বুধবার, ০৮ এপ্রিল ২০২৬ | Wednesday, 08 April 2026
অনলাইন নিউজ পোর্টাল · Narayanganj Voice
অনলাইন সংস্করণ
সত্য সংবাদ, নির্ভরযোগ্য প্রতিবেদন
শিরোনাম
নারায়ণগঞ্জ সদরে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও মেলার জমকালো উদ্বোধন ফতুল্লায় জলাবদ্ধতা নিরসনে জেলা পরিষদের খাল খনন কার্যক্রমের উদ্বোধন সিদ্ধিরগঞ্জে গভীর রাতে দুঃসাহসিক ডাকাতি: ৩০ ভরি স্বর্ণ ও নগদ টাকা লুট ব্যবসা জগতে ভূমিকম্প শুরু হয়েছে- গোলাম সারোয়ার নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জে ওয়াসার পানিতে তীব্র দুর্গন্ধ ও ময়লা: স্বাস্থ্যঝুঁকিতে লাখো নগরবাসী তারেক রহমানসহ তার কন্যা জায়েমা রহমানকে কটুক্তি; যুবলীগ নেতার দৃষ্টান্তমূলক শাস্তির দাবী কাঁচপুরে দিঘি থেকে অজ্ঞাতনামা ব্যক্তির লাশ উদ্ধার নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের ৪৫ বছর পূর্তি ও নববর্ষ উদযাপনের প্রস্তুতি: ১১ উপকমিটি গঠন ফতুল্লায় পরিবেশ দূষণের অভিযোগে ২ কারখানার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন নারায়ণগঞ্জের দুই থানার ওসি ক্লোজড
নারায়ণগঞ্জ ভয়েস 🔍
  1. প্রচ্ছদ
  2. /
  3. মহানগর
ফতুল্লায় জলাবদ্ধতা নিরসনে জেলা পরিষদের খাল খনন কার্যক্রমের উদ্বোধন
মহানগর

ফতুল্লায় জলাবদ্ধতা নিরসনে জেলা পরিষদের খাল খনন কার্যক্রমের উদ্বোধন

শেয়ার করুন:
নারায়ণগঞ্জের ফতুল্লায় খাল খনন কার্যক্রম উদ্বোধন করে জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদ বলেছেন, চলতি মাসের শুরুতে এলাকাবাসী ও স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে জলাবদ্ধ খালটি পরিদর্শন করা হয়। পরিদর্শনের পরপরই জনদুর্ভোগ লাঘবে জেলা পরিষদ থেকে তাৎক্ষণিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মঙ্গলবার (৭ এপ্রিল) সকালে ফতুল্লার কায়েমপুর ফকির রোড সংলগ্ন খাল খননের উদ্বোধন শেষে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, “বর্ষা মৌসুমে এই এলাকার মানুষ দীর্ঘদিন ধরে পানিবন্দি অবস্থায় থাকেন। সেই দুর্ভোগ থেকে পরিত্রাণ দিতে খালটি পুনঃখনন ও পরিষ্কার-পরিচ্ছন্ন করার কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। আজ আমরা সেই কার্যক্রমের উদ্বোধন করলাম।”

তিনি আশা প্রকাশ করে বলেন, খাল সংস্কারের কাজ শেষ হলে আগামী বর্ষা মৌসুমে পানি নিষ্কাশনের সমস্যা অনেকটাই দূর হবে এবং এ খালকে কেন্দ্র করে যে জলাবদ্ধতা সৃষ্টি হতো, তা আর থাকবে না।

অধ্যাপক মামুন মাহমুদ বলেন, “প্রধানমন্ত্রী তারেক রহমান আমাকে জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব দেওয়ার পর থেকেই তাঁর নির্দেশনা অনুযায়ী মানুষের সমস্যার সমাধানে কাজ করে যাচ্ছি। সেই ধারাবাহিকতায় আমরা তাৎক্ষণিকভাবে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করছি।”

