মহানগর
নারায়ণগঞ্জে বর্ণাঢ্য র্যালি ও উদ্বোধনের মধ্য দিয়ে 'ভূমিসেবা মেলা ২০২৬' শুরু
সারাদেশের ন্যায় নারায়ণগঞ্জেও জেলা প্রশাসনের উদ্যোগে শুরু হয়েছে 'ভূমিসেবা মেলা ২০২৬'
মঙ্গলবার (১৯ মে) সকালে এক বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে এই মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
এর আগে দেশব্যাপী এই 'ভূমিসেবা মেলা ২০২৬'-এর শুভ উদ্বোধন ঘোষণা করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান।
নারায়ণগঞ্জ জেলা প্রশাসন ও সংশ্লিষ্ট ভূমি অফিসসমূহের আয়োজনে অনুষ্ঠিত এ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক (ডিসি) ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব মোঃ রায়হান কবির।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৩ আসনের মাননীয় সংসদ সদস্য। এছাড়াও মেলা প্রাঙ্গণে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব), অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), পুলিশ সুপারের কার্যালয়ের অতিরিক্ত পুলিশ সুপার এবং জেলার বিভিন্ন উপজেলার সহকারী কমিশনার (ভূমি) গণ।
উদ্বোধনী অনুষ্ঠানে সরকারি বিভিন্ন দপ্তরের উচ্চপদস্থ কর্মকর্তাবৃন্দ, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, ভূমিসেবা গ্রহীতা ও ভূমি সংশ্লিষ্ট নানা অংশীজন উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, এই 'ভূমিসেবা মেলা ২০২৬' আগামী ২১ মে, ২০২৬ খ্রি. পর্যন্ত টানা চলবে। মেলা চলাকালীন প্রতিদিন সেবাগ্রহীতারা নির্ধারিত স্টলে এসে সরাসরি ভূমি সংক্রান্ত যেকোনো সেবা, পরামর্শ ও তথ্য গ্রহণ করতে পারবেন। ভোগান্তিহীন ও দ্রুততম সময়ে নাগরিকদের দোরগোড়ায় ভূমিসেবা পৌঁছে দিতেই এই মেলার আয়োজন করা হয়েছে।