মহানগর
নারায়ণগঞ্জ জেলা পুলিশের পক্ষ থেকে ট্রাফিক ব্যবস্থাপনায় বিকেএমইএ ও চেম্বার অব কমার্স'কে "বিশেষ সম্মাননা" প্রদান।
নারায়ণগঞ্জ জেলায় ট্রাফিক ব্যবস্থাপনায় বিকেএমইএ ও চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এর ভূমিকার স্বীকৃতি স্বরূপ নারায়ণগঞ্জ জেলা পুলিশের পক্ষ থেকে "বিশেষ সম্মাননা" প্রদান করেন নারায়ণগঞ্জ জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী মহোদয়। এই সম্মাননা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের মাননীয় সংসদ সদস্য জনাব মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু মহোদয়, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিকেএমইএ এর সভাপতি জনাব মোঃ হাতেম মহোদয়। এসময় নারায়ণগঞ্জ জেলা ট্রাফিক পুলিশের পাশাপাশি রাস্তায় ট্রাফিক নিয়ন্ত্রণে সহযোগিতা করেছেন এমন ২২ জন স্বেচ্ছাসেবকদের সনদপত্র প্রদান করা হয়। আর প্রতিষ্ঠান হিসেবে বিকেএমইএ ও নারায়ণগঞ্জ জেলা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিকে সম্মাননা স্মারক হিসেবে ক্রেস্ট প্রদান করা হয়। নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এর সভাপতি জনাব মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু মহোদয় এবং বিকেএমইএ এর সভাপতি জনাব মোঃ হাতেম মহোদয়কে পুলিশ সুপার জনাব মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী মহোদয় এই সম্মাননা ক্রেস্ট তুলে দেন। এছাড়া জনাব মোঃ মোরশেদ সারোয়ার (সোহেল), সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ও ভাইস প্রেসিডেন্ট (ফিন্যান্স) বিকেএমইএ এবং জনাব আহমেদুর রহমান তনু, ডিরেক্টর, নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এবং ডিরেক্টর, উই আর ভলেন্টিয়ার'কে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। এসময় বিকেএমইএ ও চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি-এর পরিচালকবৃন্দ এবং জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।