মহানগর
শীতলক্ষ্যা নদী থেকে অজ্ঞাতনামা পুরুষের অ'র্ধগ'লিত লা'শ উ'দ্ধার
নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদী থেকে অজ্ঞাতনামা এক পুরুষের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে নৌ-পুলিশ। শনিবার (৪ এপ্রিল) দুপুরে সিটি কর্পোরেশনের ১১ নম্বর ওয়ার্ড বরফকল ঘাট এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নৌপুলিশ সূত্রে জানা যায়, স্থানীয়রা নদীতে কচুরিপানার সঙ্গে ভাসমান অবস্থায় লাশটি দেখতে পান এবং বন্দর থানায় খবর দেন। খবর পেয়ে নৌ-পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।
নৌ পুলিশ সদর থানার অফিসার ইনচার্জ পরিদর্শক মো. রকিবুজ্জামান জানিয়েছেন, লাশটির পরিচয় শনাক্ত ও ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। তিনি আরও বলেন, এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।