বৃহস্পতিবার, ২১ মে ২০২৬ | Thursday, 21 May 2026
অনলাইন নিউজ পোর্টাল · Narayanganj Voice
অনলাইন সংস্করণ
সত্য সংবাদ, নির্ভরযোগ্য প্রতিবেদন
শিরোনাম
মেয়র নির্বাচনে দলীয় সিদ্ধান্ত হয়নি, তবে জনগণের চাপ আছে: সিরাজুল মামুন বন্দরে পশুর হাটের ইজারা সম্পন্ন: ৫টি বরাদ্দ পেলেও দরদাতা মেলেনি ২ হাটে ​‘সস্তা রাজনীতির যাঁতাকলে পিষ্ট হচ্ছেন আইনজীবীরা’: নবীনদের সংবর্ধনায় শিশির মনির ঈদের আগে পূর্ণ বেতন ও বেসিকের সমান বোনাসের দাবিতে নারায়ণগঞ্জে বিটিইউসি’র মানববন্ধন নারায়ণগঞ্জে বিশ্ব মেট্রোলজি দিবস উদযাপিত: প্রধান অতিথি জেলা প্রশাসক রায়হান কবির সোনারগাঁয়ে ৪ দুর্ধর্ষ ডাকাত গ্রেফতার, লড়াকু অভিযানে পুলিশ চাষাঢ়ার যানজট নিরসনে মাঠে নামল ‘উই আর ভলান্টিয়ার’, অর্থায়নে তিন প্রতিষ্ঠান সোনারগাঁয়ে ১০ টাকা চাঁদা না দেওয়ায় অটোচালককে পিটিয়ে হত্যা, মহাসড়ক অবরোধ নারায়ণগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে ‘ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ ২০২৬’ এর উদ্বোধন সদরে পরিবেশ অধিদপ্তরের অভিযান: শব্দ দূষণে ৪ যানবাহনকে জরিমানা, হাইড্রোলিক হর্ন জব্দ
নারায়ণগঞ্জ ভয়েস 🔍
  1. প্রচ্ছদ
  2. /
  3. মহানগর
ঈদের আগে পূর্ণ বেতন ও বেসিকের সমান বোনাসের দাবিতে নারায়ণগঞ্জে বিটিইউসি’র মানববন্ধন
মহানগর

ঈদের আগে পূর্ণ বেতন ও বেসিকের সমান বোনাসের দাবিতে নারায়ণগঞ্জে বিটিইউসি’র মানববন্ধন

শেয়ার করুন:
ঈদুল আজহার আগে সকল সেক্টরের শ্রমিকদের এক মাসের বেসিক বেতনের সমান ঈদ বোনাস, সকল বকেয়া পাওনাসহ চলতি মে মাসের পূর্ণ বেতন পরিশোধ এবং নিরাপদ যাতায়াত নিশ্চিত করার দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র (বিটিইউসি) নারায়ণগঞ্জ জেলা কমিটি।

বুধবার (২০ মে) সকাল ১১টায় নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে সভাপতিত্ব করেন বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র জেলা কমিটির সভাপতি হাফিজুল ইসলাম। বক্তব্য রাখেন জেলা কমিটির সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, সাবেক সভাপতি আ. হাই শরীফ, সহ-সভাপতি তপন কুমার রায়, সহ-সভাপতি শিমুল দাস, সাংগঠনিক সম্পাদক এম এ শাহীন, সদস্য দুলাল সাহা, দিলীপ কুমার দাস, আবুল বাসার ও হকার নেতা অপু।

সমাবেশে নেতৃবৃন্দ বলেন, শ্রমিকরা দিনরাত পরিশ্রম করে দেশের অর্থনীতিতে সবচেয়ে বেশি অবদান রাখলেও তারা ন্যায্য মজুরি থেকে বঞ্চিত হচ্ছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বাজারে শ্রমিকরা মানবেতর জীবনযাপন করছে। অনেক কারখানার মালিক মাসের পর মাস শ্রমিকদের বেতন বকেয়া রাখছেন, যা অমানবিক।

