রবিবার, ০৫ এপ্রিল ২০২৬ | Sunday, 05 April 2026
অনলাইন নিউজ পোর্টাল · Narayanganj Voice
অনলাইন সংস্করণ
সত্য সংবাদ, নির্ভরযোগ্য প্রতিবেদন
শিরোনাম
আমার নামে চাঁদাবাজি করলে সরাসরি পুলিশে দিন: এমপি আল আমিন শীতলক্ষ্যা নদী থেকে অজ্ঞাতনামা পুরুষের অ'র্ধগ'লিত লা'শ উ'দ্ধার শীতলক্ষ্যায় ভাসছিল অজ্ঞাত যুবকের মরদেহ, জনমনে আতঙ্ক নিজস্ব প্রতিবেদক: রূপগঞ্জে ইউপি সদস্য আব্দুল মতিন ও তার স্ত্রী-সন্তানের উপর সন্ত্রাসী হামলা ফতুল্লায় জুটের গোডাউনে আগুন, ২০ লক্ষ টাকার মালামাল পুরে ছাই রূপগঞ্জে ডাইয়িং কারখানার বর্জ্যে পরিবেশ বিপন্ন ॥ মরে যাচ্ছে মাছ আড়াইহাজারে অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে তরুণীর মৃত্যু নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ১০০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার গণভোটের রায় উপেক্ষা করলে জনগণই প্রতিহত করবে: মাওলানা আব্দুল হালিম কোনো দেশের চাপে বৈষম্যবিরোধী বিপ্লবের বিপক্ষে কাজ করলে জনগণ মেনে নেবে না: মাওলানা আবদুল জব্বার
নারায়ণগঞ্জ ভয়েস 🔍
  1. প্রচ্ছদ
  2. /
  3. নগরের বাইরে
ফতুল্লায় জুটের গোডাউনে আগুন, ২০ লক্ষ টাকার মালামাল পুরে ছাই
নগরের বাইরে

ফতুল্লায় জুটের গোডাউনে আগুন, ২০ লক্ষ টাকার মালামাল পুরে ছাই

শেয়ার করুন:

নারায়ণগঞ্জের ফতুল্লা থানাধীন লামাপাড়া এলাকার পিটালিপুলে একটি রড মিল সংলগ্ন জুটের (ঝুট) গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (৪ এপ্রিল) দুপুর প্রায় ১২টার দিকে এ ঘটনা ঘটে। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়লেও ফায়ার সার্ভিসের দ্রুত হস্তক্ষেপে বড় ধরনের ক্ষয়ক্ষতি ও প্রাণহানি এড়ানো সম্ভব হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, গোডাউনটিতে হঠাৎ করেই আগুনের সূত্রপাত হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের উৎপত্তি। মুহূর্তের মধ্যে আগুন জুটের গুদামে ছড়িয়ে পড়ে এবং দ্রুত ভয়াবহ আকার ধারণ করে।
ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানান, আগুন লাগার পর স্থানীয়রা প্রথমে নিজ উদ্যোগে আগুন নেভানোর চেষ্টা করেন। কিন্তু দাহ্য পদার্থ থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় তারা ব্যর্থ হন। পরে হাজীগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনে খবর দেওয়া হলে ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
হাজীগঞ্জ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার নুরুল আলম হুদা জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে তারা ঘটনাস্থলে পৌঁছে দেখতে পান আগুন পুরোপুরি জ্বলছে। তাৎক্ষণিকভাবে পানি ও প্রয়োজনীয় সরঞ্জাম ব্যবহার করে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
তিনি আরও জানান, এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে আগুন লাগার সময় একজন ব্যক্তি একটি দোকানের ভেতরে আটকা পড়েছিলেন। ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত তাকে নিরাপদে উদ্ধার করতে সক্ষম হন।
এদিকে আগুনের ঘটনায় গোডাউনের ভেতরে থাকা জুটের বেল ও অন্যান্য মালামাল পুরে প্রায় ২০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
খবরটি ভাল লেগেছে? এক ক্লিকে শেয়ার করুন:

আরও পড়ুন

এই বিভাগের আরও কিছু সাম্প্রতিক খবর

রূপগঞ্জে ইউপি সদস্য আব্দুল মতিন ও তার স্ত্রী-সন্তানের উপর সন্ত্রাসী হামলা

রূপগঞ্জে ইউপি সদস্য আব্দুল মতিন ও তার স্ত্রী-সন্তানের উপর সন্ত্রাসী হামলা

শনিবার, ০৪ এপ্রিল ২০২৬
রূপগঞ্জে ডাইয়িং কারখানার বর্জ্যে পরিবেশ বিপন্ন ॥ মরে যাচ্ছে মাছ

রূপগঞ্জে ডাইয়িং কারখানার বর্জ্যে পরিবেশ বিপন্ন ॥ মরে যাচ্ছে মাছ

শনিবার, ০৪ এপ্রিল ২০২৬
আড়াইহাজারে হত্যা ও ডাকাতি মামলার আসামীসহ গ্রেপ্তার ৪

আড়াইহাজারে হত্যা ও ডাকাতি মামলার আসামীসহ গ্রেপ্তার ৪

বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬
১০ম বিজ্ঞান অলিম্পিয়াড উপলক্ষে নারায়ণগঞ্জ সদর উপজেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

১০ম বিজ্ঞান অলিম্পিয়াড উপলক্ষে নারায়ণগঞ্জ সদর উপজেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬
রূপগঞ্জে বিধবার বসতবাড়িতে আগুন: দগ্ধ ছেলের মৃত্যু

রূপগঞ্জে বিধবার বসতবাড়িতে আগুন: দগ্ধ ছেলের মৃত্যু

বুধবার, ০১ এপ্রিল ২০২৬
রূপগঞ্জে ছাত্রদল নেতার কার্যালয়ে হামলা ও ভাঙচুর, আহত ৫

রূপগঞ্জে ছাত্রদল নেতার কার্যালয়ে হামলা ও ভাঙচুর, আহত ৫

বুধবার, ০১ এপ্রিল ২০২৬