বুধবার, ০৩ জুন ২০২৬ | Wednesday, 03 June 2026
অনলাইন নিউজ পোর্টাল · Narayanganj Voice
অনলাইন সংস্করণ
সত্য সংবাদ, নির্ভরযোগ্য প্রতিবেদন
শিরোনাম
কারামুক্ত হলেন নাসিকের সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী সেলিম ওসমানকে গ্রেফতার করা না হলে ধরে আনার হুমকি বিএনপি নেতার তীব্র গরমে স্বস্তির ছোঁয়া: শহরের মোড়ে মোড়ে ডিসি-এসপির ঠান্ডা পানি ও স্যালাইন বিতরণ নাসিকে পাওয়ার চায়না’র প্রতিনিধি দল: সুপেয় পানি সরবরাহে আধুনিক শোধনাগার স্থাপনের পরিকল্পনা মোবাইল না পেয়ে বাবাকে বটি দিয়ে কুপিয়ে জখম, পাষণ্ড ছেলে গ্রেফতার বন্দরে টিউবওয়েল বসাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে স্কুল দপ্তরীর মৃত্যু, আহত ২ সিদ্ধিরগঞ্জে বৈষম্যবিরোধী আন্দোলনের একাধিক মামলার ২ আসামি গ্রেফতার নারায়ণগঞ্জে নিষিদ্ধ সংগঠনের ৪ নেতাকর্মী গ্রেফতার সিদ্ধিরগঞ্জে শিশুকে ধর্ষণের চেষ্টা: অভিযুক্তকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ ইসলামী ব্যাংক ধ্বংসের ষড়যন্ত্রের প্রতিবাদে নারায়ণগঞ্জে ‘সচেতন গ্রাহক ফোরাম’-এর মানববন্ধন
নারায়ণগঞ্জ ভয়েস 🔍
  1. প্রচ্ছদ
  2. /
  3. মহানগর
ত্বকীর হত্যা মামলা: ১ জুলাইয়ের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ আদালতের
মহানগর

ত্বকীর হত্যা মামলা: ১ জুলাইয়ের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ আদালতের

শেয়ার করুন:

নারায়ণগঞ্জের মেধাবী ছাত্র তানভীর মুহাম্মদ ত্বকী হত্যা মামলায় আগামী ১ জুলাইয়ের মধ্যে পুলিশকে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন আদালত। সোমবার (১ জুন) দুপুরে নারায়ণগঞ্জের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নুরুল হুদা চৌধুরী শুনানি শেষে এ আদেশ প্রদান করেন।

​আদালত সূত্রে জানা গেছে, এর আগে গত ২৬ এপ্রিল মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তদন্তকারী কর্মকর্তা অতিরিক্ত পুলিশ সুপার দীপক চন্দ্র মজুমদার ৩০ দিনের সময় চেয়ে আবেদন করেছিলেন। আদালত সেই আবেদন মঞ্জুর করলেও নির্ধারিত সময়ের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিল করা হয়নি। এর পরিপ্রক্ষিতে, সোমবার আদালত পরবর্তী ধার্য তারিখ ১ জুলাইয়ের মধ্যে আবশ্যিকভাবে পুলিশ প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেন।

​আদালত পুলিশ পরিদর্শক আবদুস সামাদ বিষয়টি নিশ্চিত করে জানান, ধার্য তারিখে মামলার আসামি ইউসুফ হোসেন, কাজল হাওলাদার, আবদুল্লাহ আল মামুন, সাফায়েত হোসেন, মামুন মিয়া, ইয়ার মোহাম্মদ পারভেজ ও রিফাত হোসেন আদালতে হাজিরা দিয়েছেন। তবে মামলার অপর দুই আসামি সুলতান শওকত ও সালেহ রহমান সীমান্ত এখনো পলাতক রয়েছেন।

