বুধবার, ০৮ এপ্রিল ২০২৬ | Wednesday, 08 April 2026
অনলাইন নিউজ পোর্টাল · Narayanganj Voice
অনলাইন সংস্করণ
সত্য সংবাদ, নির্ভরযোগ্য প্রতিবেদন
শিরোনাম
নারায়ণগঞ্জ সদরে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও মেলার জমকালো উদ্বোধন ফতুল্লায় জলাবদ্ধতা নিরসনে জেলা পরিষদের খাল খনন কার্যক্রমের উদ্বোধন সিদ্ধিরগঞ্জে গভীর রাতে দুঃসাহসিক ডাকাতি: ৩০ ভরি স্বর্ণ ও নগদ টাকা লুট ব্যবসা জগতে ভূমিকম্প শুরু হয়েছে- গোলাম সারোয়ার নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জে ওয়াসার পানিতে তীব্র দুর্গন্ধ ও ময়লা: স্বাস্থ্যঝুঁকিতে লাখো নগরবাসী তারেক রহমানসহ তার কন্যা জায়েমা রহমানকে কটুক্তি; যুবলীগ নেতার দৃষ্টান্তমূলক শাস্তির দাবী কাঁচপুরে দিঘি থেকে অজ্ঞাতনামা ব্যক্তির লাশ উদ্ধার নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের ৪৫ বছর পূর্তি ও নববর্ষ উদযাপনের প্রস্তুতি: ১১ উপকমিটি গঠন ফতুল্লায় পরিবেশ দূষণের অভিযোগে ২ কারখানার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন নারায়ণগঞ্জের দুই থানার ওসি ক্লোজড
নারায়ণগঞ্জ ভয়েস 🔍
  1. প্রচ্ছদ
  2. /
  3. মহানগর
সিদ্ধিরগঞ্জে গভীর রাতে দুঃসাহসিক ডাকাতি: ৩০ ভরি স্বর্ণ ও নগদ টাকা লুট
মহানগর

সিদ্ধিরগঞ্জে গভীর রাতে দুঃসাহসিক ডাকাতি: ৩০ ভরি স্বর্ণ ও নগদ টাকা লুট

শেয়ার করুন:
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে গভীর রাতে এক বাড়িতে দুঃসাহসিক ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ৭–৮ জনের একটি ডাকাতদল পরিবারের সদস্যদের হাত-পা বেঁধে জিম্মি করে প্রায় ৩০ ভরি স্বর্ণালংকার ও দেড় থেকে দুই লাখ টাকা লুট করে নিয়ে যায়।

মঙ্গলবার (৭ এপ্রিল) রাত সাড়ে ৩টার দিকে সিদ্ধিরগঞ্জ থানাধীন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ৯ নম্বর ওয়ার্ডের জালকুড়ি এলাকায় সীমা ডাইং গার্মেন্টস সংলগ্ন মঞ্জিল মোর্শেদের বাড়িতে এ ঘটনা ঘটে। তিনি পদ্মা অয়েল কোম্পানির একজন কর্মচারী বলে জানা গেছে।

ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, ডাকাতদলটি বাড়ির বারান্দার গ্রিল ভেঙে ভেতরে প্রবেশ করে। পরে তারা ঘরের সদস্যদের হাত-পা বেঁধে ফেলে এবং চোখ-মুখ কাপড় দিয়ে ঢেকে দেয়। এ সময় আলমারি ভেঙে স্বর্ণালংকার ও নগদ টাকা লুট করে নেয়।

ঘটনার খবর পেয়ে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে অতিরিক্ত পুলিশ সুপার হাসিনুজ্জামান এবং সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন।

সিদ্ধিরগঞ্জ থানার ওসি মো. মিজানুর রহমান জানান, লুণ্ঠিত মালামাল উদ্ধারে এবং জড়িতদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
খবরটি ভাল লেগেছে? এক ক্লিকে শেয়ার করুন:

আরও পড়ুন

এই বিভাগের আরও কিছু সাম্প্রতিক খবর

ফতুল্লায় জলাবদ্ধতা নিরসনে জেলা পরিষদের খাল খনন কার্যক্রমের উদ্বোধন

ফতুল্লায় জলাবদ্ধতা নিরসনে জেলা পরিষদের খাল খনন কার্যক্রমের উদ্বোধন

মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬
ব্যবসা জগতে ভূমিকম্প শুরু হয়েছে- গোলাম সারোয়ার  নারায়ণগঞ্জ প্রতিনিধি:

ব্যবসা জগতে ভূমিকম্প শুরু হয়েছে- গোলাম সারোয়ার নারায়ণগঞ্জ প্রতিনিধি:

মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬
নারায়ণগঞ্জে ওয়াসার পানিতে তীব্র দুর্গন্ধ ও ময়লা: স্বাস্থ্যঝুঁকিতে লাখো নগরবাসী

নারায়ণগঞ্জে ওয়াসার পানিতে তীব্র দুর্গন্ধ ও ময়লা: স্বাস্থ্যঝুঁকিতে লাখো নগরবাসী

সোমবার, ০৬ এপ্রিল ২০২৬
কাঁচপুরে দিঘি থেকে অজ্ঞাতনামা ব্যক্তির লাশ উদ্ধার

কাঁচপুরে দিঘি থেকে অজ্ঞাতনামা ব্যক্তির লাশ উদ্ধার

সোমবার, ০৬ এপ্রিল ২০২৬
নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের ৪৫ বছর পূর্তি ও নববর্ষ উদযাপনের প্রস্তুতি: ১১ উপকমিটি গঠন

নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের ৪৫ বছর পূর্তি ও নববর্ষ উদযাপনের প্রস্তুতি: ১১ উপকমিটি গঠন

সোমবার, ০৬ এপ্রিল ২০২৬
ফতুল্লায় পরিবেশ দূষণের অভিযোগে ২ কারখানার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

ফতুল্লায় পরিবেশ দূষণের অভিযোগে ২ কারখানার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

সোমবার, ০৬ এপ্রিল ২০২৬