মহানগর
হেফাজতে ইসলাম মহাসচিবের সহধর্মিণীর ইন্তেকালে মুফতি মনির কাসেমীর গভীর শোক
হেফাজত মহাসচিবের সহধর্মিণীর ইন্তেকালে মুফতি মনির কাসেমীর শোক
নিজস্ব প্রতিবেদক : হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব আল্লামা শাইখ সাজিদুর রহমানের সহধর্মিনীর ইন্তেকালে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিশিষ্ট আলেমে দ্বীন, হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব ও ঐতিহ্যবাহী দীনি শিক্ষাপ্রতিষ্ঠান জামিয়া মাদানিয়া বারিধারার মুহতামিম ও শায়খুল হাদীস মুফতি মনির কাসেমী।
শোকবার্তায় মুফতি মনির হোসাইন কাসেমী বলেন, একজন দ্বীনি ব্যক্তিত্বের সহধর্মিনীর ইন্তেকাল নিঃসন্দেহে অত্যন্ত বেদনাদায়ক। তিনি মরহুমার রূহের মাগফিরাত কামনা করেন এবং মহান আল্লাহর দরবারে তাঁর জন্য জান্নাতের উচ্চ মাকাম প্রার্থনা করেন।
তিনি আরও বলেন, আল্লাহ তাআলা যেন শোকসন্তপ্ত পরিবারকে এই কঠিন সময়ে ধৈর্য ধারণের তাওফিক দান করেন।
উল্লেখ্য, আল্লামা শাইখ সাজিদুর রহমানের সহধর্মিনী কিছুক্ষণ পূর্বে ইন্তেকাল করেন। তাঁর ইন্তেকালে দেশব্যাপী আলেম সমাজে শোকের ছায়া নেমে এসেছে।