বুধবার, ১৫ এপ্রিল ২০২৬ | Wednesday, 15 April 2026
অনলাইন নিউজ পোর্টাল · Narayanganj Voice
অনলাইন সংস্করণ
সত্য সংবাদ, নির্ভরযোগ্য প্রতিবেদন
শিরোনাম
নারায়ণগঞ্জে ভূমি সেবা অটোমেশন প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত রূপগঞ্জে প্রবাসী মাসুম হত্যা মামলার আসামি শাকিল গ্রেফতার ফতুল্লায় ঝুট নিয়ে সংঘর্ষ ও গুলিবর্ষণ: যুবদলের সভাপতি-সম্পাদকসহ গ্রেপ্তার ৩ বন্দরে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, আসামি পলাতক ঢাক-ঢোলের তালে নারায়ণগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে নববর্ষ বরণ নারায়ণগঞ্জ সদর মডেল থানার ডিউটিরত পুলিশ থেকে অস্ত্র-গুলি ছিনতাই মামলায় আরও ০১ জন দুষ্কৃতকারী গ্রেফতার বন্দরে আলোচিত একাধিক মামলার আসামি অনিক সরদার গ্রেপ্তার নারায়ণগঞ্জে সম্প্রীতির আবহে পহেলা বৈশাখ উদযাপন: জেলা প্রশাসক বন্দরে পুলিশের বিশেষ অভিযান: ৮ ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার ফুটপাত উচ্ছেদ অভিযানে সংহতি অধ্যাপক মামুন মাহমুদের: ‘আমরা হকার মুক্ত করি নাই, অধিকার প্রতিষ্ঠা করেছি’
নারায়ণগঞ্জ ভয়েস 🔍
  1. প্রচ্ছদ
  2. /
  3. নগরের বাইরে
ফতুল্লায় ঝুট নিয়ে সংঘর্ষ ও গুলিবর্ষণ: যুবদলের সভাপতি-সম্পাদকসহ গ্রেপ্তার ৩
নগরের বাইরে

ফতুল্লায় ঝুট নিয়ে সংঘর্ষ ও গুলিবর্ষণ: যুবদলের সভাপতি-সম্পাদকসহ গ্রেপ্তার ৩

শেয়ার করুন:
নারায়ণগঞ্জের ফতুল্লার এনায়েতনগর এলাকায় ঝুট ব্যবসাকে কেন্দ্র করে সংঘর্ষ, গুলিবর্ষণ ও ককটেল বিস্ফোরণের ঘটনায় ইউনিয়ন যুবদলের শীর্ষ দুই নেতাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১৫ এপ্রিল) দুপুরে পুলিশের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

​গ্রেপ্তারকৃতরা হলেন: ১. মনির হোসেন (৫০) – সভাপতি, এনায়েতনগর ইউনিয়ন যুবদল।
২. খায়রুল আলম জসিম (৪৯) – সাধারণ সম্পাদক, এনায়েতনগর ইউনিয়ন যুবদল।
৩. লিয়ন মাহমুদ আকাশ (২২)।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (১৪ এপ্রিল) রাত দেড়টার দিকে পটুয়াখালীর কুয়াকাটা এলাকার একটি হোটেলে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। সেখান থেকেই এই তিনজনকে গ্রেপ্তার করে ফতুল্লা মডেল থানা পুলিশের একটি টিম।
​ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল মান্নান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, "কুয়াকাটার একটি হোটেল থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে। এই বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান এবং বিস্তারিত পরে জানানো হবে।"

উল্লেখ্য, গত ১২ এপ্রিল ফতুল্লার হরিহরপাড়া চাঁদনী হাউজিং এলাকায় ওয়েস্টিজ (ঝুট) মালামাল নামানোকে কেন্দ্র করে যুবদলের দুই গ্রুপের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ ঘটে। সংঘর্ষ চলাকালীন এলাকায় ব্যাপক গুলিবর্ষণ ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে, যা স্থানীয়দের মধ্যে আতঙ্ক সৃষ্টি করে। এই ঘটনায় দুইজন গুলিবিদ্ধ হন।
গুলিবিদ্ধ রাকিবের বাবা খোকা বাদী হয়ে এ ঘটনায় একটি হত্যা চেষ্টা মামলা দায়ের করেন। মামলায় সারজিল আহম্মেদ অভি ও জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনিসহ ১২ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও অনেককে আসামি করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা এই মামলার এজাহারভুক্ত আসামি বলে জানা গেছে।
খবরটি ভাল লেগেছে? এক ক্লিকে শেয়ার করুন:

আরও পড়ুন

এই বিভাগের আরও কিছু সাম্প্রতিক খবর

রূপগঞ্জে প্রবাসী মাসুম হত্যা মামলার আসামি শাকিল গ্রেফতার

রূপগঞ্জে প্রবাসী মাসুম হত্যা মামলার আসামি শাকিল গ্রেফতার

বুধবার, ১৫ এপ্রিল ২০২৬
বন্দরে আলোচিত একাধিক মামলার আসামি অনিক সরদার গ্রেপ্তার

বন্দরে আলোচিত একাধিক মামলার আসামি অনিক সরদার গ্রেপ্তার

মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬
বন্দরে পুলিশের বিশেষ অভিযান: ৮ ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার

বন্দরে পুলিশের বিশেষ অভিযান: ৮ ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার

সোমবার, ১৩ এপ্রিল ২০২৬
ফতুল্লায় গ্রিল কেটে দুর্ধর্ষ ডাকাতি: ৪০ ভরি স্বর্ণ ও নগদ ২ লাখ টাকা লুট

ফতুল্লায় গ্রিল কেটে দুর্ধর্ষ ডাকাতি: ৪০ ভরি স্বর্ণ ও নগদ ২ লাখ টাকা লুট

সোমবার, ১৩ এপ্রিল ২০২৬
রূপগঞ্জে শিক্ষার মানোন্নয়নে সেমিনার: ‘সমন্বিত উদ্যোগই হবে মূল চালিকাশক্তি’

রূপগঞ্জে শিক্ষার মানোন্নয়নে সেমিনার: ‘সমন্বিত উদ্যোগই হবে মূল চালিকাশক্তি’

রবিবার, ১২ এপ্রিল ২০২৬
নারায়ণগঞ্জে কোস্ট গার্ডের অভিযান: ২ হাজার ২০০ লিটার ডিজেল জব্দ

নারায়ণগঞ্জে কোস্ট গার্ডের অভিযান: ২ হাজার ২০০ লিটার ডিজেল জব্দ

রবিবার, ১২ এপ্রিল ২০২৬