তিনি জানান, যেখানে জনদুর্ভোগ বেশি, সেখানেই দ্রুত ছুটে যাচ্ছেন তারা। স্থানীয় বিএনপির নেতৃবৃন্দের সহযোগিতায় সমস্যাগুলো চিহ্নিত করে দ্রুত সমাধানের উদ্যোগ নেওয়া হচ্ছে, যাতে মানুষ নির্বিঘ্নে চলাফেরা ও বসবাস করতে পারে।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “জেলা পরিষদ থেকে এখনো সেরকম কোনো বড় প্রকল্প আমরা পাইনি। ফতুল্লার দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসনে বড় প্রকল্প না থাকলেও আমরা ক্ষুদ্র সামর্থ্যে ছোট ছোট উদ্যোগ নিয়ে দ্রুত সমাধানের চেষ্টা করছি।”

তিনি আরও বলেন, “মানুষকে বছরের পর বছর পানিতে রেখে বড় পরিকল্পনার অপেক্ষা করার পক্ষে আমরা নই। আমাদের লক্ষ্য তাৎক্ষণিকভাবে যতটুকু সম্ভব কাজ করে মানুষের পাশে দাঁড়ানো এবং জেলা পরিষদকে মানুষের আরও কাছে নিয়ে যাওয়া।”

গণসংযোগে উপস্থিত ছিলেন ফতুল্লা থানা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল বারী ভূইয়া, সাংগঠনিক সম্পাদক রিয়াদ মোহাম্মদ চৌধুরী, ফতুল্লা ইউনিয়ন বিএনপির সভাপতি পলাশ প্রমুখ।
খবরটি ভাল লেগেছে? এক ক্লিকে শেয়ার করুন:

আরও পড়ুন

এই বিভাগের আরও কিছু সাম্প্রতিক খবর

সিদ্ধিরগঞ্জে গভীর রাতে দুঃসাহসিক ডাকাতি: ৩০ ভরি স্বর্ণ ও নগদ টাকা লুট

সিদ্ধিরগঞ্জে গভীর রাতে দুঃসাহসিক ডাকাতি: ৩০ ভরি স্বর্ণ ও নগদ টাকা লুট

মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬
ব্যবসা জগতে ভূমিকম্প শুরু হয়েছে- গোলাম সারোয়ার  নারায়ণগঞ্জ প্রতিনিধি:

ব্যবসা জগতে ভূমিকম্প শুরু হয়েছে- গোলাম সারোয়ার নারায়ণগঞ্জ প্রতিনিধি:

মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬
নারায়ণগঞ্জে ওয়াসার পানিতে তীব্র দুর্গন্ধ ও ময়লা: স্বাস্থ্যঝুঁকিতে লাখো নগরবাসী

নারায়ণগঞ্জে ওয়াসার পানিতে তীব্র দুর্গন্ধ ও ময়লা: স্বাস্থ্যঝুঁকিতে লাখো নগরবাসী

সোমবার, ০৬ এপ্রিল ২০২৬
কাঁচপুরে দিঘি থেকে অজ্ঞাতনামা ব্যক্তির লাশ উদ্ধার

কাঁচপুরে দিঘি থেকে অজ্ঞাতনামা ব্যক্তির লাশ উদ্ধার

সোমবার, ০৬ এপ্রিল ২০২৬
নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের ৪৫ বছর পূর্তি ও নববর্ষ উদযাপনের প্রস্তুতি: ১১ উপকমিটি গঠন

নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের ৪৫ বছর পূর্তি ও নববর্ষ উদযাপনের প্রস্তুতি: ১১ উপকমিটি গঠন

সোমবার, ০৬ এপ্রিল ২০২৬
ফতুল্লায় পরিবেশ দূষণের অভিযোগে ২ কারখানার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

ফতুল্লায় পরিবেশ দূষণের অভিযোগে ২ কারখানার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

সোমবার, ০৬ এপ্রিল ২০২৬