শনিবার, ০২ মে ২০২৬ | Saturday, 02 May 2026
অনলাইন নিউজ পোর্টাল · Narayanganj Voice
অনলাইন সংস্করণ
সত্য সংবাদ, নির্ভরযোগ্য প্রতিবেদন
শিরোনাম
বিদ্যুৎকেন্দ্রের সাবস্টেশনে আগুন, মজুত ছিল এক লাখ লিটার তেল কন্যাসন্তানের পিতা হলেন সংসদ সদস্য আব্দুল্লাহ আল আমিন বন্দরে ছিনতাইয়ের তদন্তে গিয়ে পুলিশের ওপর হামলা, লুট হওয়া শটগান উদ্ধার কাঁচপুরে ডিভাইডারে ধাক্কা লেগে ট্রাকে ভয়াবহ আগুন, আহত ১ নারায়ণগঞ্জে মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস পালিত নারায়ণগঞ্জে ৩০ কেজি গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেফতার রূপগঞ্জে ১১০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার সিদ্ধিরগঞ্জে র‍্যাবের অভিযান: ৬টি ওয়ান শুটারগান ও অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার সব পেশাজীবীর যথাযথ মূল্যায়নের দাবি নারায়ণগঞ্জ সাংবাদিক ইউনিয়নের ওসমানী পৌর স্টেডিয়ামে 'নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬'-এর খেলোয়াড় বাছাই সম্পন্ন
নারায়ণগঞ্জ ভয়েস 🔍
  1. প্রচ্ছদ
  2. /
  3. নগরের বাইরে
বিদ্যুৎকেন্দ্রের সাবস্টেশনে আগুন, মজুত ছিল এক লাখ লিটার তেল
নগরের বাইরে

বিদ্যুৎকেন্দ্রের সাবস্টেশনে আগুন, মজুত ছিল এক লাখ লিটার তেল

শেয়ার করুন:
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ৩৫০ মেগাওয়াট ইলেকট্রিসিটি জেনারেশন কোম্পানি অব বাংলাদেশের (ইজিসিবি) পাওয়ার প্ল্যান্টের সাবস্টেশনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। 

শুক্রবার (১ মে) বিকাল সাড়ে ৫টার দিকে সিদ্ধিরগঞ্জ গ্রিড উপকেন্দ্রের ৩০০ এমভিএ ২৩০/১৩২ কেভি ট্রান্সফরমারে এ আগুন লাগে। তবে ফায়ার সার্ভিসের দ্রুত পদক্ষেপে অল্প সময়ের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। 

বিষয়টি নিশ্চিত করেছেন আদমজী ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার মিরন মিয়া। বড় ধরনের দুর্ঘটনা ঘটেনি বলে জানান তিনি।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকালের দিকে হঠাৎ করেই সাবস্টেশনের ভেতর থেকে বিকট শব্দ শোনা যায়। এরপরই ট্রান্সফরমারের দিক থেকে ঘন ধোঁয়া বের হতে দেখা যায়। কিছুক্ষণের মধ্যেই ট্রান্সফরমারের একটি অংশে আগুন ছড়িয়ে পড়ে। ঘটনাটি মুহূর্তেই আশপাশের এলাকায় আতঙ্ক সৃষ্টি করে। বিদ্যুৎকেন্দ্রের কর্মকর্তা-কর্মচারীরা দ্রুত নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করে ফায়ার সার্ভিসে খবর দেন।

খবর পেয়ে আদমজী ইপিজেড ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন। ফায়ার সার্ভিস সদস্যদের চেষ্টায় অল্প সময়ের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আসে। 

ঘটনার পর বিদ্যুৎকেন্দ্র ও গ্রিড উপকেন্দ্র এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়। তাৎক্ষণিকভাবে আগুন লাগার সুনির্দিষ্ট কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ট্রান্সফরমারের কারিগরি ত্রুটি অথবা অতিরিক্ত তাপের কারণে আগুনের সূত্রপাত হতে পারে। বিষয়টি তদন্ত করে দেখছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

ফায়ার সার্ভিস কর্মকর্তা মিরন মিয়া বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের দুইটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। ট্রান্সফরমারে প্রায় এক লাখ লিটার তেল মজুত ছিল। দ্রুত ব্যবস্থা নেওয়ায় প্রায় ৩০০ কোটি টাকার ট্রান্সফরমার রক্ষা করা সম্ভব হয়েছে।
খবরটি ভাল লেগেছে? এক ক্লিকে শেয়ার করুন:

আরও পড়ুন

এই বিভাগের আরও কিছু সাম্প্রতিক খবর

বন্দরে ছিনতাইয়ের তদন্তে গিয়ে পুলিশের ওপর হামলা, লুট হওয়া শটগান উদ্ধার

বন্দরে ছিনতাইয়ের তদন্তে গিয়ে পুলিশের ওপর হামলা, লুট হওয়া শটগান উদ্ধার

শুক্রবার, ০১ মে ২০২৬
কাঁচপুরে ডিভাইডারে ধাক্কা লেগে ট্রাকে ভয়াবহ আগুন, আহত ১

কাঁচপুরে ডিভাইডারে ধাক্কা লেগে ট্রাকে ভয়াবহ আগুন, আহত ১

শুক্রবার, ০১ মে ২০২৬
নারায়ণগঞ্জে ৩০ কেজি গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেফতার

নারায়ণগঞ্জে ৩০ কেজি গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেফতার

শুক্রবার, ০১ মে ২০২৬
রূপগঞ্জে ১১০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

রূপগঞ্জে ১১০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

শুক্রবার, ০১ মে ২০২৬
সিদ্ধিরগঞ্জে র‍্যাবের অভিযান: ৬টি ওয়ান শুটারগান ও অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার

সিদ্ধিরগঞ্জে র‍্যাবের অভিযান: ৬টি ওয়ান শুটারগান ও অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার

শুক্রবার, ০১ মে ২০২৬
বন্দরের বিভিন্ন প্রতিষ্ঠান ও পরীক্ষাকেন্দ্র পরিদর্শন করলেন জেলা প্রশাসক মো. রায়হান কবির

বন্দরের বিভিন্ন প্রতিষ্ঠান ও পরীক্ষাকেন্দ্র পরিদর্শন করলেন জেলা প্রশাসক মো. রায়হান কবির

বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