বৃহস্পতিবার, ২১ মে ২০২৬ | Thursday, 21 May 2026
অনলাইন নিউজ পোর্টাল · Narayanganj Voice
অনলাইন সংস্করণ
সত্য সংবাদ, নির্ভরযোগ্য প্রতিবেদন
শিরোনাম
মেয়র নির্বাচনে দলীয় সিদ্ধান্ত হয়নি, তবে জনগণের চাপ আছে: সিরাজুল মামুন বন্দরে পশুর হাটের ইজারা সম্পন্ন: ৫টি বরাদ্দ পেলেও দরদাতা মেলেনি ২ হাটে ​‘সস্তা রাজনীতির যাঁতাকলে পিষ্ট হচ্ছেন আইনজীবীরা’: নবীনদের সংবর্ধনায় শিশির মনির ঈদের আগে পূর্ণ বেতন ও বেসিকের সমান বোনাসের দাবিতে নারায়ণগঞ্জে বিটিইউসি’র মানববন্ধন নারায়ণগঞ্জে বিশ্ব মেট্রোলজি দিবস উদযাপিত: প্রধান অতিথি জেলা প্রশাসক রায়হান কবির সোনারগাঁয়ে ৪ দুর্ধর্ষ ডাকাত গ্রেফতার, লড়াকু অভিযানে পুলিশ চাষাঢ়ার যানজট নিরসনে মাঠে নামল ‘উই আর ভলান্টিয়ার’, অর্থায়নে তিন প্রতিষ্ঠান সোনারগাঁয়ে ১০ টাকা চাঁদা না দেওয়ায় অটোচালককে পিটিয়ে হত্যা, মহাসড়ক অবরোধ নারায়ণগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে ‘ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ ২০২৬’ এর উদ্বোধন সদরে পরিবেশ অধিদপ্তরের অভিযান: শব্দ দূষণে ৪ যানবাহনকে জরিমানা, হাইড্রোলিক হর্ন জব্দ
নারায়ণগঞ্জ ভয়েস 🔍
  1. প্রচ্ছদ
  2. /
  3. মহানগর
চাষাঢ়ার যানজট নিরসনে মাঠে নামল ‘উই আর ভলান্টিয়ার’, অর্থায়নে তিন প্রতিষ্ঠান
মহানগর

চাষাঢ়ার যানজট নিরসনে মাঠে নামল ‘উই আর ভলান্টিয়ার’, অর্থায়নে তিন প্রতিষ্ঠান

শেয়ার করুন:

আসন্ন ঈদুল আজহাকে কেন্দ্র করে তীব্র যানজটে নাকাল হয়ে পড়েছে নারায়ণগঞ্জ শহর। ঈদের কেনাকাটা ও মানুষের যাতায়াত বাড়ায় শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলোতে যানবাহনের চাপ এখন চরম পর্যায়ে। ব্যবসায়ী, কর্মজীবী ও শিক্ষার্থীসহ সাধারণ মানুষকে প্রতিদিন ঘণ্টার পর ঘণ্টা রাস্তায় আটকে থেকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।

​এই জনদুর্ভোগ লাঘব এবং শহরের ট্রাফিক ব্যবস্থায় শৃঙ্খলা ফিরিয়ে আনতে আজ (২০ মে) থেকে মাঠে নেমেছে একদল তরুণ স্বেচ্ছাসেবী। ঈদুল আজহা পর্যন্ত চাষাঢ়ার বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে ট্রাফিক পুলিশের সহায়ক হিসেবে কাজ করবেন ‘উই আর ভলান্টিয়ার’-এর ২২ জন স্বেচ্ছাসেবী।

​নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালামের সার্বিক সমর্থনে এই উদ্যোগ নেওয়া হয়েছে। জেলা প্রশাসক মোঃ রায়হান কবির, পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী এবং সিটি করপোরেশনের প্রশাসক এডভোকেট সাখাওয়াত হোসেন খান-এর সরাসরি দিকনির্দেশনায় যৌথভাবে এই কার্যক্রমের অর্থায়ন করছে জেলা প্রশাসন, জেলা পুলিশ ও সিটি করপোরেশন। ​পুরো কার্যক্রমটির তত্ত্বাবধান করছেন নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক এবং ‘উই আর ভলান্টিয়ার’–এর প্রতিষ্ঠাতা আহমেদুর রহমান তনু।

​সংশ্লিষ্টরা জানান, এর আগেও শহরের ব্যবসায়ী সংগঠনগুলোর উদ্যোগে একাধিকবার স্বেচ্ছাসেবীরা ট্রাফিক নিয়ন্ত্রণে মাঠে কাজ করেছিলেন। অতীতের সেই অভিজ্ঞতার আলোকে এবার আরও সমন্বিত, সুশৃঙ্খল ও পরিকল্পিতভাবে পুরো কার্যক্রম পরিচালনা করা হবে, যাতে করে ঈদে ঘরমুখো মানুষ ও শহরবাসী যানজটের হাত থেকে কিছুটা হলেও স্বস্তি পান।

খবরটি ভাল লেগেছে? এক ক্লিকে শেয়ার করুন:

আরও পড়ুন

এই বিভাগের আরও কিছু সাম্প্রতিক খবর

মেয়র নির্বাচনে দলীয় সিদ্ধান্ত হয়নি, তবে জনগণের চাপ আছে: সিরাজুল মামুন

মেয়র নির্বাচনে দলীয় সিদ্ধান্ত হয়নি, তবে জনগণের চাপ আছে: সিরাজুল মামুন

বুধবার, ২০ মে ২০২৬
বন্দরে পশুর হাটের ইজারা সম্পন্ন: ৫টি বরাদ্দ পেলেও দরদাতা মেলেনি ২ হাটে

বন্দরে পশুর হাটের ইজারা সম্পন্ন: ৫টি বরাদ্দ পেলেও দরদাতা মেলেনি ২ হাটে

বুধবার, ২০ মে ২০২৬
​‘সস্তা রাজনীতির যাঁতাকলে পিষ্ট হচ্ছেন আইনজীবীরা’: নবীনদের সংবর্ধনায় শিশির মনির

​‘সস্তা রাজনীতির যাঁতাকলে পিষ্ট হচ্ছেন আইনজীবীরা’: নবীনদের সংবর্ধনায় শিশির মনির

বুধবার, ২০ মে ২০২৬
ঈদের আগে পূর্ণ বেতন ও বেসিকের সমান বোনাসের দাবিতে নারায়ণগঞ্জে বিটিইউসি’র মানববন্ধন

ঈদের আগে পূর্ণ বেতন ও বেসিকের সমান বোনাসের দাবিতে নারায়ণগঞ্জে বিটিইউসি’র মানববন্ধন

বুধবার, ২০ মে ২০২৬
নারায়ণগঞ্জে বিশ্ব মেট্রোলজি দিবস উদযাপিত: প্রধান অতিথি জেলা প্রশাসক রায়হান কবির

নারায়ণগঞ্জে বিশ্ব মেট্রোলজি দিবস উদযাপিত: প্রধান অতিথি জেলা প্রশাসক রায়হান কবির

বুধবার, ২০ মে ২০২৬
নারায়ণগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে ‘ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ ২০২৬’ এর উদ্বোধন

নারায়ণগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে ‘ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ ২০২৬’ এর উদ্বোধন

বুধবার, ২০ মে ২০২৬