রবিবার, ১৪ জুন ২০২৬ | Sunday, 14 June 2026
অনলাইন নিউজ পোর্টাল · Narayanganj Voice
অনলাইন সংস্করণ
সত্য সংবাদ, নির্ভরযোগ্য প্রতিবেদন
শিরোনাম
নাসিকে সায়রাত মহালের ইজারা দরপত্র উন্মুক্ত; স্বচ্ছ পরিবেশের প্রশংসা প্রশাসকের নারীদের জন্য ১,৫০০ শয্যার দু’টি বিশেষায়িত হাসপাতাল করবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী ফতুল্লায় র‍্যাবের অভিযান: পরিত্যক্ত অবস্থায় ‘পেন গান’ ও গুলির খোসা উদ্ধার ফতুল্লা কেন্দ্রীয় জামে মসজিদের নতুন কমিটি গঠন: সভাপতি ফারুক, সম্পাদক রিয়াদ নারায়ণগঞ্জে আইসিইউ উদ্বোধন: স্বাস্থ্যসেবায় নতুন দিগন্তের সূচনা নারায়ণগঞ্জে 'স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং'-এর ফাইনাল ও পুরস্কার বিতরণ সম্পন্ন নারায়ণগঞ্জে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত রূপগঞ্জে মহাসড়কের ময়লা অপসারণে প্রতিমন্ত্রী মীর শাহে আলম, বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা নারায়ণগঞ্জে অজ্ঞাত ও অসহায় রোগীদের জন্য বিশেষ ইউনিটের দাবি টিম খোরশেদের ১০ জেলায় আইসিইউ উদ্বোধন ও ভিক্টোরিয়া হাসপাতাল পরিদর্শন করলেন স্বাস্থ্যমন্ত্রী
নারায়ণগঞ্জ ভয়েস 🔍
  1. প্রচ্ছদ
  2. /
  3. নগরের বাইরে
ফতুল্লায় পুলিশ-র‌্যাব-ডিবির যৌথ ব্লক রেইড: মাদকসহ গ্রেফতার ৯
নগরের বাইরে

ফতুল্লায় পুলিশ-র‌্যাব-ডিবির যৌথ ব্লক রেইড: মাদকসহ গ্রেফতার ৯

শেয়ার করুন:

নারায়ণগঞ্জের ফতুল্লায় পুলিশ, র‌্যাব ও জেলা গোয়েন্দা শাখার (ডিবি) এক যৌথ অভিযানে ১৬০ পিস ইয়াবা ও ১০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক কারবারিসহ মোট ৯ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। গতকাল শনিবার (১৩ জুন) বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত ফতুল্লা মডেল থানাধীন কুতুবপুর ইউনিয়নের পাগলা, বৌ বাজার, শাহী মহল্লা ও নিশ্চিন্তপুর এলাকায় এই চিরুনি অভিযান পরিচালনা করা হয়।

​পুলিশ সূত্রে জানা গেছে, নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) তারেক আল মেহেদীর তত্ত্বাবধানে এই অভিযান পরিচালিত হয়। ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাহবুব আলমের নেতৃত্বে পুলিশ, র‌্যাব ও ডিবি সদস্যরা কুতুবপুরের চিহ্নিত অপরাধ প্রবণ এলাকাগুলোতে যৌথ ব্লক রেইড দেন।

​অভিযানে গ্রেফতারকৃতরা হলেন— শাহী মহল্লা নিশ্চিন্তপুর এলাকার নিজাম উদ্দিন (৩৪), পাগলা এলাকার গনেস (৪৭), জুবায়ের হোসেন আকাশ (২৪), সজিব (২৩), পাগলা শাহী বাজার এলাকার মামুন (২৬), নুর আলম বাবু (৪০), পাগলা পূর্বপাড়া বৌ বাজার এলাকার মোঃ নাসিম (৩০), সামাদ (২৭) এবং নুরবাগ এলাকার মোঃ টুটুল (৩৯)।

​পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের তল্লাশি করে ১ নম্বর আসামি নিজাম উদ্দিনের কাছ থেকে ১৬০ পিস ইয়াবা এবং ২ নম্বর আসামি গনেশ রাজবংশীর কাছ থেকে ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করে জব্দ করা হয়।

​ফতুল্লা মডেল থানা পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামিদের পিসিপিআর (পূর্ববর্তী অপরাধের রেকর্ড) যাচাই করে দেখা গেছে যে, তাদের বিরুদ্ধে একাধিক মাদকের মামলা রয়েছে।

​অভিযানের বিষয়ে ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাহবুব আলম জানান, গ্রেফতারকৃত ২ জন চিহ্নিত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে। এছাড়া বিভিন্ন অপরাধে জড়িত বাকি ৭ আসামির বিরুদ্ধে ফৌজদারি কার্যবিধি আইনে আইনগত ব্যবস্থা গ্রহণ করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। মাদক, কিশোর গ্যাং ও যে-কোনো অপরাধ দমনে ফতুল্লা থানা পুলিশের এই চিরুনি অভিযান অব্যাহত থাকবে।

খবরটি ভাল লেগেছে? এক ক্লিকে শেয়ার করুন:

আরও পড়ুন

এই বিভাগের আরও কিছু সাম্প্রতিক খবর

নারীদের জন্য ১,৫০০ শয্যার দু’টি বিশেষায়িত হাসপাতাল করবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী

নারীদের জন্য ১,৫০০ শয্যার দু’টি বিশেষায়িত হাসপাতাল করবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী

রবিবার, ১৪ জুন ২০২৬
ফতুল্লায় র‍্যাবের অভিযান: পরিত্যক্ত অবস্থায় ‘পেন গান’ ও গুলির খোসা উদ্ধার

ফতুল্লায় র‍্যাবের অভিযান: পরিত্যক্ত অবস্থায় ‘পেন গান’ ও গুলির খোসা উদ্ধার

রবিবার, ১৪ জুন ২০২৬
ফতুল্লা কেন্দ্রীয় জামে মসজিদের নতুন কমিটি গঠন: সভাপতি ফারুক, সম্পাদক রিয়াদ

ফতুল্লা কেন্দ্রীয় জামে মসজিদের নতুন কমিটি গঠন: সভাপতি ফারুক, সম্পাদক রিয়াদ

রবিবার, ১৪ জুন ২০২৬
রূপগঞ্জে মহাসড়কের ময়লা অপসারণে প্রতিমন্ত্রী মীর শাহে আলম, বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা

রূপগঞ্জে মহাসড়কের ময়লা অপসারণে প্রতিমন্ত্রী মীর শাহে আলম, বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা

রবিবার, ১৪ জুন ২০২৬
ফতুল্লায় পুলিশের বিশেষ অভিযান: সাড়ে ১৫ কেজি গাঁজাসহ 'ফাইটার মনির'সহ গ্রেফতার ৩

ফতুল্লায় পুলিশের বিশেষ অভিযান: সাড়ে ১৫ কেজি গাঁজাসহ 'ফাইটার মনির'সহ গ্রেফতার ৩

রবিবার, ১৪ জুন ২০২৬
নারায়ণগঞ্জে পুলিশের ওপর মাদক কারবারিদের হামলা: 'ফাইটার মনির'সহ গ্রেপ্তার ৩, আহত ৫ পুলিশ

নারায়ণগঞ্জে পুলিশের ওপর মাদক কারবারিদের হামলা: 'ফাইটার মনির'সহ গ্রেপ্তার ৩, আহত ৫ পুলিশ

রবিবার, ১৪ জুন ২০২৬