মঙ্গলবার, ০৫ মে ২০২৬ | Tuesday, 05 May 2026
অনলাইন নিউজ পোর্টাল · Narayanganj Voice
অনলাইন সংস্করণ
সত্য সংবাদ, নির্ভরযোগ্য প্রতিবেদন
শিরোনাম
মর্গ্যান গার্লস স্কুলের এডহক কমিটির সভাপতি হলেন এমপি কন্যা অ্যাডভোকেট সামছুন নূর বাঁধন ফতুল্লায় ২০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার সিদ্ধিরগঞ্জে পুলিশের বিশেষ অভিযান: মাদকসহ ব্যবসায়ী ও দেশীয় অস্ত্রসহ ৪ ডাকাত গ্রেফতার ফতুল্লায় ৪০ পিস ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার আদেশ হলেও সোনারগাঁ থানার দায়িত্ব ছাড়ছেন না ওসি মুহিববুল্লাহ; যোগদানে অপেক্ষায় নতুন ওসি সিদ্ধিরগঞ্জে নিষিদ্ধ পলিথিন বিরোধী অভিযানে ২০০ কেজি পলিথিন জব্দ, দুই প্রতিষ্ঠানকে জরিমানা ফতুল্লায় অবৈধ ‘ফুডল্যান্ড প্রোডাক্টস’র গ্যাস ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন নারায়ণগঞ্জে হকারদের অবস্থান কর্মসূচি: পুনর্বাসন ও নির্দিষ্ট সময়ে ব্যবসার দাবিতে স্মারকলিপি প্রদান সোনারগাঁওয়ে ৬০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার নারায়ণগঞ্জে হকার উচ্ছেদকে কেন্দ্র করে তীব্র বিক্ষোভ, ২৪ ঘণ্টার আলটিমেটাম
নারায়ণগঞ্জ ভয়েস 🔍
  1. প্রচ্ছদ
  2. /
  3. নগরের বাইরে
সিদ্ধিরগঞ্জে নিষিদ্ধ পলিথিন বিরোধী অভিযানে ২০০ কেজি পলিথিন জব্দ, দুই প্রতিষ্ঠানকে জরিমানা
নগরের বাইরে

সিদ্ধিরগঞ্জে নিষিদ্ধ পলিথিন বিরোধী অভিযানে ২০০ কেজি পলিথিন জব্দ, দুই প্রতিষ্ঠানকে জরিমানা

শেয়ার করুন:
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগের ব্যবহার ও বাজারজাতকরণ বন্ধে বিশেষ অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর। অভিযানে প্রায় ২০০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করার পাশাপাশি দুটি ব্যবসাপ্রতিষ্ঠানকে মোট ১২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার (৪ মে) সিদ্ধিরগঞ্জের হাজী আহসান উল্লাহ সুপার মার্কেটে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার মো. আল-আমিন এবং মো. মাহমুদুল হাসান।
​দণ্ডপ্রাপ্ত প্রতিষ্ঠান ও জরিমানার বিবরণ:
​অভিযানে পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ অনুযায়ী অপরাধ প্রমাণিত হওয়ায় দুটি প্রতিষ্ঠানকে অর্থদণ্ড দেওয়া হয়:
​শাওন স্টোর: ১০০ কেজি পলিথিন জব্দসহ ৫ হাজার টাকা জরিমানা।
​বায়োজিন স্টোর: ১০০ কেজি পলিথিন জব্দসহ ৭ হাজার টাকা জরিমানা।

​অভিযান চলাকালে পরিবেশ অধিদপ্তর, নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের পরিদর্শক টিটু বড়ুয়া ও পরিদর্শক রীমা আক্তার প্রসিকিউশন প্রদান করেন। আইনশৃঙ্খলা রক্ষায় জেলা পুলিশের একটি দল অভিযানে সক্রিয় সহযোগিতা প্রদান করে।

​পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা জানান, পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর এই নিষিদ্ধ পলিথিনের উৎপাদন, মজুদ, বিক্রয় ও ব্যবহার বন্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে। জনস্বার্থে এবং পরিবেশ রক্ষায় এ ধরনের কঠোর অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।
খবরটি ভাল লেগেছে? এক ক্লিকে শেয়ার করুন:

আরও পড়ুন

এই বিভাগের আরও কিছু সাম্প্রতিক খবর

ফতুল্লায় ২০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

ফতুল্লায় ২০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

সোমবার, ০৪ মে ২০২৬
সিদ্ধিরগঞ্জে পুলিশের বিশেষ অভিযান: মাদকসহ ব্যবসায়ী ও দেশীয় অস্ত্রসহ ৪ ডাকাত গ্রেফতার

সিদ্ধিরগঞ্জে পুলিশের বিশেষ অভিযান: মাদকসহ ব্যবসায়ী ও দেশীয় অস্ত্রসহ ৪ ডাকাত গ্রেফতার

সোমবার, ০৪ মে ২০২৬
ফতুল্লায় ৪০ পিস ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

ফতুল্লায় ৪০ পিস ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

সোমবার, ০৪ মে ২০২৬
আদেশ হলেও সোনারগাঁ থানার দায়িত্ব ছাড়ছেন না ওসি মুহিববুল্লাহ; যোগদানে অপেক্ষায় নতুন ওসি

আদেশ হলেও সোনারগাঁ থানার দায়িত্ব ছাড়ছেন না ওসি মুহিববুল্লাহ; যোগদানে অপেক্ষায় নতুন ওসি

সোমবার, ০৪ মে ২০২৬
ফতুল্লায় অবৈধ ‘ফুডল্যান্ড প্রোডাক্টস’র গ্যাস ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

ফতুল্লায় অবৈধ ‘ফুডল্যান্ড প্রোডাক্টস’র গ্যাস ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

সোমবার, ০৪ মে ২০২৬
সোনারগাঁওয়ে ৬০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

সোনারগাঁওয়ে ৬০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

সোমবার, ০৪ মে ২০২৬