শনিবার, ০৪ এপ্রিল ২০২৬ | Saturday, 04 April 2026
অনলাইন নিউজ পোর্টাল · Narayanganj Voice
অনলাইন সংস্করণ
সত্য সংবাদ, নির্ভরযোগ্য প্রতিবেদন
শিরোনাম
গণভোটের রায় উপেক্ষা করলে জনগণই প্রতিহত করবে: মাওলানা আব্দুল হালিম কোনো দেশের চাপে বৈষম্যবিরোধী বিপ্লবের বিপক্ষে কাজ করলে জনগণ মেনে নেবে না: মাওলানা আবদুল জব্বার জুলাই বিপ্লবের চেতনা উপেক্ষিত হচ্ছে: নারায়ণগঞ্জে অ্যাডভোকেট সাইফুল আলম খান বিদ্যুৎ সাশ্রয়ে নতুন সিদ্ধান্ত: নারায়ণগঞ্জসহ সারা দেশে সন্ধ্যা ৬টায় বন্ধ হবে মার্কেট রাস্তায় পড়ে ছিলো বিদেশী পিস্তল, আতঙ্কে কুতুবপুরবাসী! জনমনে কৌতূহল পিস্তলটির আসল মালিক কে? যুবককে গুমের অভিযোগ: কাঠগড়ায় যাবে কবে স্বেচ্ছাসেবক দল নেতা রানা ও সহযোগীরা ? আড়াইহাজারে হত্যা ও ডাকাতি মামলার আসামীসহ গ্রেপ্তার ৪ সিদ্ধিরগঞ্জে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত সিদ্ধিরগঞ্জে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত বেশি খাওয়ার চিন্তা বাদ দিতে হবে: মামুন মাহমুদ
নারায়ণগঞ্জ ভয়েস 🔍
  1. প্রচ্ছদ
  2. /
  3. মহানগর
জুলাই বিপ্লবের চেতনা উপেক্ষিত হচ্ছে: নারায়ণগঞ্জে অ্যাডভোকেট সাইফুল আলম খান
মহানগর

জুলাই বিপ্লবের চেতনা উপেক্ষিত হচ্ছে: নারায়ণগঞ্জে অ্যাডভোকেট সাইফুল আলম খান

শেয়ার করুন:
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও ঢাকা-১২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট সাইফুল আলম খান বলেছেন, মুখে জুলাই সনদ মানার কথা বলা হলেও বাস্তবে তা উপেক্ষিত হচ্ছে। আইনি বিতর্ককে অপ্রয়োজনীয় উল্লেখ করে তিনি বলেন, ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধ কিংবা সাম্প্রতিক জুলাই বিপ্লব—কোনোটিই প্রচলিত আইন মেনে সংঘটিত হয়নি।

শুক্রবার (৩ এপ্রিল) সকালে নারায়ণগঞ্জ শিল্পকলা একাডেমী মিলনায়তনে জেলা জামায়াতের উদ্যোগে আয়োজিত সদস্য (রুকন) সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি অভিযোগ করে বলেন, গুম ও মানবাধিকার সম্পর্কিত গুরুত্বপূর্ণ কিছু অধ্যাদেশ বাদ দেওয়ার প্রস্তাব করা হয়েছে, যা রাষ্ট্রের জন্য প্রয়োজনীয় ছিল। সংসদে সরকারের নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা থাকায় (‘ব্রুট মেজরিটি’) এসব প্রস্তাব সহজেই পাস হয়ে যেতে পারে বলেও তিনি আশঙ্কা প্রকাশ করেন।

সাইফুল আলম খান বলেন, “জনগণের আকাঙ্ক্ষা প্রতিফলিত না হওয়ায় জাতি আজ হতাশ। প্রশ্ন উঠছে—কেন এত রক্ত ঝরল, কেন এত মানুষ প্রাণ দিল।”
তিনি জানান, এ বিষয়ে ইতোমধ্যে একটি ‘নোট অব ডিসেন্ট’ (আপত্তি) দেওয়া হয়েছে এবং সংসদে বিষয়টি উত্থাপন করা হবে। জনগণের মৌলিক অধিকার আদায়ে জামায়াত ও ১১ দল আন্দোলন চালিয়ে যাবে বলেও তিনি উল্লেখ করেন। তবে তিনি আশা প্রকাশ করেন, রাজপথ আর রক্তাক্ত হবে না।

