাচল করে, অথচ কেউ দেখে না। হয়তো এই পথে কোনো ভিআইপি যান না, তাই মেরামতের দরকারও কেউ মনে করছে না।”

আরেকজন পথচারী বলেন, “নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা যদি একদিন এই রাস্তা দিয়ে হাঁটেন, তাহলে বুঝবেন আমরা মানুষ না মাছ হয়ে চলাচল করি!”

অবহেলা ও দুর্ভোগে অতিষ্ঠ সাধারণ মানুষ দ্রুত সড়ক সংস্কারের দাবি জানিয়েছেন। অনেকেই বলেছেন, “রাস্তা ঠিক না হলে ভোটের সময় আমরাও উত্তর দেবো—না ভোট দিয়ে।”
খবরটি ভাল লেগেছে? এক ক্লিকে শেয়ার করুন:

আরও পড়ুন

এই বিভাগের আরও কিছু সাম্প্রতিক খবর

ভূমিকম্পে সিদ্ধিরগঞ্জে ৫ তলা ভবন হেলে পড়ল, আতঙ্কে নামতে গিয়ে আহত বেশ কয়েকজন

ভূমিকম্পে সিদ্ধিরগঞ্জে ৫ তলা ভবন হেলে পড়ল, আতঙ্কে নামতে গিয়ে আহত বেশ কয়েকজন

শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫
নারায়ণগঞ্জে ৫.২ মাত্রার ভূমিকম্প, তীব্র কম্পনে জনমনে আতঙ্ক

নারায়ণগঞ্জে ৫.২ মাত্রার ভূমিকম্প, তীব্র কম্পনে জনমনে আতঙ্ক

শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫
ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কে তীব্র যানজট, ঘণ্টার পর ঘণ্টা স্থবির যান চলাচল

ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কে তীব্র যানজট, ঘণ্টার পর ঘণ্টা স্থবির যান চলাচল

বুধবার, ০১ অক্টোবর ২০২৫
বন্দর–মদনপুর সড়কের বেহাল দশা, চলাচলে চরম ভোগান্তি  নারায়ণগঞ্জের বন্দর–মদনপুর সড়ক এখন জনদুর্ভোগের আরেক

বন্দর–মদনপুর সড়কের বেহাল দশা, চলাচলে চরম ভোগান্তি নারায়ণগঞ্জের বন্দর–মদনপুর সড়ক এখন জনদুর্ভোগের আরেক

রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫
নবীগঞ্জ ঘুদারাঘাট থেকে আই ই টি স্কুল পর্যন্ত তীব্র যানজট সাধারণ মানুষের ভোগান্তি চরমে।

নবীগঞ্জ ঘুদারাঘাট থেকে আই ই টি স্কুল পর্যন্ত তীব্র যানজট সাধারণ মানুষের ভোগান্তি চরমে।

শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫
মানববন্ধনের পর বন্দর উপজেলা জামায়াতে ইসলামীর স্মারকলিপি প্রদান—রোডস অ্যান্ড হাইওয়ে কর্তৃপক্ষের ১৫ দিনের মধ্যে মেরামত শুরু এবং নভেম্বর ডিসেম্বরের মধ্যে পূর্ণ সংস্কারে প্রতিশ্রুতি।

মানববন্ধনের পর বন্দর উপজেলা জামায়াতে ইসলামীর স্মারকলিপি প্রদান—রোডস অ্যান্ড হাইওয়ে কর্তৃপক্ষের ১৫ দিনের মধ্যে মেরামত শুরু এবং নভেম্বর ডিসেম্বরের মধ্যে পূর্ণ সংস্কারে প্রতিশ্রুতি।

মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