মঙ্গলবার, ১২ মে ২০২৬ | Tuesday, 12 May 2026
অনলাইন নিউজ পোর্টাল · Narayanganj Voice
অনলাইন সংস্করণ
সত্য সংবাদ, নির্ভরযোগ্য প্রতিবেদন
শিরোনাম
সিদ্ধিরগঞ্জে ৩ ও ৪ নং ওয়ার্ডভুক্ত এলাকায় পবিত্র ঈদুল আযহা উপলক্ষে পশুর হাটের ইজারা কার্যক্রম স্থগিত ফতুল্লায় পোশাক কারখানার এজিএমের মরদেহ উদ্ধার: হত্যা নাকি আত্মহত্যা, শ্রমিকদের বিক্ষোভ সিদ্ধিরগঞ্জে পাইপগান ও কার্তুজসহ যুবক গ্রেপ্তার সিদ্ধিরগঞ্জে ডিএনডি লেক থেকে নিখোঁজ দুই মাদ্রাসা শিক্ষার্থীর মরদেহ উদ্ধার নাসিকে পশুর হাটের সংখ্যা বেড়ে ২৭: সর্বোচ্চ দর জালকুড়িতে, ১৩ মে প্রথম ধাপের দরপত্র জমা নারায়ণগঞ্জে জনপ্রতিনিধি ও কর্মকর্তাদের নিয়ে তিন দিনের অফিস ব্যবস্থাপনা প্রশিক্ষণ শুরু নারায়ণগঞ্জে ৮৫ পুরিয়া হেরোইনসহ দুই মাদক বিক্রেতা গ্রেপ্তার ফতুল্লায় গ্যাস বিস্ফোরণ: চিকিৎসাধীন অবস্থায় সবজি বিক্রেতার মৃত্যু, শঙ্কায় পুরো পরিবার আমরা জুলাই যোদ্ধা-র নারায়ণগঞ্জ মহানগর আহবায়ক কমিটি গঠন ব্যাংকগুলোর বৈরী আচরণে বাড়ছে শ্রম অসন্তোষ: নাসিক প্রশাসক
নারায়ণগঞ্জ ভয়েস 🔍
  1. প্রচ্ছদ
  2. /
  3. নগরের বাইরে
সিদ্ধিরগঞ্জে ডিএনডি লেক থেকে নিখোঁজ দুই মাদ্রাসা শিক্ষার্থীর মরদেহ উদ্ধার
নগরের বাইরে

সিদ্ধিরগঞ্জে ডিএনডি লেক থেকে নিখোঁজ দুই মাদ্রাসা শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

শেয়ার করুন:
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ডিএনডি লেকে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া দুই কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

মঙ্গলবার (১২ মে) সকাল ৬টার দিকে লেকের নয়াপাড়া বার্মাস্ট্যান্ড এলাকার ১ নম্বর সেতুসংলগ্ন স্থান থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়।

​নিহতরা হলো— মাগুরা জেলার মোহাম্মদপুর থানার পাল্লা গ্রামের মো. জাকিরের ছেলে মনিরুল (১৫) এবং পটুয়াখালী জেলার মরিচবুনিয়া এলাকার মিজান শিকদারের ছেলে শুভ (১৫)। তারা উভয়েই গোদনাইল বাগপাড়া আলিম মাদ্রাসার সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল। মনিরুল পরিবারের সঙ্গে নাসিক ৮ নম্বর ওয়ার্ডের ভূঁইয়াপাড়া এবং শুভ ৬ নম্বর ওয়ার্ডের মুনলাইট এলাকায় বসবাস করত।

​পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার দুপুরে মাদ্রাসা শেষে বন্ধুদের সঙ্গে নাভানা মাঠে ফুটবল খেলে মনিরুল ও শুভসহ ৫ বন্ধু ডিএনডি লেকে গোসল করতে নামে। গোসল শেষে তিন বন্ধু তীরে ফিরে এলেও মনিরুল ও শুভ নিখোঁজ থাকে। সোমবার রাতভর পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাদের সন্ধান পাননি। মঙ্গলবার ভোরে স্থানীয়রা লেকের পানিতে দুটি মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেন।

​সিদ্ধিরগঞ্জ থানার এসআই মো. মাসুম বিল্লাহ জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে মরদেহ দুটি উদ্ধার করে এবং সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে। যেহেতু পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ ছিল না, তাই আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দুটি স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

​এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহতের পরিবারের সদস্যরা কান্নায় ভেঙে পড়েছেন।
খবরটি ভাল লেগেছে? এক ক্লিকে শেয়ার করুন:

আরও পড়ুন

এই বিভাগের আরও কিছু সাম্প্রতিক খবর

সিদ্ধিরগঞ্জে ৩ ও ৪ নং ওয়ার্ডভুক্ত এলাকায় পবিত্র ঈদুল আযহা উপলক্ষে পশুর হাটের ইজারা কার্যক্রম স্থগিত

সিদ্ধিরগঞ্জে ৩ ও ৪ নং ওয়ার্ডভুক্ত এলাকায় পবিত্র ঈদুল আযহা উপলক্ষে পশুর হাটের ইজারা কার্যক্রম স্থগিত

মঙ্গলবার, ১২ মে ২০২৬
ফতুল্লায় পোশাক কারখানার এজিএমের মরদেহ উদ্ধার: হত্যা নাকি আত্মহত্যা, শ্রমিকদের বিক্ষোভ

ফতুল্লায় পোশাক কারখানার এজিএমের মরদেহ উদ্ধার: হত্যা নাকি আত্মহত্যা, শ্রমিকদের বিক্ষোভ

মঙ্গলবার, ১২ মে ২০২৬
সিদ্ধিরগঞ্জে পাইপগান ও কার্তুজসহ যুবক গ্রেপ্তার

সিদ্ধিরগঞ্জে পাইপগান ও কার্তুজসহ যুবক গ্রেপ্তার

মঙ্গলবার, ১২ মে ২০২৬
নাসিকে পশুর হাটের সংখ্যা বেড়ে ২৭: সর্বোচ্চ দর জালকুড়িতে, ১৩ মে প্রথম ধাপের দরপত্র জমা

নাসিকে পশুর হাটের সংখ্যা বেড়ে ২৭: সর্বোচ্চ দর জালকুড়িতে, ১৩ মে প্রথম ধাপের দরপত্র জমা

সোমবার, ১১ মে ২০২৬
ফতুল্লায় গ্যাস বিস্ফোরণ: চিকিৎসাধীন অবস্থায় সবজি বিক্রেতার মৃত্যু, শঙ্কায় পুরো পরিবার

ফতুল্লায় গ্যাস বিস্ফোরণ: চিকিৎসাধীন অবস্থায় সবজি বিক্রেতার মৃত্যু, শঙ্কায় পুরো পরিবার

সোমবার, ১১ মে ২০২৬
রূপগঞ্জে পুলিশে হামলা ও আসামি ছিনতাই: প্রধান আসামিসহ ৭ জন কক্সবাজারে গ্রেফতার

রূপগঞ্জে পুলিশে হামলা ও আসামি ছিনতাই: প্রধান আসামিসহ ৭ জন কক্সবাজারে গ্রেফতার

রবিবার, ১০ মে ২০২৬