তিনি বলেন, “চ্যালেঞ্জ করার অর্থ সংঘর্ষ নয়; বরং জনগণের কাছে ফিরে গিয়ে তাদের ভাষা সরকারের কাছে পৌঁছে দেওয়া।” একই সঙ্গে তিনি একটি নতুন যাত্রার প্রত্যাশা ব্যক্ত করে বলেন, জাতি হিসেবে বাংলাদেশকে যেন আর বিশ্ববাসীর কাছে হতাশ হতে না হয়।

তিনি আরও বলেন, জুলাই চার্টার গ্রহণ না করা হলে এবং প্রস্তাবিত অধ্যাদেশগুলো বাতিল করা হলে আত্মত্যাগগুলো প্রশ্নবিদ্ধ হয়ে পড়বে এবং জাতির সক্ষমতা নিয়েও প্রশ্ন উঠতে পারে।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও নারায়ণগঞ্জ জেলা আমীর মমিনুল হকের সভাপতিত্বে এবং জেলা সেক্রেটারি মো. হাফিজুর রহমানের সঞ্চালনায় সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও নারায়ণগঞ্জ মহানগর আমীর মাওলানা আবদুল জব্বার, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা মঈনুদ্দিন আহমাদ, জেলা সহকারী সেক্রেটারি ও মিডিয়া বিভাগের তত্ত্বাবধায়ক আবু সাঈদ মো. মুন্না এবং তারবিয়াত সেক্রেটারি অধ্যাপক মাসুদুর রহমান গিয়াস।

সভাপতির বক্তব্যে মমিনুল হক বর্তমান পরিস্থিতিতে সংগঠনকে আরও শক্তিশালী করা, ইউনিট বৃদ্ধি ও কর্মী বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন। তিনি নারায়ণগঞ্জে জামায়াতে ইসলামীকে গণমানুষের সংগঠনে পরিণত করার আহ্বান জানান।

সম্মেলনে জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত পাঁচ শতাধিক সদস্য ও দায়িত্বশীলরা উপস্থিত ছিলেন।
খবরটি ভাল লেগেছে? এক ক্লিকে শেয়ার করুন:

আরও পড়ুন

এই বিভাগের আরও কিছু সাম্প্রতিক খবর

গণভোটের রায় উপেক্ষা করলে জনগণই প্রতিহত করবে: মাওলানা আব্দুল হালিম

গণভোটের রায় উপেক্ষা করলে জনগণই প্রতিহত করবে: মাওলানা আব্দুল হালিম

শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬
কোনো দেশের চাপে বৈষম্যবিরোধী বিপ্লবের বিপক্ষে কাজ করলে জনগণ মেনে নেবে না: মাওলানা আবদুল জব্বার

কোনো দেশের চাপে বৈষম্যবিরোধী বিপ্লবের বিপক্ষে কাজ করলে জনগণ মেনে নেবে না: মাওলানা আবদুল জব্বার

শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬
বিদ্যুৎ সাশ্রয়ে নতুন সিদ্ধান্ত: নারায়ণগঞ্জসহ সারা দেশে সন্ধ্যা ৬টায় বন্ধ হবে মার্কেট

বিদ্যুৎ সাশ্রয়ে নতুন সিদ্ধান্ত: নারায়ণগঞ্জসহ সারা দেশে সন্ধ্যা ৬টায় বন্ধ হবে মার্কেট

শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬
সিদ্ধিরগঞ্জে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

সিদ্ধিরগঞ্জে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬
সিদ্ধিরগঞ্জে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

সিদ্ধিরগঞ্জে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬
সিদ্ধিরগঞ্জে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

সিদ্ধিরগঞ্জে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