নগরের বাইরে
রূপগঞ্জে ১১০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
নারায়ণগঞ্জের রূপগঞ্জে পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ১১০ পিস ইয়াবাসহ মো. শাহিন আলম ওরফে সোনাই (৪২) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার দাউদপুর ইউনিয়নের গোবিন্দপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর দিকনির্দেশনায় এবং রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) এ এইচ এম সালাউদ্দিনের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। গোপন সংবাদের ভিত্তিতে রূপগঞ্জ থানার এসআই রৌশন আলী ও তার সঙ্গীয় ফোর্স দাউদপুরের ২০ নং সেক্টরের গোবিন্দপুর এলাকায় অভিযান চালায়।
এ সময় শাহিন আলমের বসতঘরের সামনে থেকে তাকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে ১১০ পিস ইয়াবা ট্যাবলেট এবং মাদক কেনাবেচায় ব্যবহৃত দুটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন জব্দ করা হয়।
গ্রেফতারকৃত শাহিন আলম গোবিন্দপুর এলাকার মৃত শহিদুল্লাহ কবিরাজের ছেলে। পুলিশ জানায়, আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে রূপগঞ্জ থানা পুলিশের এমন অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়।