তারা বলেন, ঈদের আগে সকল শ্রমিকের বেতন ও বোনাস পরিশোধ নিশ্চিত করা মালিকপক্ষ ও সরকারের নৈতিক দায়িত্ব। মালিকরা তা নিশ্চিত না করলে সরকারকে কঠোর পদক্ষেপ নিতে হবে, যাতে শ্রমিকরা পরিবার নিয়ে ঈদের আনন্দ উপভোগ করতে পারে। অন্যথায় পরিস্থিতির দায় মালিকপক্ষ ও সরকারকেই নিতে হবে।

নেতৃবৃন্দ আরও বলেন, অতীতে অনেক কারখানায় বেতন-বোনাস নিয়ে সংকট সৃষ্টি হয়েছে। কোনো কোনো মালিক নামমাত্র ৫০০ থেকে ১ হাজার টাকা বোনাস দিয়ে শ্রমিকদের বিদায় করেছে। এবার তা মেনে নেওয়া হবে না। ঈদের ছুটির আগে সকল শ্রমিককে এক মাসের বেসিক বেতনের সমপরিমাণ ঈদ বোনাস, সকল বকেয়া পাওনাসহ মে মাসের পূর্ণ বেতন পরিশোধ করতে হবে।

এছাড়া ঈদযাত্রায় শ্রমিকদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে পুলিশ প্রশাসনের প্রতি দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তারা।
খবরটি ভাল লেগেছে? এক ক্লিকে শেয়ার করুন:

আরও পড়ুন

এই বিভাগের আরও কিছু সাম্প্রতিক খবর

মেয়র নির্বাচনে দলীয় সিদ্ধান্ত হয়নি, তবে জনগণের চাপ আছে: সিরাজুল মামুন

মেয়র নির্বাচনে দলীয় সিদ্ধান্ত হয়নি, তবে জনগণের চাপ আছে: সিরাজুল মামুন

বুধবার, ২০ মে ২০২৬
বন্দরে পশুর হাটের ইজারা সম্পন্ন: ৫টি বরাদ্দ পেলেও দরদাতা মেলেনি ২ হাটে

বন্দরে পশুর হাটের ইজারা সম্পন্ন: ৫টি বরাদ্দ পেলেও দরদাতা মেলেনি ২ হাটে

বুধবার, ২০ মে ২০২৬
​‘সস্তা রাজনীতির যাঁতাকলে পিষ্ট হচ্ছেন আইনজীবীরা’: নবীনদের সংবর্ধনায় শিশির মনির

​‘সস্তা রাজনীতির যাঁতাকলে পিষ্ট হচ্ছেন আইনজীবীরা’: নবীনদের সংবর্ধনায় শিশির মনির

বুধবার, ২০ মে ২০২৬
নারায়ণগঞ্জে বিশ্ব মেট্রোলজি দিবস উদযাপিত: প্রধান অতিথি জেলা প্রশাসক রায়হান কবির

নারায়ণগঞ্জে বিশ্ব মেট্রোলজি দিবস উদযাপিত: প্রধান অতিথি জেলা প্রশাসক রায়হান কবির

বুধবার, ২০ মে ২০২৬
চাষাঢ়ার যানজট নিরসনে মাঠে নামল ‘উই আর ভলান্টিয়ার’, অর্থায়নে তিন প্রতিষ্ঠান

চাষাঢ়ার যানজট নিরসনে মাঠে নামল ‘উই আর ভলান্টিয়ার’, অর্থায়নে তিন প্রতিষ্ঠান

বুধবার, ২০ মে ২০২৬
নারায়ণগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে ‘ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ ২০২৬’ এর উদ্বোধন

নারায়ণগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে ‘ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ ২০২৬’ এর উদ্বোধন

বুধবার, ২০ মে ২০২৬