​মামলার বাদীপক্ষের আইনজীবী প্রদীপ ঘোষ অসন্তোষ প্রকাশ করে বলেন,

​"আগের ধার্য তারিখে তদন্তকারী কর্মকর্তাকে অভিযোগপত্র দাখিলের অগ্রগতি সম্পর্কে আদালতকে অবহিত করতে বলা হয়েছিল। কিন্তু তিনি অগ্রগতির বিষয়ে কোনো প্রতিবেদন বা আবেদন আদালতে দাখিল করেননি। এ কারণে আমরা দ্রুত অভিযোগপত্র দাখিলের জন্য আদালতের কাছে জোর আবেদন জানিয়েছি।"


​এদিকে, দীর্ঘ ১৩ বছর তিন মাস পেরিয়ে গেলেও তদন্ত প্রতিবেদন দাখিল না হওয়ায় তীব্র ক্ষোভ ও সমালোচনা করেছেন ত্বকীর বাবা এবং বিশিষ্ট নাগরিক রফিউর রাব্বি। তিনি বলেন,

​"তদন্তকারী সংস্থা এ পর্যন্ত ১০৪ বার সময় নিয়েছে। গত ২৬ এপ্রিল তদন্তকারী কর্মকর্তা আরও ৩০ দিনের সময় চেয়ে আদালতকে জানিয়েছিলেন যে, প্রতিবেদন তৈরিতে এখন ঊর্ধ্বতন কর্মকর্তার অনুমোদন প্রয়োজন। কিন্তু এই অনুমোদনের জন্যও কি মাসের পর মাস সময় চলে যাবে?"

খবরটি ভাল লেগেছে? এক ক্লিকে শেয়ার করুন:

আরও পড়ুন

এই বিভাগের আরও কিছু সাম্প্রতিক খবর

কারামুক্ত হলেন নাসিকের সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী

কারামুক্ত হলেন নাসিকের সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী

বুধবার, ০৩ জুন ২০২৬
সেলিম ওসমানকে গ্রেফতার করা না হলে ধরে আনার হুমকি বিএনপি নেতার

সেলিম ওসমানকে গ্রেফতার করা না হলে ধরে আনার হুমকি বিএনপি নেতার

বুধবার, ০৩ জুন ২০২৬
তীব্র গরমে স্বস্তির ছোঁয়া: শহরের মোড়ে মোড়ে ডিসি-এসপির ঠান্ডা পানি ও স্যালাইন বিতরণ

তীব্র গরমে স্বস্তির ছোঁয়া: শহরের মোড়ে মোড়ে ডিসি-এসপির ঠান্ডা পানি ও স্যালাইন বিতরণ

বুধবার, ০৩ জুন ২০২৬
নাসিকে পাওয়ার চায়না’র প্রতিনিধি দল: সুপেয় পানি সরবরাহে আধুনিক শোধনাগার স্থাপনের পরিকল্পনা

নাসিকে পাওয়ার চায়না’র প্রতিনিধি দল: সুপেয় পানি সরবরাহে আধুনিক শোধনাগার স্থাপনের পরিকল্পনা

বুধবার, ০৩ জুন ২০২৬
ইসলামী ব্যাংক ধ্বংসের ষড়যন্ত্রের প্রতিবাদে নারায়ণগঞ্জে ‘সচেতন গ্রাহক ফোরাম’-এর মানববন্ধন

ইসলামী ব্যাংক ধ্বংসের ষড়যন্ত্রের প্রতিবাদে নারায়ণগঞ্জে ‘সচেতন গ্রাহক ফোরাম’-এর মানববন্ধন

মঙ্গলবার, ০২ জুন ২০২৬
জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকীতে জেলা স্বেচ্ছাসেবক দলের দোয়া ও খাবার বিতরণ

জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকীতে জেলা স্বেচ্ছাসেবক দলের দোয়া ও খাবার বিতরণ

সোমবার, ০১ জুন ২০২৬